• ই-পেপার

মিশরকে হারিয়ে বিশ্বকাপ মিশনে উজ্জীবিত ব্রাজিল

হন্ডুরাসকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
হন্ডুরাসকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা
হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ছবি : রয়টার্স

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতি পর্বে আরেকটি জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হন্ডুরাসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল। ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল দুটি করেন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ ও জুলিয়ানো সিমিওনে।

বিশ্বকাপের আগে দলকে ছন্দে ফেরানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে একের পর এক আক্রমণ চালায় তারা। প্রথমার্ধে হন্ডুরাসকে প্রায় নিজেদের অর্ধেই আটকে রাখে আলবিসেলেস্তেরা।

আরো পড়ুন
মিশরকে হারিয়ে বিশ্বকাপ মিশনে উজ্জীবিত ব্রাজিল

মিশরকে হারিয়ে বিশ্বকাপ মিশনে উজ্জীবিত ব্রাজিল

 

ম্যাচের প্রথম বড় সুযোগটি আসে জিওভানি লো সেলসোর পায়ে। দূরপাল্লার তার জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। তবে আক্রমণের ধার অব্যাহত রাখে আর্জেন্টিনা। সেই আক্রমণ থেকেই আসে প্রথম গোলের সুযোগ। লো সেলসোর সেই শট ক্রসবারে লেগে ফিরে আসলে সেই বল সংগ্রহ করে বক্সে ঢুকতে গেলে ফাউলের শিকার হন নিকোলাস তাগলিয়াফিকো। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

স্পট কিক নিতে আসেন লাউতারো মার্তিনেজ। গোলরক্ষক সঠিক দিকে ঝাঁপালেও নিখুঁত শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন ইন্টার মিলানের এই ফরোয়ার্ড। গোলের পর আরো আত্মবিশ্বাসী হয়ে ওঠে আর্জেন্টিনা। লো সেলসো, লাউতারো এবং থিয়াগো আলমাদারা আরো কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেননি।

দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ কয়েকটি পরিবর্তন আনেন কোচ লিওনেল স্কালোনি। ভ্যালেন্তিন বার্কো ও নিকোলাস তাগলিয়াফিকোর পরিবর্তে মাঠে নামানো হয় রদ্রিগো ডি পল ও ফাকুন্দো মেদিনাকে। পরবর্তীতে আরো কয়েকজনকে সুযোগ দেন তিনি।

ম্যাচের ৫৫ মিনিটে আসে আর্জেন্টিনার দ্বিতীয় গোল। বক্সের ভেতরে বল পেয়ে লাউতারো মার্তিনেজ অসাধারণ এক ব্যাকহিল পাস দেন। সেই পাস থেকে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান জুলিয়ানো সিমিওনে। তরুণ এই ফরোয়ার্ডের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয় গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রাখে দক্ষিণ আমেরিকার দলটি। স্কালোনি এরপর ক্রিস্তিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হোসে ম্যানুয়েল লোপেজসহ আরো কয়েকজন খেলোয়াড়কে মাঠে নামান। গোলরক্ষক হুয়ান মুসোর পরিবর্তেও সুযোগ দেওয়া হয় নতুন মুখদের।

তবে সমর্থকদের সবচেয়ে বড় আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। চোট কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। কোচ স্কালোনি আগেই জানিয়েছেন, মেসি এখন দলের সঙ্গে আংশিক অনুশীলন করছেন এবং বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে তারা আশাবাদী।

হন্ডুরাসের বিপক্ষে জয় পাওয়ায় বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস আরো বেড়েছে আর্জেন্টিনার। এখন তাদের সামনে রয়েছে আরেকটি প্রস্তুতি ম্যাচ। শেষ প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড। 

সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের
বাংলাদেশের পতাকা হাতে দুই সোনাজয়ী উটিংওয়াং মারমা ও মেনটন টনি ম্রো। ছবি : সংগৃহীত

সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে দুটি সোনার পদক জিতেছে বাংলাদেশ। 

জাতীয় জুনিয়র দলের খেলোয়াড় উটিংওয়াং মারমা স্টিল রিংস ইভেন্টে ১২.১৫০ পয়েন্ট পেয়ে সোনা এবং ফ্লোর ইভেন্টে ১১.৬০০ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন। 

একই দিনে জুনিয়র দলের খেলোয়াড় মেনটন টনি ম্রো পোমেল হর্স ইভেন্টে ১৩.১৫০ পয়েন্ট পেয়ে সোনা জিতেছেন।

এরপর বাংলাদেশ সিনিয়র ও জুনিয়র জিমন্যাস্টিকস দল তিনটি করে মোট ছয়টি ইভেন্টের ফাইনালে খেলবে।

বিশ্বকাপের আগে চোটে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের আগে চোটে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা
সংগৃহীত ছবি

বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। কাফের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলের ডিফেন্ডার লিওনার্দো বালের্দি।

শনিবার এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল দল জানায়, ডান পায়ের পেশিতে চোট পেয়েছেন বালের্দি। বিবৃতিতে লেখা হয়, ‘ডিফেন্ডার লিওনার্দো বালের্দি ডান পায়ের পেশিতে আঘাত পেয়েছেন এবং সে কারণে তিনি বিশ্বকাপে অংশ নেওয়া দলের সঙ্গে থাকতে পারবেন না।’

বিশ্বকাপের ঠিক আগে এই চোট আর্জেন্টিনার রক্ষণভাগের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

কেননা মূল একাদশের ক্রিস্তিয়ান রোমেরো এখনো সেরে না ওঠায় সাম্প্রতিক সময়ে রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বালের্দি।

বালের্দি ছিটকে যাওয়ায় বিশ্বকাপের আগে অন্য কাউকে খুঁজতে হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে।

ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি আন্দ্রিভা

ক্রীড়া ডেস্ক
ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি আন্দ্রিভা
আন্দ্রিভার এক হাতে ট্রফি আর অন্য হাতে প্রিয় কুকুরছানা। ছবি : রয়টার্স

মঞ্চটা প্রস্তুতই ছিল। এবারের নারী এককে যিনিই জিতবেন তিনিই হবেন ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি। সেই সুযোগটা লুফে নিলেন মিরা আন্দ্রিভা। ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি এখন তিনি।

ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লামও এটি। ফাইনালে প্রতিপক্ষ মায়া শোয়ালিনস্কাকে দাঁড়াতেই দেননি আন্দ্রিভা। সরাসরি ৬-৩, ৬-২ সেটে গেমে জয় পেয়েছেন রুশ টেনিসকন্যা। চ্যাম্পিয়নশিপ পয়েন্ট নিশ্চিত হতেই হাঁটু গেড়ে বসে পড়েন ১৯ বছর বয়সী তারকা।

 

ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ে একটা কীর্তি গড়েছেন আন্দ্রিভা। ১৯৯২ সালের পর সর্বকনিষ্ঠ নারী খেলোয়াড় হিসেবে রোলা গারোয় শিরোপা জিতলেন তিনি। তার পূর্বসূরি মনিকা সেলেসে ১৯৯২ সালে ১৮ বছর বয়সে ফ্রেঞ্চ ওপেনে তৃতীয় শিরোপা জিতেছিলেন।