• ই-পেপার

জয় উদযাপনে মেসি- লোপেজ

পুরো কোচিং প্যানেলকে বরখাস্ত করেছে সেনেগাল

ক্রীড়া ডেস্ক
পুরো কোচিং প্যানেলকে বরখাস্ত করেছে সেনেগাল
সেনেগালের বরখাস্তকৃত প্রধান কোচ পাপে থিয়াওকে। ছবি : রয়টার্স

বিশ্বকাপে রাউন্ড অব ৩২ থেকে বেলজিয়ামের কাছে শোচনীয়ভাবে হেরে যায় সেনেগাল। বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের শেষ মুহূর্তে ৩ গোল হজম করে বিদায় নেয় দলটি। এমন শোচনীয় হারের জেরে সেনেগালের কোচ পাপে থিয়াওকেসহ পুরো কোচিং স্টাফদের বরখাস্ত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ)। রবিবার (১২ জুলাই) এই ঘোষণা দেয় ফেডারেশন।

ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, এফএসএফ কার্যনির্বাহী কমিটির এক বৈঠকের পর জাতীয় দলের কোচ পাপে থিয়াওসহ পুরো কোচিং স্টাফকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিবৃতিতে আরো বলা হয়েছে, এফএসএফ সভাপতি আবদুলায়ে ফল ‘এই সিদ্ধান্তের পেছনের কারণ’ ব্যাখ্যা করতে এবং ‘সেনেগাল ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে’ আগামীকাল সোমবার একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

৪৫ বছর বয়সী সেনেগালের সাবেক এই ফুটবলার ২০২৪ সালে জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন। 

গ্যালারিতে উড়ল বাংলাদেশের পতাকা, আর্জেন্টাইদের ভালোবাসায় সিক্ত বাংলাদেশিরা

ক্রীড়া ডেস্ক
গ্যালারিতে উড়ল বাংলাদেশের পতাকা, আর্জেন্টাইদের ভালোবাসায় সিক্ত বাংলাদেশিরা
ছবি : সংগৃহীত

শেষ হলো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ। ইতিহাসে প্রথমবার সেমিতে জায়গা করে নিয়েছে শীর্ষ চার দল। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে চতুর্থ দল হিসেবে শেষ চারের টিকিট কেটেছে আর্জেন্টিনা। ম্যাচের সময় গ্যালিরে উড়েছে বাংলাদেশের পতাকা। আর্জেন্টাইন বাংলাদেশি ভক্তরা খেলার সময় বাংলাদেশ খেলা প্লেকার্ড, পতাকা নিয়ে মাঠে হাজির হয়েছিলো বেশ কয়েকজন বাংলাদেশি। প্লেকার্ড, পতাকা দেখেই আর্জেন্টাইনরা এগিয়ে এসে ভালোবাসায় বুকে জড়িয়ে নিচ্ছে বাংলাদেশীদের। এমন ভালোবাসায় সিক্ত বাংলাদেশিরাও বেশ অভিভূত।

এমন চমৎকার ও আবেগী একটি মুহূর্তের এক ভিডিও প্রকাশ করেছে বাংলাদেশি স্পোর্টস টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস। ভিডিওতে দেখা যায়, এক বাংলাদেশি আর্জেন্টাইনদের ভালোবাসায় সিক্ত হয়ে তার অভিব্যক্ত করছিলেন।

ওই বাংলাদেশি জানান, প্লেকার্ডে বাংলাদেশ লেখা দেখে অনেক আর্জেন্টােইন তাকে বুকে জড়িয়ে ধরেছে। যা তার কাছে খেলের থেকে অনেক মনে হয়েছে। তিনি অনেক অনেক আনন্দিত।

এসময় এক আর্জেন্টাইনকেও বাংলাদেশি সেই সমর্থকরে সঙ্গে হওয়া কথোপকথনের বিষয়টি তুলে ধরেন। জয়ের পর উচ্ছ্বাসিত আর্জেন্টাইন ও বাংলাদেশি সমর্থকরা মিলে মিশে আনন্দ উদযাপন করেছে। পুরো স্টেডিয়ামে তৈরি হয়েছিলো এক উৎসবের আমেজ।

আগামী বুধবার সেমিঠাইনালে আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টা ইংল্যান্ডের মুখোমুখি হবে আলবেসিলেস্তরা। 

যে নিয়মে লাল কার্ড দেখতে হলো এমবোলোকে

ক্রীড়া ডেস্ক
যে নিয়মে লাল কার্ড দেখতে হলো এমবোলোকে
ছবি : রয়টার্স

বিশ্বকাপে ফিফার নতুন এক আইন অনুযায়ী দ্বিতীয় হলুদ কার্ড দেখতে হয়েছে ব্রিল এমবোলোকে। 'মিসটেইকেন আইডেন্টিটি রুল' অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি একটি ফাউলের জন্য হলুদ বা লাল কার্ড দেখে, কিন্তু ফাউলটি আসলে প্রতিপক্ষের কোনো খেলোয়াড়ের করা হয়ে থাকে, তাহলে ওই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন রেফারি।

অর্থাৎ আর্জেন্টিনার পারেদেসকে যদি রেফারি হলুদ কার্ড না দেখাতেন, তাহলে এমবোলোকে মিসটেইকেন আইডেন্টিটি রুল অনুযায়ী হলুদ কার্ড দেখতে হতো না।

এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র আর প্যারাগুয়ের ম্যাচে এই নিয়মের প্রয়োগ দেখা গেছে একবার। ওই ম্যাচে প্যারাগুয়ের মিগেল আলমিরনকে যুক্তরাষ্ট্রের টিম রিম ফাউল করায় প্যারাগুয়ে ফ্রি কিক পায় ও টিম রিমকে দেখতে হয় হলুদ কার্ড।

কিন্তু পরে ভিএআর রিভিউ করে সিদ্ধান্ত পরিবর্তন হয় এবং ডাইভ দেয়া বা ফুটবলের পরিভাষায় 'সিমুলেশন' এর অপরাধে উল্টো হলুদ কার্ড দেখেন আলমিরন। টিম রিমের হলুদ কার্ড ফিরিয়ে নেওয়া হয়।

আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে এমবোলো যেভাবে ফাউল আদায় করতে ডাইভ দিয়েছেন, সেরকম ক্ষেত্রেও অনেক সময় হলুদ কার্ড দেখিয়ে থাকেন রেফারিরা। তবে ডাইভ দেওয়া বা সিমুলেশনের ক্ষেত্রে সবসময় হলুদ কার্ড দেখাতেই হবে, এমন বাধাধরা নিয়ম নেই।

ইতিহাসে প্রথমবার র‍্যাংকিংয়ের সেরা চার দল গেল বিশ্বকাপের সেমিফাইনালে

ক্রীড়া ডেস্ক
ইতিহাসে প্রথমবার র‍্যাংকিংয়ের সেরা চার দল গেল বিশ্বকাপের সেমিফাইনালে

ফুটবল ইতিহাসের এক অবিস্মরণীয় ঘটনা ঘটল চলতি বিশ্বকাপে। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ চার পরাশক্তি জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে চতুর্থ দল হিসেবে শেষ চারের টিকিট কেটেছে আর্জেন্টিনা। আর আলবিসেলেস্তেদের এই জয়ের মধ্য দিয়েই নিশ্চিত হয়েছে ঐতিহাসিক এক রেকর্ড।

ফিফা র‍্যাংকিং অনুযায়ী, সেমিফাইনালে পা রাখা দলগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। র‍্যাংকিংয়ের তৃতীয় স্থানে থাকা স্পেন কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে। শীর্ষে থাকা ফ্রান্স ২-০ গোলে মরক্কোকে পরাজিত করে শেষ চার নিশ্চিত করে। আর নরওয়েকে ২-১ গোলে হারিয়ে চতুর্থ দল হিসেবে সেমির টিকিট কাটে র‍্যাংকিংয়ের চারে থাকা ইংল্যান্ড।

তবে এই অনন্য ইতিহাস গড়ার পেছনে বড় ভূমিকা রেখেছে টুর্নামেন্টের নতুন ড্র বিন্যাস ও কাঠামো। আসর শুরুর আগেই র‍্যাংকিংয়ের শীর্ষ চার দলকে ড্রয়ের চারটি ভিন্ন গ্রুপ বা অংশে ভাগ করা হয়েছিল। সমীকরণ ছিল—তারা নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারলে সেমিফাইনালের আগে কেউ কারো মুখোমুখি হবে না। বিশ্বসেরা চার দলই সেই লক্ষ্য শতভাগ পূরণ করায় শেষ পর্যন্ত সেমিফাইনালে দেখা মিলছে সেরা চার শক্তিরই।

ড্রয়ের ছক অনুযায়ী, আর্জেন্টিনা ও স্পেনকে রাখা হয়েছিল ভিন্ন দুই ব্লকে। ফলে ফাইনালের আগে এই দুই পরাশক্তির দ্বৈরথের কোনো সুযোগ ছিল না। একইভাবে ইংল্যান্ড ও ফ্রান্সও ছিল নকআউটের বিপরীত অংশে। নিজেদের পথ ধরে দাপটের সঙ্গে সব বাধা পেরিয়ে অবশেষে সেরা চারের মঞ্চে হাজির হয়েছে তারা।

ফাইনালের টিকিট পাওয়ার এই মহারণে আগামী মঙ্গলবার মাঠে নামবে ফ্রান্স ও স্পেন। আর বুধবারের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ব্লকবাস্টার এই দুই সেমিফাইনাল ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে এখন টানটান উত্তেজনা।

উল্লেখ্য, ১৯৯৪ সালে ফিফা বিশ্বর‍্যাংকিং চালু হলেও সেবার বিশ্বকাপের বাছাইয়ের ক্ষেত্রে এটি বিবেচনা করা হয়নি। এরপরের বিশ্বকাপগুলোতে বারবারই দেখা গেছে শীর্ষ দলগুলোর মুখ থুবড়ে পড়ার দৃশ্য। ২০০২ সালে ফ্রান্স, ২০১০ সালে ইতালি, ২০১৪ সালে স্পেন, ২০১৮ সালে জার্মানি এবং ২০২২ সালে বেলজিয়াম শীর্ষ চারে থেকেও গ্রুপ পর্বের বৈতরণী পার হতে পারেনি।