• ই-পেপার

রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রো রেল

অনলাইন ডেস্ক
আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রো রেল
ফাইল ছবি

যাত্রীসেবার পরিধি বাড়াতে আজ রবিবার (৭ জুন) থেকে মেট্রো রেলের চলাচলের সময় উভয় প্রান্তে ২০ মিনিট করে বাড়ানো হচ্ছে। ফলে মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে এবং উত্তরা থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে যাবে।

নতুন সময়সূচি অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ মেট্রো রেল ছাড়বে রাত সাড়ে ১০টায়। আগে শেষ ট্রেন ছাড়ত রাত ১০টা ১০ মিনিটে। অন্যদিকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যা আগে ছিল রাত সাড়ে ৯টা।

মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ডিএমটিসিএল জানিয়েছে, রাতের সেবা বাড়ানোর বিষয়ে গত এক মাস ধরে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর নতুন সময়সূচি কার্যকর করা হয়েছে। প্রাথমিকভাবে বাড়তি ২০ মিনিটে উভয় দিকেই একটি করে অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে।

কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের চাহিদা ও পরিচালনাগত সক্ষমতা বিবেচনায় ভবিষ্যতে মেট্রোরেলের চলাচলের সময় আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রতিদিন ২৯৭টি ট্রিপ পরিচালিত হচ্ছে এবং নতুন সময়সূচির ফলে ট্রিপের সংখ্যাও কিছুটা বৃদ্ধি পাবে।

২০২২ সালের ২৮ ডিসেম্বর রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দেশের প্রথম মেট্রোরেল। প্রথমদিকে এমআরটি লাইন-৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়। পরে পর্যায়ক্রমে নতুন নতুন স্টেশন চালু করা হয় এবং সেবার পরিধি সম্প্রসারণ করা হয়। 

চার দিন ১০ ঘণ্টা করে মিরপুরের যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে

অনলাইন ডেস্ক
চার দিন ১০ ঘণ্টা করে মিরপুরের যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে

রাজধানীর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা সড়কে চার দিন ১০ ঘণ্টা করে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (৬ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ম্যাচ ও ওয়ানডে সিরিজের কারণে ওই সড়কে যান চলাচল সীমিত থাকবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৭ জুন অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৯ জুন প্রথম ওয়ানডে, ১১ জুন দ্বিতীয় ওয়ানডে এবং ১৪ জুন তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই দিনগুলোতে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

ডিএমপি নাগরিকদের বিকল্প পথ ব্যবহার করার অনুরোধ জানিয়েছে। নির্দেশনা অনুযায়ী, মিরপুর-১ গামী যানবাহনগুলো প্রশিকা ক্রসিং–শিয়ালবাড়ি ক্রসিং–রাইনখোলা–ঈদগাহ মাঠ হয়ে বিকল্প রুট ব্যবহার করতে বলা হয়েছে।

ডিএমপি বলেছে, গুরুত্বপূর্ণ ক্রীড়া ও নির্বাচন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এতে নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।

ঢাকায় মেঘলা থাকবে আকাশ, বৃষ্টি হবে কি?

অনলাইন ডেস্ক
ঢাকায় মেঘলা থাকবে আকাশ, বৃষ্টি হবে কি?

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনার রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আরো পড়ুন
রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

 

এতে বলা হয়েছে আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশপাশি দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৭ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। 

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

অনলাইন ডেস্ক
যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

শনিবার (৬ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন রিপন মিয়া ওরফে রবিন (৫০), সাব্বির (৩১), আবু জার গাফ্‌ফারী (৫১), হেলাল ওরফে সাগর (২৭), রবিউল আওয়াল তুষার (৩২), আলাউদ্দিন (৪১), আব্দুল্লাহ নজরুল (৫৫), শিউলি আক্তার (৪৫), শামীম (৪৮) ও একজন কিশোর।

যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, শুক্রবার যাত্রাবাড়ী থানা পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করে। তাদের আদালতে পাঠানো হয়েছে।