• ই-পেপার

ফুটবল ইতিহাসে প্রথম, স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন মেসি

বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!
ছবি : এআই

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগেই আলোচনায় এসেছে এক হাঙর। ব্রাজিলের রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামের হাঙর ‘রিতিনিয়া’ বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে সেলেসাওদের জয়ের ভবিষ্যদ্বাণী করেছে।

বুধবার (৩ জুন) রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামে বিশেষ এক আয়োজনের মাধ্যমে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার লড়াইয়ের সম্ভাব্য ফলাফল অনুমান করা হয়। এ সময় হাঙর রিতিনিয়ার সামনে দুই দলের প্রতীকসংবলিত বিকল্প রাখা হলে সেটি ব্রাজিলের প্রতীক বেছে নেয়।

আরো পড়ুন
হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ৫০

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ৫০

 

বিশ্বকাপে ব্রাজিল তাদের অভিযান শুরু করবে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। শক্তিশালী আফ্রিকান দলটির বিপক্ষে ম্যাচটি গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণীয় লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে।

ফুটবল টুর্নামেন্টে প্রাণীদের মাধ্যমে ভবিষ্যদ্বাণীর বিষয়টি নতুন নয়। ২০১০ বিশ্বকাপে জার্মানির বিখ্যাত অক্টোপাস ‘পল’ একাধিক ম্যাচের সঠিক ফলাফল অনুমান করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিল। সেই স্মৃতি ফিরিয়ে আনতেই এবার রিও অ্যাকুয়ারিয়ামে হাঙর রিতিনিয়াকে নিয়ে এই আয়োজন করা হয়।

আরো পড়ুন
ফুটবল ইতিহাসে প্রথম, স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন মেসি

ফুটবল ইতিহাসে প্রথম, স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন মেসি

 

তবে রিতিনহার ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত কতটা সত্যি হবে, তার উত্তর মিলবে মাঠের লড়াইয়ে। 

আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেজ কবে দলে ফিরবেন জানালেন নিজেই

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেজ কবে দলে ফিরবেন জানালেন নিজেই
ছবি : রয়টার্স

আর্জেন্টিনার বিশ্বকাপ শিবিরে স্বস্তির খবর দিয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। আঙুলে চোট পেলেও ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগেই মাঠে ফিরতে পারবেন বলে জানিয়েছেন এই তারকা গোলরক্ষক।

ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্ম-আপ করার সময় ডান হাতের অনামিকা আঙুলে ছোট একটি ফ্র্যাকচার হয় মার্তিনেজের। তবে সেই চোট তাকে ফাইনালে খেলতে বাধা দিতে পারেনি। তার দুর্দান্ত পারফরম্যান্সে ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপা লিগের শিরোপা জেতে অ্যাস্টন ভিলা।

বর্তমানে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আর্জেন্টিনা দলের বেস ক্যাম্পে আলাদা অনুশীলন করছেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। মঙ্গলবার দলের বাস থেকে নামার সময় সমর্থকদের উদ্দেশে সংক্ষিপ্ত বার্তায় তিনি বলেন, ‘আমি সময়মতো পৌঁছে যাব।’

এই মন্তব্যের মাধ্যমে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলার ব্যাপারে নিজের আত্মবিশ্বাসের ইঙ্গিত দিয়েছেন মার্তিনেজ।

অ্যাস্টন ভিলার হয়ে দারুণ একটি মৌসুম শেষ করেছেন মার্তিনেজ। তার ক্লাব প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান অর্জন করেছে এবং আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা পেয়েছে।

ইউরোপা লিগে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মৌসুমের সেরা একাদশেও জায়গা পেয়েছেন তিনি।

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে অন্যতম নায়ক ছিলেন মার্তিনেজ। সেই আসরে তিনি টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার ‘গোল্ডেন গ্লোভস’ জিতেছিলেন।

এরপর ২০২৪ কোপা আমেরিকাতেও আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।

এরপর ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে এবং ২৭ জুন জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে টেক্সাসের আর্লিংটনে। 

বিশ্বকাপ জিততে ব্রাজিল-আর্জেন্টিনার বাধা টপকাতে হতে পারে ইংল্যান্ডকে

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ জিততে ব্রাজিল-আর্জেন্টিনার বাধা টপকাতে হতে পারে ইংল্যান্ডকে
সংগৃহীত ছবি

১৯৬৬ সালের পর আর কখনো বিশ্বকাপ জিততে পারেনি ইংল্যান্ড। ষাট বছর পর ২০২৬ বিশ্বকাপে সেই আক্ষেপ ঘোচানোর স্বপ্ন দেখছে থমাস টুখেলের দল। তবে শিরোপার পথে তাদের জন্য অপেক্ষা করছে একের পর এক কঠিন পরীক্ষা।

বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এ ইংল্যান্ডের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা। কাগজে-কলমে গ্রুপটি তুলনামূলক সহজ মনে হলেও ক্রোয়েশিয়ার উপস্থিতি ইংল্যান্ডের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে এই ক্রোয়েশিয়ার কাছেই বিদায় নিতে হয়েছিল ইংলিশদের।

আরো পড়ুন
যত রেকর্ড ডাকছে মেসিকে

যত রেকর্ড ডাকছে মেসিকে

 

যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে ইংল্যান্ড, তাহলে শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে বিভিন্ন গ্রুপের সেরা তৃতীয় স্থান পাওয়া দলগুলোর একটি। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে আইভরি কোস্ট, ইকুয়েডর, উরুগুয়ে, নরওয়ে, সেনেগাল, অস্ট্রিয়া, আলজেরিয়া কিংবা কলম্বিয়ার মতো দল।

সেখান থেকে শেষ ষোলোতে উঠলে ইংল্যান্ডের সামনে আসতে পারে সহ-আয়োজক মেক্সিকো। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে।

কোয়ার্টার ফাইনালে পৌঁছালে পথ আরো কঠিন হয়ে যাবে। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে সামনে আসতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০০২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছেই বিদায় নিয়েছিল ইংল্যান্ড। তাই এমন লড়াই হলে পুরনো হিসাব মেটানোর সুযোগও থাকবে।

আরো পড়ুন
ফুটবল ইতিহাসে প্রথম, স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন মেসি

ফুটবল ইতিহাসে প্রথম, স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন মেসি

 

সেমিফাইনালে অপেক্ষা করতে পারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেক্ষেত্রে লিওনেল মেসির দলের বিপক্ষে জায়গা করে নিতে হবে ফাইনালের মঞ্চে।

অন্যদিকে ফাইনালে ইংল্যান্ডের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে। সাম্প্রতিক বছরগুলোতে দুর্দান্ত ফর্মে থাকা স্পেনকে টুর্নামেন্টের অন্যতম বড় দাবিদার হিসেবে দেখা হচ্ছে।

তবে যদি ইংল্যান্ড গ্রুপে রানার্সআপ হয়, তাহলে চিত্র পুরোপুরি বদলে যাবে। সেক্ষেত্রে শেষ ৩২-এ কলম্বিয়ার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর শেষ ষোলোর মতো গুরুত্বপূর্ণ পর্যায়েই তাদের খেলতে হতে পারে স্পেনের বিপক্ষে। অর্থাৎ গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করতে না পারলে নকআউট পর্বের শুরুতেই বড় ধাক্কা খাওয়ার ঝুঁকি থাকবে।

বিশেষজ্ঞদের মতে, ইংল্যান্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। কারণ তাতেই তুলনামূলক সুবিধাজনক পথ মিলতে পারে। অন্যথায় স্পেন, বেলজিয়াম ও ফ্রান্সের মতো শক্তিশালী দলগুলোর মুখোমুখি হতে হতে ফাইনালে পৌঁছাতে হবে।

আরো পড়ুন
নতুন টি-টোয়েন্টি অধিনায়ক পাচ্ছে ভারত

নতুন টি-টোয়েন্টি অধিনায়ক পাচ্ছে ভারত

 

ষাট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ ঘরে তোলার স্বপ্ন দেখছে ইংল্যান্ড। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে হলে টুখেলের দলকে সম্ভবত ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা স্পেনের মতো বিশ্ব ফুটবলের পরাশক্তিদের বাধা টপকাতে হবে।

যত রেকর্ড ডাকছে মেসিকে

ক্রীড়া প্রতিবেদক
যত রেকর্ড ডাকছে মেসিকে
লিওনেল মেসি। ছবি : রয়টার্স

বিশ্বকাপ জয়ের চেয়ে বড় কোনো অনুপ্রেরণা ছিল না লিওনেল মেসির। গত বিশ্বকাপে অধরা সেই স্বপ্ন পূরণ হয়েছে তাঁর। এবার একই রকম ক্ষুধা নিয়ে তিনি মাঠে নামতে পারবেন কি না, সেই আলোচনা আছে। তবে শিরোপা ধরে রাখার পাশাপাশি এবার নতুন কিছু রেকর্ডেও চোখ রাখতে পারেন আর্জেন্টাইন তারকা। একটি রেকর্ড তো ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই হয়ে যাচ্ছে তাঁর, যৌথভাবে সবচেয়ে বেশি—ছয়টি বিশ্বকাপ খেলার রেকর্ড।

তাঁর সঙ্গে সেই রেকর্ডের অংশ হতে যাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো ও মেক্সিকান গোলরক্ষক গিলের্মো ওচোয়াও। তবে রোনালদো যে লড়াইয়ে ততটা নেই, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সেই সুযোগটাও এবার বেশ ভালোভাবেই আছে মেসির সামনে। ২০১৪ থেকে এই রেকর্ড মিরোস্লাভ ক্লোজার দখলে। ব্রাজিলের রোনালদোকে ছাড়িয়ে সেই আসরেই ক্লোজা নিজের বিশ্বকাপ গোলসংখ্যা ১৬-তে নিয়ে গিয়েছিলেন। এখনো সেই চূড়াতেই আছেন তিনি। ১৫ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রোনালদো নাজারিও। তিনি ভেঙেছিলেন ১৪ গোল করা জার্ড মুলারের রেকর্ড। সেখানে ১৩ গোল নিয়ে ফরাসি জুস্ত ফতেইনের সঙ্গে এর পরের অবস্থানেই মেসি। ফতেইন ১৯৫৮ সালের এক আসরেই করেছিলেন ১৩ গোল। অর্থাৎ এই বিশ্বকাপে ক্লোজাকে ছুঁতে বর্তমান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে এগিয়ে আর্জেন্টাইন তারকাই। আর তিনটি গোল হলেই হয় তাঁর। তবে মেসিকে প্রতিদ্বন্দ্বিতায় ফেলবেন নিশ্চিত কিলিয়ান এমবাপ্পে। পেলের সমান ১২টি বিশ্বকাপ গোল যে তাঁর নামের পাশেও।

পেলেকে ছাড়িয়ে বিশ্বকাপে অ্যাসিস্টের রেকর্ডও হতে পারে মেসির। বিশ্বকাপে এখনো পর্যন্ত আটটি অ্যাসিস্ট মেসির। পেলের ১০ অ্যাসিস্ট ছাড়িয়ে যেতে পারেন তিনি এবারই। যদিও এই পরিসংখ্যান নিয়ে বিতর্ক আছে। তবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা আর্জেন্টাইন তারকা নিজের করে নিয়েছেন গত আসরেই—২৬টি। এবার সেই সংখ্যা নিশ্চিত আরো বাড়িয়ে নিচ্ছেন তিনি। টুর্নামেন্টের কলেবর বাড়ায়, ফাইনাল পর্যন্ত যেতে এবার আটটি ম্যাচ খেলার সুযোগ আছে। আর্জেন্টিনা ফাইনালে উঠলে বিশ্বকাপে সর্বোচ্চ তিনটি ফাইনাল খেলার সংক্ষিপ্ত তালিকায়ও ঢুকে যাবেন আর্জেন্টাইন অধিনায়ক।

হালকা চোট নিয়ে তিনি বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিলেও আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই তাঁর মাঠে থাকা নিয়ে অবশ্য সংশয় নেই। তবে তার আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ দুটি তিনি খেলবেন কি না সেটি নিশ্চিত নয়। আঙুলে চোট থাকায় এই দুটি ম্যাচ খেলবেন না গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসও। তবে বিশ্বকাপের শুরু থেকে তাঁকে পাওয়া নিয়ে সংশয় নেই বলে গত পরশু অনুশীলন শেষে এক ভক্তের প্রশ্নের জবাবে বলেছেন মার্তিনেস নিজেই, ‘আমি সেখানে থাকছি।’ পরশু ক্রিশ্চিয়ান রোমেরোকে নিয়েও সুখবর পেয়েছেন লিওনেল স্কালোনি। হাঁটুর চোট থেকে পুরো সেরে উঠে অনুশীলনে যোগ দিয়েছেন টটেনহাম ডিফেন্ডার। বিশ্বকাপের শুরু থেকে পাওয়া যাবে তাঁকে।