• ই-পেপার

৯০০ গোলের ম্যাজিক ফিগারে মেসি

মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে শিক্ষার্থীর রসিকতা, হাসিতে ফেটে পড়লেন নীতা আম্বানিও

ক্রীড়া ডেস্ক
মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে শিক্ষার্থীর রসিকতা, হাসিতে ফেটে পড়লেন নীতা আম্বানিও

আইপিএলের চলতি মৌসুমে ভালো পারফর্ম করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই মৌসুম শেষ করতে হলো ফ্র্যাঞ্চাইজিটিকে। তাতে ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার নীতা আম্বানিকে পড়তে হলো ট্রলের মুখে। নিজের বিশ্ববিদ্যালয়েই এক শিক্ষার্থীর এই ট্রল করেন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সমাবর্তন অনুষ্ঠানে এক শিক্ষার্থী নিজের জীবনের খারাপ সময়কে এ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের মতো অবস্থার সঙ্গে তুলনা করেন। শিক্ষার্থীর এমন বিদ্রূপাত্মক মন্তব্যে হাসির রোল পড়ে যায়।

এ সময় সেই শিক্ষার্থী বলেন, মুম্বাই ইন্ডিয়ান্সের মতো জীবনেও কঠিন সময় আসবে, যা শুনে পুরো অডিটরিয়াম হেসে ওঠে। ক্যামেরায় ধরা পড়া নীতা আম্বানিও এই মন্তব্যে হেসে ফেলেন। পরে সেই ছাত্র, জীবনসংগ্রাম, ঐতিহ্য এবং আত্মবিশ্বাসের বার্তা দিতে এই উদাহরণটি ব্যবহার করে। 

বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানগুলো সাধারণত আবেগঘন স্মৃতি, অনুপ্রেরণামূলক বার্তা এবং ভবিষ্যতের স্বপ্নে পরিপূর্ণ থাকে। কিন্তু এবার মঞ্চে থাকা এক ছাত্র ক্রিকেটীয় এমন এক মোড় এনে দিল যে, পুরো অডিটরিয়াম হাসিতে ফেটে পড়ল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই রসিকতার লক্ষ্যবস্তু নীতা আম্বানিও নিজের হাসি ধরে রাখতে পারেননি।

৫০ বলের চ্যালেঞ্জ নিয়ে ২৫ বলেই সেঞ্চুরি সূর্যবংশীর

ক্রীড়া ডেস্ক
৫০ বলের চ্যালেঞ্জ নিয়ে ২৫ বলেই সেঞ্চুরি সূর্যবংশীর
বৈভব সূর্যবংশী। ছবি: এক্স

বৈভব সূর্যবংশীকে বলা হয় ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক। তবে ব্যাট হাতে যেভাবে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছেন, তাতে অচিরেই যে বিশ্ব ক্রিকেটের বিস্ময় হয়ে উঠবেন; সেটিরই যেন আভাস দিলেন। 

আইপিএলে আলো ছড়াতে থাকা সূর্যবংশী এবার ৫০ বলের চ্যালেঞ্জ নিয়ে ২৫ বলেই করলেন সেঞ্চুরি! ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনের জনপ্রিয় ইউটিউব চ্যানেল শো দ্য সুইচে হাজির হয়ে এই কীর্তি গড়েছেন বাঁহাতি বিস্ফোরক ব্যাটার। 

পিটারসেন সূর্যবংশীকে ৫০ বলে ১০০ রান করার চ্যালেঞ্জ ছুড়ে দেন। তবে মাঠের চারপাশে ছক্কার বৃষ্টি নামিয়ে মাত্র ২৫ বলেই সেঞ্চুরি পূরণ করেন ১৫ বছর বয়সী এই কিশোর।

অবশ্য পিটারসেনের দ্য সুইচ শোতে এটিই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নয়। এর আগে ভারতের ওয়ানডে দলের মিডল অর্ডার ব্যাটার ও আইপিএলে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার মাত্র ২২ বলে সেঞ্চুরি করেন। ২৮ বলে সেঞ্চুরি করে তালিকার তিনে আছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান।

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি ক্রিস গেইলের। ২০১৩ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ইউনিভার্স বসখ্যাত এই ক্যারিবীয় ব্যাটিং দানব।

পিটারসেন যখন গেইলের ১৭৫ রানের কথা মনে করিয়ে দেন, তখন আত্মবিশ্বাসী সূর্যবংশী উত্তর দেন, ‘হ্যাঁ, আমি গেইলের ওই রেকর্ডটি ভেঙে টি-টোয়েন্টিতে ২০০ রান করতে চাই। কোনো ম্যাচে যদি আমি পুরো ২০ ওভার ব্যাটিং করার সুযোগ পাই, তাহলে আমি নিশ্চিতভাবেই গেইলের রেকর্ড ভেঙে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হব।’

এবারের আইপিএলে রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষ পাঁচে আছেন সূর্যবংশী। আর যে স্ট্রাইক রেটের কারণে তিনি বোলারদের জন্য আতঙ্কের নাম হয়ে উঠেছেন, সেটিতে তার ধারেকাছেও (২৩২.২৭) কেউ নেই।  

সূর্যবংশীর দুর্দান্ত ব্যাটিং রাজস্থান রয়্যালসকে আইপিএলের প্লে-অফে তুলতে বড় ভূমিকা রেখেছে। আগামী বুধবার এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে সূর্যবংশীর রাজস্থান। 

ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস, ব্রাজিল বিদায় নেবে রাউন্ড ৩২ থেকে

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস, ব্রাজিল বিদায় নেবে রাউন্ড ৩২ থেকে
ছবি : রয়টার্স

আন্তর্জাতিক ফুটবলে অঘটনের শেষ নেই। তবে সেই অঘটনই যেন এবার আগেভাগে দেখিয়ে দিল একটি অ্যালগরিদম। জার্মান অর্থনীতিবিদ ও বিনিয়োগ বিশ্লেষক ইওয়াখিম ক্লেমেন্টর তৈরি বিশেষ গাণিতিক মডেল ভবিষ্যদ্বাণী করেছে, ২০২৬ বিশ্বকাপ জিততে যাচ্ছে নেদারল্যান্ডস।

সবচেয়ে বড় চমক হলো, এই পূর্বাভাসে ফেবারিট তালিকায় থাকা আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন কিংবা ফ্রান্সকে চ্যাম্পিয়ন হিসেবে দেখানো হয়নি।

ইওয়াখিম ক্লেমেন্ট এর আগেও তার মডেল দিয়ে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে অনুমান করেছিলেন। তাই তার নতুন ভবিষ্যদ্বাণী নিয়ে ইতোমধ্যেই ফুটবল দুনিয়ায় আলোচনা শুরু হয়েছে।

এই মডেলে শুধু মাঠের পারফরম্যান্স নয়, বরং অর্থনীতি, জনসংখ্যা, আবহাওয়া, আয় এবং আয়োজক দেশের পরিবেশগত সুবিধার মতো বিষয়ও বিবেচনায় নেওয়া হয়েছে। ক্লেমেন্টের দাবি, এসব তথ্য মিলিয়ে প্রায় ৫৫ শতাংশ নির্ভুলভাবে বিশ্বকাপের সাফল্য অনুমান করা সম্ভব।

মডেল অনুযায়ী, এবারের বিশ্বকাপে কঠিন পথ পাড়ি দিতে হবে নেদারল্যান্ডসকে। গ্রুপ পর্বে তাদের খেলতে হবে জাপান, সুইডেন ও তিউনিসিয়ার বিপক্ষে।

আরো বড় চমক দেখিয়েছে নকআউট পর্বের পূর্বাভাস। সেখানে বলা হয়েছে, জাপান রাউন্ড অব ৩২ থেকেই ব্রাজিলকে বিদায় করে দেবে।

ফাইনালে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ হিসেবে দেখানো হয়েছে পর্তুগালকে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেই ফাইনালে জিতেই প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতবে ডাচরা, এমনটাই বলছে অ্যালগরিদম।

১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ সালে বিশ্বকাপ ফাইনালে হেরে শিরোপাবঞ্চিত হয়েছিল নেদারল্যান্ডস। এবার সেই আক্ষেপ ঘোচানোর সম্ভাবনাই দেখছে ক্লেমেন্টের গাণিতিক হিসাব।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা কি বার্সেলোনায় যাচ্ছেন

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা কি বার্সেলোনায় যাচ্ছেন
সংগৃহীত ছবি

গ্রীষ্মকালীন দলবদলের বাজার সামনে রেখে নতুন করে আলোচনায় উঠে এসেছে হুলিয়ান আলভারেজর ভবিষ্যৎ। অ্যাতলেতিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছে বার্সেলোনা। ইউরোপের আরো কয়েকটি বড় ক্লাবও তার পরিস্থিতির ওপর নজর রাখছে। 

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি, আলভারেজ যদি অ্যাতলেতিকো ছাড়ার সিদ্ধান্ত নেন, তাহলে তার প্রথম পছন্দ হতে পারে বার্সেলোনা। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। 

সম্প্রতি অ্যাতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনেও আলভারেজের ভবিষ্যৎ নিয়ে রহস্য আরো বাড়িয়ে দিয়েছেন। ভিলারিয়ালের বিপক্ষে বড় হারের পর আলভারেজের ক্লাব ছাড়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমার জন্য প্রশ্ন নয়, এটা হুলিয়ানের জন্য প্রশ্ন। সে যথেষ্ট পরিণত, কী করবে সেটা সে জানে।’

 

এই মন্তব্যের পর থেকেই বার্সেলোনায় আলভারেজের সম্ভাব্য যোগদান নিয়ে জল্পনা আরো তীব্র হয়েছে।

তবে সহজে তাকে ছাড়তে রাজি নয় অ্যাতলেতিকো। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাবটি আলভারেজের মূল্য ১৩০ থেকে ২০০ মিলিয়ন ইউরোর মধ্যে ধরেছে, যাতে আগ্রহী ক্লাবগুলোকে নিরুৎসাহিত করা যায়। 

বর্তমানে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড ইউরোপের অন্যতম চাহিদাসম্পন্ন স্ট্রাইকারে পরিণত হয়েছেন। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী আলভারেজ ইতোমধ্যেই নজর কেড়েছেন ম্যানচেস্টার সিটি ও অ্যাতলেতিকোর জার্সিতে।

৯০০ গোলের ম্যাজিক ফিগারে মেসি | কালের কণ্ঠ