• ই-পেপার

রাগে র‌্যাকেট ভেঙ্গে ফের বিতর্কে জকোভিচ!

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল, স্কালোনি বলছেন—শুধুই একটি ম্যাচ

অনলাইন ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল, স্কালোনি বলছেন—শুধুই একটি ম্যাচ
ছবি : রয়টার্স

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পার হওয়ার পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছেন, বুধবার ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিতব্য হাইভোল্টেজ সেমিফাইনাল ‘শুধুই একটি ফুটবল ম্যাচ’।

কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এগিয়ে দেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে সমতাসূচক গোলটি করেন সুইজারল্যান্ডের ড্যান এনডোয়ে।

কয়েক মিনিট পরই সুইজারল্যান্ডের জন্য বিপর্যয় নেমে আসে। অভিনয় করে ফাউল আদায়ের চেষ্টার অভিযোগে ব্রিল এমবোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে ১০ জনের দলে পরিণত হয় সুইসরা।

এরপর অতিরিক্ত সময়ের ১১২তম মিনিটে জুলিয়ান আলভারেজ অসাধারণ এক গোলে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। যোগ করা সময়ের একেবারে শেষ দিকে বদলি হিসেবে নামা লটারো মার্টিনেজ আর্জেন্টিনার তৃতীয় গোলটি যোগ করেন।

এবার আর্জেন্টিনার লক্ষ্য আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল, যা উত্তেজনাপূর্ণ এক লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।

ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচগুলোর ইতিহাস মাঠের নানা উত্তেজনাপূর্ণ ঘটনার সাক্ষী। সেই প্রতিদ্বন্দ্বিতার পেছনে রয়েছে দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দীর্ঘদিনের সার্বভৌমত্ব বিরোধ।

১৯৮২ সালে আর্জেন্টিনার সেনারা দ্বীপপুঞ্জে প্রবেশ করার পর সেগুলো পুনর্দখলে সামরিক বাহিনী পাঠিয়েছিল ব্রিটেন। তবে অ্যারোহেড স্টেডিয়ামে জয়ের পর স্কালোনি রাজনীতিকে এক পাশে সরিয়ে রাখতে চাইলেন। তিনি বলেন, ‘দেখুন, এটি একটি ফুটবল ম্যাচ। আমার বার্তা একটাই এটি একটি ফুটবল ম্যাচ। আমি শুধু এটুকুই বলতে পারি।"

তিনি আরো বলেন, "এটি একটি ফুটবল ম্যাচ এবং আমরা খুব শক্তিশালী এক প্রতিপক্ষের বিপক্ষে খেলব। তাদের একজন দুর্দান্ত কোচ আছেন। এটি শুধুই একটি ফুটবল ম্যাচ, এর বেশি কিছু নয়।"

ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সেই ঐতিহাসিক লড়াইয়ের ৪০ বছর পর।

মেক্সিকো সিটির আজতেকায় অনুষ্ঠিত সেই ম্যাচে দিয়েগো ম্যারাডোনার জোড়া গোলে আর্জেন্টিনা ২-১ ব্যবধানে জয় পায়। এরপর বিশ্বকাপে দুই দল আরও দুবার মুখোমুখি হয়েছে। ১৯৯৮ সালে টাইব্রেকারে জিতেছিল আর্জেন্টিনা, আর চার বছর পর ২০০২ সালে ইংল্যান্ড প্রতিশোধ নেয়।

স্কালোনি স্বীকার করেছেন, কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে কঠিন ৩-২ ব্যবধানের জয়ের পর সুইজারল্যান্ডের বিরুদ্ধেও কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তার দলকে ইংল্যান্ডের বিপক্ষে আরো ভালো খেলতে হবে।

স্কালোনি বলেন, ‘আমরা জিতেছি আমাদের জয়ের প্রবল ইচ্ছার কারণে। আমরা ম্যাচটিকে টাইব্রেকারে নিতে চাইনি। এখানে খেলার মানের চেয়ে জয়ের আকাঙ্ক্ষার বিষয়ই বেশি ছিল। আমরা এখন সেমিফাইনালে। ফুটবলে এটি একটি বিশেষ অবস্থান, যেটিকে হয়তো আমরা অনেক সময় স্বাভাবিক বলে ধরে নিই। কিন্তু এখানে পৌঁছানো মোটেও সহজ নয়। খুশি হওয়ার, সন্তুষ্ট থাকার এবং রোমাঞ্চিত হওয়ার আমাদের যথেষ্ট কারণ রয়েছে। এখন আমরা শেষ পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়ব। আমাদের শরীরের শেষ শক্তি আর শেষ ফোঁটা ঘামটুকু দিয়েও আমরা সবকিছু উজাড় করে দেব। যদি আমরা সফল হই, তাহলে দারুণ। আর যদি না-ও পারি, তবু আমরা আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করব। এ নিয়ে যেন কারো কোনো সন্দেহ না থাকে।’

আর্জেন্টিনার কাছে হারলেও দলকে বীরোচিত অভিবাদন সুইস সমর্থকদের

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনার কাছে হারলেও দলকে বীরোচিত অভিবাদন সুইস সমর্থকদের
ম্যাচের পর সুইস সমর্থকদের প্রতিক্রিয়া। ছবি : রয়টার্স

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ৩-১ গোলে হেরে বিদায় নিলেও লড়াকু পারফরম্যান্সের জন্য সুইস সমর্থকদের কাছ থেকে বীরোচিত অভিবাদন পেয়েছে সুইজারল্যান্ড জাতীয় ফুটবল দল। 

৭২ বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল সুইজারল্যান্ড। কিন্তু কোয়ার্টারে হেরে বিদায় নিতে হলো রেড ক্রসদের। এতে সেমিতে ওঠার স্বপ্নযাত্রা এখানেই থেমে গেল দলটির। খবর রয়টার্স

ইনজুরির কারণে শীর্ষ গোল স্কোরার জোহান মানজাম্বির অনুপস্থিতি এবং ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্রিল এমবোলোর লাল কার্ডের পরেও দলের এমন লড়াইয়ে ভীষণ গর্বিত সমর্থকরা। 

ম্যাচের পর জেনেভা, নাইওনসহ সুইজারল্যান্ডের বিভিন্ন শহরের রাজপথে নেমে হাজার হাজার সমর্থক জাতীয় পতাকা উড়িয়ে ‘আমাদের হৃদয়ে তোমরাই বিজয়ী’ স্লোগানে মুখরিত করে তোলেন। 

হতাশা সত্ত্বেও দলের প্রচেষ্টায় গর্বিত ছিলেন সমর্থকরা। খেলা দেখা শেষ করে হাজার হাজার সুইস সমর্থক পতাকা নাড়তে নাড়তে বাড়ি ফিরছিল।

ম্যাচটি যখন শেষ হয় সুইজারল্যান্ডে তখন ভোর। এ সময়  নাইওনে সুইস সমর্থক লরা কে বলেন, ‘আমাদের মনে তোমরাই জিতেছো, সুইজারল্যান্ড। আর্জেন্টিনার বিপক্ষে দশ বনাম এগারো।’

সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন নিজের সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন, ‘মুরাত ইয়াকিনের দল পুরো দেশকে মুগ্ধ করেছে।’

২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে সুইজারল্যান্ডের বিদায়ের পর দেশটির প্রেসিডেন্ট গাই পারমেলিন দলের প্রশংসা করে বলেছেন, আজকের হতাশা সত্ত্বেও আমার কাছে সবচেয়ে বড় বিষয় হলো—দলটি একটি অসাধারণ টুর্নামেন্ট খেলেছে। এই ঐক্যবদ্ধ দলটি পুরো সুইজারল্যান্ডবাসীকে রোমাঞ্চিত করেছে।

পুরো কোচিং প্যানেলকে বরখাস্ত করেছে সেনেগাল

ক্রীড়া ডেস্ক
পুরো কোচিং প্যানেলকে বরখাস্ত করেছে সেনেগাল
সেনেগালের বরখাস্তকৃত প্রধান কোচ পাপে থিয়াওকে। ছবি : রয়টার্স

বিশ্বকাপে রাউন্ড অব ৩২ থেকে বেলজিয়ামের কাছে শোচনীয়ভাবে হেরে যায় সেনেগাল। বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের শেষ মুহূর্তে ৩ গোল হজম করে বিদায় নেয় দলটি। এমন শোচনীয় হারের জেরে সেনেগালের কোচ পাপে থিয়াওকেসহ পুরো কোচিং স্টাফদের বরখাস্ত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ)। রবিবার (১২ জুলাই) এই ঘোষণা দেয় ফেডারেশন।

ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, এফএসএফ কার্যনির্বাহী কমিটির এক বৈঠকের পর জাতীয় দলের কোচ পাপে থিয়াওসহ পুরো কোচিং স্টাফকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিবৃতিতে আরো বলা হয়েছে, এফএসএফ সভাপতি আবদুলায়ে ফল ‘এই সিদ্ধান্তের পেছনের কারণ’ ব্যাখ্যা করতে এবং ‘সেনেগাল ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে’ আগামীকাল সোমবার একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

৪৫ বছর বয়সী সেনেগালের সাবেক এই ফুটবলার ২০২৪ সালে জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন। 

জয় উদযাপনে মেসি- লোপেজ

ক্রীড়া ডেস্ক
জয় উদযাপনে মেসি- লোপেজ
ছবি : রয়টার্স

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের কষ্টার্জিত ও রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। জয়ের অতিরিক্ত সময়ে দুর্দান্ত গোল করে হুলিয়ান আলভারেজ। বিশ্বকাপে এটি ছিল তার প্রথম গোল। জয়ের পর উদযাপনে মেতেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি ও হোসে ম্যানুয়েল লোপেজ।

রাগে র‌্যাকেট ভেঙ্গে ফের বিতর্কে জকোভিচ! | কালের কণ্ঠ