• ই-পেপার

আর্জেন্টিনার কাছে হারলেও দলকে বীরোচিত অভিবাদন সুইস সমর্থকদের

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল, স্কালোনি বলছেন—শুধুই একটি ম্যাচ

অনলাইন ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল, স্কালোনি বলছেন—শুধুই একটি ম্যাচ
ছবি : রয়টার্স

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পার হওয়ার পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছেন, বুধবার ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিতব্য হাইভোল্টেজ সেমিফাইনাল "শুধুই একটি ফুটবল ম্যাচ"।

কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এগিয়ে দেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে সমতাসূচক গোলটি করেন সুইজারল্যান্ডের ড্যান এনডোয়ে।

কয়েক মিনিট পরই সুইজারল্যান্ডের জন্য বিপর্যয় নেমে আসে। অভিনয় করে ফাউল আদায়ের চেষ্টার অভিযোগে ব্রিল এমবোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে ১০ জনের দলে পরিণত হয় সুইসরা।

এরপর অতিরিক্ত সময়ের ১১২তম মিনিটে জুলিয়ান আলভারেজ অসাধারণ এক গোলে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। যোগ করা সময়ের একেবারে শেষ দিকে বদলি হিসেবে নামা লটারো মার্টিনেজ আর্জেন্টিনার তৃতীয় গোলটি যোগ করেন।

এবার আর্জেন্টিনার লক্ষ্য আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল, যা উত্তেজনাপূর্ণ এক লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।

ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচগুলোর ইতিহাস মাঠের নানা উত্তেজনাপূর্ণ ঘটনার সাক্ষী। সেই প্রতিদ্বন্দ্বিতার পেছনে রয়েছে দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দীর্ঘদিনের সার্বভৌমত্ব বিরোধ।

১৯৮২ সালে আর্জেন্টিনার সেনারা দ্বীপপুঞ্জে প্রবেশ করার পর সেগুলো পুনর্দখলে সামরিক বাহিনী পাঠিয়েছিল ব্রিটেন। তবে অ্যারোহেড স্টেডিয়ামে জয়ের পর স্কালোনি রাজনীতিকে এক পাশে সরিয়ে রাখতে চাইলেন। তিনি বলেন, ‘দেখুন, এটি একটি ফুটবল ম্যাচ। আমার বার্তা একটাই এটি একটি ফুটবল ম্যাচ। আমি শুধু এটুকুই বলতে পারি।"

তিনি আরো বলেন, "এটি একটি ফুটবল ম্যাচ এবং আমরা খুব শক্তিশালী এক প্রতিপক্ষের বিপক্ষে খেলব। তাদের একজন দুর্দান্ত কোচ আছেন। এটি শুধুই একটি ফুটবল ম্যাচ, এর বেশি কিছু নয়।"

ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সেই ঐতিহাসিক লড়াইয়ের ৪০ বছর পর।

মেক্সিকো সিটির আজতেকায় অনুষ্ঠিত সেই ম্যাচে দিয়েগো ম্যারাডোনার জোড়া গোলে আর্জেন্টিনা ২-১ ব্যবধানে জয় পায়। এরপর বিশ্বকাপে দুই দল আরও দুবার মুখোমুখি হয়েছে। ১৯৯৮ সালে টাইব্রেকারে জিতেছিল আর্জেন্টিনা, আর চার বছর পর ২০০২ সালে ইংল্যান্ড প্রতিশোধ নেয়।

স্কালোনি স্বীকার করেছেন, কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে কঠিন ৩-২ ব্যবধানের জয়ের পর সুইজারল্যান্ডের বিরুদ্ধেও কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তার দলকে ইংল্যান্ডের বিপক্ষে আরও ভালো খেলতে হবে।

স্কালোনি বলেন, ‘আমরা জিতেছি আমাদের জয়ের প্রবল ইচ্ছার কারণে। আমরা ম্যাচটিকে টাইব্রেকারে নিতে চাইনি। এখানে খেলার মানের চেয়ে জয়ের আকাঙ্খার বিষয়ই বেশি ছিল। আমরা এখন সেমিফাইনালে। ফুটবলে এটি একটি বিশেষ অবস্থান, যেটিকে হয়তো আমরা অনেক সময় স্বাভাবিক বলে ধরে নিই। কিন্তু এখানে পৌঁছানো মোটেও সহজ নয়। খুশি হওয়ার, সন্তুষ্ট থাকার এবং রোমাঞ্চিত হওয়ার আমাদের যথেষ্ট কারণ রয়েছে। এখন আমরা শেষ পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়ব। আমাদের শরীরের শেষ শক্তি আর শেষ ফোঁটা ঘামটুকু দিয়েও আমরা সবকিছু উজাড় করে দেব। যদি আমরা সফল হই, তাহলে দারুণ। আর যদি না-ও পারি, তবুও আমরা আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করব। এ নিয়ে যেন কারও কোনো সন্দেহ না থাকে।"

পুরো কোচিং প্যানেলকে বরখাস্ত করেছে সেনেগাল

ক্রীড়া ডেস্ক
পুরো কোচিং প্যানেলকে বরখাস্ত করেছে সেনেগাল
সেনেগালের বরখাস্তকৃত প্রধান কোচ পাপে থিয়াওকে। ছবি : রয়টার্স

বিশ্বকাপে রাউন্ড অব ৩২ থেকে বেলজিয়ামের কাছে শোচনীয়ভাবে হেরে যায় সেনেগাল। বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের শেষ মুহূর্তে ৩ গোল হজম করে বিদায় নেয় দলটি। এমন শোচনীয় হারের জেরে সেনেগালের কোচ পাপে থিয়াওকেসহ পুরো কোচিং স্টাফদের বরখাস্ত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ)। রবিবার (১২ জুলাই) এই ঘোষণা দেয় ফেডারেশন।

ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, এফএসএফ কার্যনির্বাহী কমিটির এক বৈঠকের পর জাতীয় দলের কোচ পাপে থিয়াওসহ পুরো কোচিং স্টাফকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিবৃতিতে আরো বলা হয়েছে, এফএসএফ সভাপতি আবদুলায়ে ফল ‘এই সিদ্ধান্তের পেছনের কারণ’ ব্যাখ্যা করতে এবং ‘সেনেগাল ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে’ আগামীকাল সোমবার একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

৪৫ বছর বয়সী সেনেগালের সাবেক এই ফুটবলার ২০২৪ সালে জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন। 

জয় উদযাপনে মেসি- লোপেজ

ক্রীড়া ডেস্ক
জয় উদযাপনে মেসি- লোপেজ
ছবি : রয়টার্স

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের কষ্টার্জিত ও রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। জয়ের অতিরিক্ত সময়ে দুর্দান্ত গোল করে হুলিয়ান আলভারেজ। বিশ্বকাপে এটি ছিল তার প্রথম গোল। জয়ের পর উদযাপনে মেতেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি ও হোসে ম্যানুয়েল লোপেজ।

গ্যালারিতে উড়ল বাংলাদেশের পতাকা, আর্জেন্টাইদের ভালোবাসায় সিক্ত বাংলাদেশিরা

ক্রীড়া ডেস্ক
গ্যালারিতে উড়ল বাংলাদেশের পতাকা, আর্জেন্টাইদের ভালোবাসায় সিক্ত বাংলাদেশিরা
ছবি : সংগৃহীত

শেষ হলো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ। ইতিহাসে প্রথমবার সেমিতে জায়গা করে নিয়েছে শীর্ষ চার দল। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে চতুর্থ দল হিসেবে শেষ চারের টিকিট কেটেছে আর্জেন্টিনা। ম্যাচের সময় গ্যালিরে উড়েছে বাংলাদেশের পতাকা। আর্জেন্টাইন বাংলাদেশি ভক্তরা খেলার সময় বাংলাদেশ খেলা প্লেকার্ড, পতাকা নিয়ে মাঠে হাজির হয়েছিলো বেশ কয়েকজন বাংলাদেশি। প্লেকার্ড, পতাকা দেখেই আর্জেন্টাইনরা এগিয়ে এসে ভালোবাসায় বুকে জড়িয়ে নিচ্ছে বাংলাদেশীদের। এমন ভালোবাসায় সিক্ত বাংলাদেশিরাও বেশ অভিভূত।

এমন চমৎকার ও আবেগী একটি মুহূর্তের এক ভিডিও প্রকাশ করেছে বাংলাদেশি স্পোর্টস টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস। ভিডিওতে দেখা যায়, এক বাংলাদেশি আর্জেন্টাইনদের ভালোবাসায় সিক্ত হয়ে তার অভিব্যক্ত করছিলেন।

ওই বাংলাদেশি জানান, প্লেকার্ডে বাংলাদেশ লেখা দেখে অনেক আর্জেন্টােইন তাকে বুকে জড়িয়ে ধরেছে। যা তার কাছে খেলের থেকে অনেক মনে হয়েছে। তিনি অনেক অনেক আনন্দিত।

এসময় এক আর্জেন্টাইনকেও বাংলাদেশি সেই সমর্থকরে সঙ্গে হওয়া কথোপকথনের বিষয়টি তুলে ধরেন। জয়ের পর উচ্ছ্বাসিত আর্জেন্টাইন ও বাংলাদেশি সমর্থকরা মিলে মিশে আনন্দ উদযাপন করেছে। পুরো স্টেডিয়ামে তৈরি হয়েছিলো এক উৎসবের আমেজ।

আগামী বুধবার সেমিঠাইনালে আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টা ইংল্যান্ডের মুখোমুখি হবে আলবেসিলেস্তরা।