• ই-পেপার

চৌদ্দগ্রামে বিকল ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক নিহত

গৌরনদীতে নিখোঁজ যুবকের মরদেহ ডোবা থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
গৌরনদীতে নিখোঁজ যুবকের মরদেহ ডোবা থেকে উদ্ধার
সংগৃহীত ছবি

নিখোঁজের দুদিন পর রবিবার (৭ জুন) সকালে বাড়ির পাশের ডোবা থেকে রেজাউল হাওলদার (২১) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ জুন) বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম খাঞ্জাপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের মৃত রতন হাওলাদারের ছেলে।

স্থানীয় গ্রামপুলিশ রাসেল মৃধা মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, শুক্রবার (৫ জুন) দুপুরে রাজমিস্ত্রী রেজাউল হাওলাদার বাড়ি থেকে বের হন। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। রবিবার (সকাল সাতটার দিকে পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাকে খবর দেন। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গৌরনদী থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

তিনি আরো জানান, ঘটনাস্থল পুকুর সংলগ্ন এলাকা থেকে পুলিশ ইয়াবা সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করেছে। ফলে বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে ভাসমান অবস্থায় রেজাউলের মরদেহ উদ্ধার করেছে। পাশাপাশি রেজাউলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পুরো ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সখীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সখীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সখীপুরে সড়ক দুর্ঘটনায় শাহেদ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার প্রতিমাবংকী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শাহেদ ছয় মাস আগে সৌদি আরব থেকে বাড়িতে আসেন। শুক্রবার সকাল ১১টার দিকে পৌরসভার জলেখানা মোড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে রাজধানীর উত্তরা একটি হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর রোববার ভোররাতে তার মৃত্যু হয়।

আরো পড়ুন

রামিসাকে হত্যার রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ

রামিসাকে হত্যার রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ

 

শাহেদের চাচা নূরুল ইসলাম বলেন, দুই দিন মৃত্যুর সঙ্গে লড়ে রোববার ভোররাতে সে মারা যায়।

সিদ্ধিরগঞ্জে আ. লীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে আ. লীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারররা হলেন—জীবন (৩৪), আলম মিয়া (৩০), সোহেল  মিয়া (৪৪), আয়নাল মিয়া (৪৫), জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫)। তারা সবাই সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

‎পুলিশ জানায়, শুক্রবার (৫ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল-ডেমরা সড়কে নিষিদ্ধঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলের বিষয়টি নজরে আসার পর পুলিশ অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবর

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবর

 

পুলিশ আরো জানায়, গ্রেপ্তারদের মধ্যে জীবন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী, আয়নাল মিয়া ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর আলম বিদ্যুৎ ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য। এ ছাড়া মো. আলম ও মো. সোহেল আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলাসহ একাধিক মামলা রয়েছে।

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘শিমরাইল-ডেমরা সড়কে মিছিলের ঘটনায় তথ্য-উপাত্ত সংগ্রহের পর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।’

বানারীপাড়ায় সাবেক পৌর মেয়র মঞ্জু মোল্লা গ্রেপ্তার

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়ায় সাবেক পৌর মেয়র মঞ্জু মোল্লা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

বরিশালের বানারীপাড়া পৌরসভার সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দৈনিক সমকাল ও যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ারের ছোট ভাই।

রবিবার (৭ জুন) সকালে উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়ের করা বিস্ফোরক ও ঘরপোড়া মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে বরিশালে আদালতে পাঠানো হয়।

বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান জানান, সাবেক পৌর মেয়র গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে একটি রাজনৈতিক পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।