• ই-পেপার

ময়মনসিংহ মেডিক্যালে হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃত্যু

চট্টগ্রামে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
সংগৃহীত ছবি

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়ায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মালবাহী ট্রাকের সংঘর্ষ ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রবিবার (৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস বড়তাকিয়া এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাক রেললাইনের ওপর উঠে পড়ে। এ সময় ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

সংঘর্ষের পর রেললাইনে ট্রাকের অংশবিশেষ ছড়িয়ে পড়ে এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে এই রুটে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দ্রুত সময়ের মধ্যে লাইন সচল করতে কাজ চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দুর্ঘটনায় হতাহতের কোনো নির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

চৌদ্দগ্রামে বিকল ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চৌদ্দগ্রামে বিকল ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক নিহত
ছবি : কালের কণ্ঠ

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে চলন্ত কাভার্ড ভ্যানের ধাক্কায় চালক কাজী জাফর (৩৫) নিহত হয়েছেন। রবিবার (৭ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায়।

কাজী জাফর ভোলার বোরহানউদ্দিন থানার মানিকারহাট গ্রামের জসিরুল ইসলামের ছেলে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন বলেন, সকালে চট্টগ্রামমুখী রোডে চলন্ত অবস্থায় কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ন ২০-৬৫৭৫) গাড়িটি সামনে থাকা বিকল ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে কাভার্ড ভ্যানচালক গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৫২ লাখ টাকা টোল আদায়

টাঙ্গাইল প্রতিনিধি
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৫২ লাখ টাকা টোল আদায়
সংগৃহীত ছবি

ঈদ উদযাপন শেষে মানুষ কর্মস্থলে ফিরছে। ফলে ঢাকা-টাঙ্গাইল ও যমুনা সেতু মহাসড়কে রয়েছে যানবাহনের চাপ। যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৯০৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫২ লাখ ৭৫ হাজার ৭০০ টাকা।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (৫ জুন) রাত ১২টা থেকে শনিবার (৬ জুন) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪১ হাজার ৯০৬টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৯ হাজার ৫৫৯টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৫ লাখ ২৮ হাজার ৭০০ টাকা। 

অপরদিকে, ঢাকাগামী ২২ হাজার ৩৪৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার টাকা।

রবিবার (৬ জুন) যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে আলাদা করে দুইটি করে বুথ দিয়ে মোটরসাইকেল পারাপার হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘ঈদে অতিরিক্ত গাড়ির চাপ,  বিকল ও সড়কে দুর্ঘটনা ঘটে। ফলে সেতুর দুই পাশেই যানজট কিংবা ধীরগতি হয়।’

আরো পড়ুন
ময়মনসিংহ মেডিক্যালে হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যালে হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃত্যু

 

১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ এবং ময়মনসিংহের ২৩ জেলার যানবাহন চলাচল করে। প্রতিদিন গড়ে যমুনা সেতু দিয়ে ১৮-২০ হাজারে যানবাহন পারাপার করে। ঈদসহ যেকোনো উৎসবের ছুটিকে যানবাহনের সংখ্যা দুই থেকে তিন গুণ বৃদ্ধি পায়।

বিশ্বম্ভরপুর সীমান্তে পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে বিজিবি

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
বিশ্বম্ভরপুর সীমান্তে পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে বিজিবি
সংগৃহীত ছবি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে পুশইন ঠেকাতে বিজিবি গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়িয়েছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি ভারতীয় নাগরিকদের বিএসএফ অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে পুশইন করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজিবি পুশইন ঠেকাতে স্থানীয় এলাকাবাসীকে নিয়ে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি কঠোর পদক্ষেপ ও টহল জোড়দার গ্রহণ করেছে।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি তিনি জানান, সুনামগঞ্জ ব্যাটেলিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় এখনো পর্যন্ত পুশইন সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে সীমান্তবর্তী এলাকার মাইকিং করাসহ সীমান্ত এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে দিনে রাতে সব টহল ও জনসচেতনামূলক কার্যক্রমের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে, যেন এই ধরনের ঘটনা ঘটলে বিজিবি তাৎক্ষণিক তথ্য পেতে পারে। একইসঙ্গে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।