• ই-পেপার

রশিদ-ভুবনেশ্বর-উইলিয়ামস, কে হবেন মার্চের সেরা?

আকাশি-সাদায় ভেসেছে কানসাস সিটি

ক্রীড়া ডেস্ক
আকাশি-সাদায় ভেসেছে কানসাস সিটি
ছবি : কেএসএইচবি ৪১

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে ইউরোপের দল সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপের শততম ম্যাচটি মিসৌরির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা ক্যানসাস সিটির শেষ বিশ্বকাপ ম্যাচ। শহরটির মিল ক্রিক পার্কে বিশাল র‍্যালির মাধ্যমে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগের উৎসব শুরু করেছে আর্জেন্টিনার সমর্থকরা। এমন এক ভিডিও প্রকাশ করেছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ভিডিওকে দেখা যায়, আর্জেন্টিনার অফিশিয়াল বেস ক্যাম্প কানসাসে হওয়ায় হাজার হাজার আলবিসেলেস্তে সমর্থক পুরো এলাকাকে আকাশি-সাদা রঙে ভাসিয়ে দিয়েছে।

জোড়ো হয়েছে কান্ট্রি ক্লাব প্লাজার কাছে অবস্থিত মিল ক্রিক পার্ক। ড্রাম বাজানো, বিশালাকার পতাকা ওড়ানো এবং ঐতিহ্যবাহী গান গেয়ে পুরো শহর মুখরিত করে রেখেছে তারা ।

লিওনেল মেসির ছবি সম্বলিত ব্যানার উঁচিয়ে সমর্থকরা তাদের প্রিয় দলকে সেমিফাইনালে দেখার প্রত্যাশা ব্যক্ত করছে।

ধবলধোলাই এড়াতে ২০০ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
ধবলধোলাই এড়াতে ২০০ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে আজ তৃতীয় ওয়ানডেতে ২ উইকেট নিয়েছেন তাসকিন। ছবি : ক্রিকইনফো

সিরিজ বাঁচাতে পারেনি বাংলাদেশ। তাতে ধবলধোলাইয়ের মুখে পড়েছে মেহেদী হাসান মিরাজের দল। বিব্রতকর হার এড়াতে হলে আজ ২০০ রান করতে হবে বাংলাদেশকে।

তিন ম্যাচ সিরিজে তৃতীয় ও শেষ ওয়ানডেতে এই লক্ষ্যই দিয়েছে জিম্বাবুয়ে। হারারেতে প্রথম ব্যাট করে ১৯৯ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। প্রতিপক্ষকে অবশ্য আরো কম রানে অলআউট করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। দলীয় ১০৮ রানে ৬ উইকেট তুলে নিয়ে।

তবে সেটা হতে দেননি জিম্বাবুয়ের দুই হাফসেঞ্চুরিয়ান ওয়েসলি মাধেভেরে ও ব্র্যাড ইভান্স। শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদের শুরু ধাক্কা সামলান মাধেভেরে। সতীর্থরা আসা-যাওয়া করলেও এক প্রান্ত আগলে রাখেন তিনি। চতুর্থ উইকেটে ইনোসেন্ট কাইয়ার সঙ্গে ৫০ রানের জুটি গড়ে দুই শ রানের ভিত গড়ে দেন তিনি।

ব্যক্তিগত ২৫ রানে কাইয়া আউট হওয়ার পর আবারও ধাক্কা খায় জিম্বাবুয়ে। এবার সপ্তম উইকেটে ইভান্সকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়েন মাধেভেরে। তবে ব্যক্তিগত ৭৫ রানে মাধেভেরে আউট হতেই ভেঙে যায় তাদের ৪৩ রানের জুটি। ৫ চার ও ১ ছক্কা হাঁকিয়ে সতীর্থ বিদায় নিলে পরে ইনিংস একাই টানেন ইভান্স। 

শেষ দিকে ৫ চার ২ ছক্কায় কাঁটায় কাঁটায় ৫০ রান করে জিম্বাবুয়েকে দুই শ ছুঁই ছুঁই স্কোর এনে দেন ইভান্স। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন বাঁহাতি পেসার শরীফুল। ২ টি করে উইকেট নেন তাসকিনি-তানভির ইসলাম।

এর আগে এই হারারেতেই প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ২৫ রানের বিপরীতে দ্বিতীয় ওয়ানডেতে ১৩ রানে হারে বাংলাদেশ। এ ছাড়া একমাত্র টেস্টে ৮৫ রান ও ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

থাইল্যান্ডের চিকিৎসকের হেয়ারকাটে ‘এমবাপ্পে’

থাইল্যান্ডের চিকিৎসকের হেয়ারকাটে ‘এমবাপ্পে’
ছবি : রয়টার্স

আর তিন ম্যাচ পরেই শেষ হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে দুই ম্যাচ শেষে জানা গেছে দুই সেমিফাইনালিস্টের নাম। ফ্রান্স বনাম স্পেনের হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখে অভিনব কাণ্ড ঘটাল ফ্রান্স সমর্থক এক থাইল্যান্ডের চিকিৎসক। মাথায় ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, বিশ্বকাপ ট্রফি এবং ফ্রান্সের জাতীয় পতাকার রংসংবলিত ব্যতিক্রমী এক হেয়ারকাট করিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, থাইল্যান্ডের ব্যাংককের একটি সেলুনে এই অভিনব হেয়াট কাটটি দিয়েছে ৫৪ বছর বয়সী মেডিক্যাল রেডিওলজিস্ট মিত্রি চিতিনুন্দা। ফ্রান্সের তুমুল ভক্ত এই ৫৪ বছর বয়সী চিকিৎসক ফ্রান্স ফুটবল দলের প্রতি ভালোবাসা থেকে এই অভিনব কাজটি করেছেন বলে জানা গেছে।

এর আগে আর্জেন্টাইন মহতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোদের ছবি হেয়ারকাট করিয়েছেন। আগামী বুধবার (১৫ জুলাই) প্রথম সেমিতে ডালাসে ফ্রান্স বনাম স্পেনের হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

‘মেসি যত দিন চাইবে, তত দিন সেরাই থাকবে’

ক্রীড়া ডেস্ক
‘মেসি যত দিন চাইবে, তত দিন সেরাই থাকবে’
মেসি-স্কালোনি জুটিতে বিশ্বকাপে উড়ছে আর্জেন্টিনা। ছবি : রয়টার্স

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পারফরম্যান্সে ভাটা পড়বে এটাই স্বাভাবিক। কিন্তু লিওনেল মেসির ক্ষেত্রে উল্টো। ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছালেও ছন্দে কমে যাওয়ার বিপরীতে আরো দুরন্ত তিনি।

বিশ্বাস না হলে এবারের বিশ্বকাপের পারফরম্যান্সে চোখ বুলালেই বুঝতে পারবেন। ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৮ গোল করেছেন মেসি। যা একক বিশ্বকাপে ৩৯ বছর বয়সী তারকার সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল ২০২২ বিশ্বকাপে, ৭ গোল করেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক।

মেসির অবিশ্বাস্য পারফরম্যান্সে মুগ্ধ হয়েই লিওনেল স্কালোনির মত, মেসি যত দিন খেলবে, তত দিন বিশ্বের সেরা ফুটবলার থাকবে। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘মেসির ফর্ম আমাকে বিন্দুমাত্র অবাক করে না। যারা ওকে চেনে না, তারা হয়তো ভেবেছিল ৩৯ বছর বয়সে এই পর্যায়ে  খেলতে পারবে না। এর আগে আমি বহুবার বলেছি— ও যত দিন চাইবে, তত দিন সেরাই থাকবে। কোচ বলেই এ কথা বলছি না। মনেপ্রাণে এটা বিশ্বাস করি।’

সেরাটা দেওয়ার সময় মেসি যন্ত্রের মতো কাজ করে বলে জানান স্কালোনি। আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘লিও সব ম্যাচেই কমবেশি একই রকম দৌড়াচ্ছে। ফিটনেস কোচের সঙ্গে সে কঠোর পরিশ্রম করেছে। তার ফলও পাচ্ছে। একটা বিষয় পরিষ্কার, সে নিজের সবটুকু উজাড় করে দিচ্ছে। আর যখন নিজের সেরাটা দেয় এবং বুঝতে পারে সুযোগ তৈরি করতে পারছে, তখন সে একটা যন্ত্রের মতো কাজ করে।’

রশিদ-ভুবনেশ্বর-উইলিয়ামস, কে হবেন মার্চের সেরা? | কালের কণ্ঠ