• ই-পেপার

বিশ্বকাপ জিততে ব্রাজিল-আর্জেন্টিনার বাধা টপকাতে হতে পারে ইংল্যান্ডকে

নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনায় চোখ আলজেরিয়ার

ক্রীড়া ডেস্ক
নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনায় চোখ আলজেরিয়ার
ছবি : রয়টার্স

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে আলজেরিয়া। বুধবার রটারডামের ডি কুইপ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একমাত্র গোলটি করেন উইঙ্গার আনিস হাজ মুসা। 

ডাচ ক্লাব ফেইনুর্ডের হয়ে খেলা হাজ মুসা ম্যাচের ৮৬তম মিনিটে ডান প্রান্ত থেকে ভেতরে কেটে এসে দুর্দান্ত শটে বল জালে জড়ান। এটি ছিল আলজেরিয়ার জার্সিতে তার প্রথম আন্তর্জাতিক গোল। নিজের ক্লাবের মাঠেই গোল করে তিনি দলকে মূল্যবান জয় এনে দেন। 

প্রথমার্ধে নেদারল্যান্ডস কয়েকটি সুযোগ তৈরি করলেও দ্বিতীয়ার্ধে আলজেরিয়া দারুণ ফুটবল খেলেছে। গ্যালারিতে উপস্থিত বিপুলসংখ্যক আলজেরিয়ান সমর্থকদের উৎসাহে দলটি আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে।

ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেন নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। তিনি বলেন, ‘বিদায়ী প্রস্তুতি ম্যাচে এমন ফল কেউ চায় না। খেলার চিত্র অনুযায়ী আমরা অন্তত ২-০ গোলে এগিয়ে থাকতে পারতাম। আশা করছি বিশ্বকাপের আগে আমাদের ফিনিশিং দ্রুতই ফিরে আসবে।’

এদিকে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানও ছিলেন উজ্জ্বল। এপ্রিল মাসে মুখে চোট পাওয়ার পর মাস্ক পরে খেলতে নামা এই গোলকিপার একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলের জয় নিশ্চিত করেন।

বিশ্বকাপ শুরুর আগে নিউইয়র্কে উজবেকিস্তানের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস। এরপর তারা কানসাস সিটিতে নিজেদের বেস ক্যাম্পে যাবে। তাদের প্রথম গ্রুপ ম্যাচ ১৪ জুন ডালাসে জাপানের বিপক্ষে।

অন্যদিকে আলজেরিয়া ১৬ জুন কানসাস সিটিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে। তার আগে আগামী সপ্তাহে বলিভিয়ার বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে উত্তর আফ্রিকার দলটি। 

বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!
ছবি : এআই

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগেই আলোচনায় এসেছে এক হাঙর। ব্রাজিলের রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামের হাঙর ‘রিতিনিয়া’ বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে সেলেসাওদের জয়ের ভবিষ্যদ্বাণী করেছে।

বুধবার (৩ জুন) রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামে বিশেষ এক আয়োজনের মাধ্যমে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার লড়াইয়ের সম্ভাব্য ফলাফল অনুমান করা হয়। এ সময় হাঙর রিতিনিয়ার সামনে দুই দলের প্রতীকসংবলিত বিকল্প রাখা হলে সেটি ব্রাজিলের প্রতীক বেছে নেয়।

আরো পড়ুন
হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ৫০

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ৫০

 

বিশ্বকাপে ব্রাজিল তাদের অভিযান শুরু করবে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। শক্তিশালী আফ্রিকান দলটির বিপক্ষে ম্যাচটি গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণীয় লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে।

ফুটবল টুর্নামেন্টে প্রাণীদের মাধ্যমে ভবিষ্যদ্বাণীর বিষয়টি নতুন নয়। ২০১০ বিশ্বকাপে জার্মানির বিখ্যাত অক্টোপাস ‘পল’ একাধিক ম্যাচের সঠিক ফলাফল অনুমান করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিল। সেই স্মৃতি ফিরিয়ে আনতেই এবার রিও অ্যাকুয়ারিয়ামে হাঙর রিতিনিয়াকে নিয়ে এই আয়োজন করা হয়।

আরো পড়ুন
ফুটবল ইতিহাসে প্রথম, স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন মেসি

ফুটবল ইতিহাসে প্রথম, স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন মেসি

 

তবে রিতিনহার ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত কতটা সত্যি হবে, তার উত্তর মিলবে মাঠের লড়াইয়ে। 

আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেজ কবে দলে ফিরবেন জানালেন নিজেই

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেজ কবে দলে ফিরবেন জানালেন নিজেই
ছবি : রয়টার্স

আর্জেন্টিনার বিশ্বকাপ শিবিরে স্বস্তির খবর দিয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। আঙুলে চোট পেলেও ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগেই মাঠে ফিরতে পারবেন বলে জানিয়েছেন এই তারকা গোলরক্ষক।

ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্ম-আপ করার সময় ডান হাতের অনামিকা আঙুলে ছোট একটি ফ্র্যাকচার হয় মার্তিনেজের। তবে সেই চোট তাকে ফাইনালে খেলতে বাধা দিতে পারেনি। তার দুর্দান্ত পারফরম্যান্সে ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপা লিগের শিরোপা জেতে অ্যাস্টন ভিলা।

বর্তমানে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আর্জেন্টিনা দলের বেস ক্যাম্পে আলাদা অনুশীলন করছেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। মঙ্গলবার দলের বাস থেকে নামার সময় সমর্থকদের উদ্দেশে সংক্ষিপ্ত বার্তায় তিনি বলেন, ‘আমি সময়মতো পৌঁছে যাব।’

এই মন্তব্যের মাধ্যমে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলার ব্যাপারে নিজের আত্মবিশ্বাসের ইঙ্গিত দিয়েছেন মার্তিনেজ।

অ্যাস্টন ভিলার হয়ে দারুণ একটি মৌসুম শেষ করেছেন মার্তিনেজ। তার ক্লাব প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান অর্জন করেছে এবং আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা পেয়েছে।

ইউরোপা লিগে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মৌসুমের সেরা একাদশেও জায়গা পেয়েছেন তিনি।

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে অন্যতম নায়ক ছিলেন মার্তিনেজ। সেই আসরে তিনি টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার ‘গোল্ডেন গ্লোভস’ জিতেছিলেন।

এরপর ২০২৪ কোপা আমেরিকাতেও আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।

এরপর ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে এবং ২৭ জুন জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে টেক্সাসের আর্লিংটনে। 

ফুটবল ইতিহাসে প্রথম, স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন মেসি

ক্রীড়া ডেস্ক
ফুটবল ইতিহাসে প্রথম, স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন মেসি
স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস ২০২৬’ জিতেছেন লিওনেল মেসি। ছবি : এক্স থেকে

ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড ও শিরোপা জয়ের পর এবার আরেকটি ঐতিহাসিক সম্মান অর্জন করলেন লিওনেল মেসি। স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস ২০২৬’ জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা।

প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন প্রতি বছর ক্রীড়া, সাহিত্য, শিল্প, বিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা ও মানবকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা দিয়ে থাকে। এবার প্রথমবারের মতো কোনো ফুটবলারকে এই পুরস্কার দেওয়া হলো।

আরো পড়ুন
নতুন টি-টোয়েন্টি অধিনায়ক পেল ভারত

নতুন টি-টোয়েন্টি অধিনায়ক পেল ভারত

 

পুরস্কার ঘোষণার সময় জুরি বোর্ড জানায়, মেসি শুধু তার অসাধারণ ফুটবল প্রতিভার জন্যই নন, বরং দীর্ঘ ও সফল ক্রীড়া ক্যারিয়ার এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অব্যাহত মানবিক অবদানের জন্যও এই সম্মানে ভূষিত হয়েছেন।

জুরিদের মতে, ‘ফুটবল ইতিহাসের সর্বাধিক শিরোপাজয়ী খেলোয়াড় হিসেবে মেসি মাঠে তার অসাধারণ আচরণ, বিনয়, ধারাবাহিকতা এবং দলীয় খেলায় প্রতিশ্রুতির মাধ্যমে সবার শ্রদ্ধা ও প্রশংসা অর্জন করেছেন।’

আরো পড়ুন
যত রেকর্ড ডাকছে মেসিকে

যত রেকর্ড ডাকছে মেসিকে

 

বর্তমানে ইন্টার মায়ামির অধিনায়ক হিসেবে খেলছেন মেসি। তার নেতৃত্বে ক্লাবটি ২০২৩ সালে লিগস কাপ, ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালে এমএলএস কাপ জিতেছে। পাশাপাশি উত্তর আমেরিকায় ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

মাঠের বাইরেও বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় মেসি। বিশেষ করে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে তার ফাউন্ডেশনের কাজ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত।

এর আগে ক্রীড়া বিভাগে এই পুরস্কার পেয়েছেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল, ফর্মুলা ওয়ান তারকা মাইকেল শুমাখার, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস এবং অলিম্পিক চ্যাম্পিয়ন এলিউড কিপচোগের মতো বিশ্বসেরা ক্রীড়াবিদরা।

এবার সেই তালিকায় নিজের নাম যুক্ত করলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি।