• ই-পেপার

পরিস্থিতি যত কঠিন হোক, আমার নার্ভ শান্ত থাকে : জাহানারা

ইন্টার মিয়ামিতে যোগ দিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার

ক্রীড়া ডেস্ক
ইন্টার মিয়ামিতে যোগ দিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার
ছবি : গ্লোবাল ফুটবল

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবের সহ-মালিক সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে এই মার্কিন ক্লাবে নাম লিখিয়েছেন তিনি।

২০২৭ মেজর লিগ সকার (এমএলএস) মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেছেন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা। তবে ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তিটি বাড়ানোর সুযোগ রাখা রয়েছে। খবর ইএসপিএন

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হয়ে বহু বছর এল ক্লাসিকোতে মুখোমুখি লড়াইয়ের পর, অবশেষে তাকে লিওনেল মেসির সাথে একই দলে খেলতে দেখা যাবে। 

তিনি ইন্টার মায়ামির 'ডেজিগনেটেড প্লেয়ার' (ডিপি) স্লট দখল করবেন না। বর্তমানে ক্লাবের ডিপি স্লটে খেলোয়াড় হিসেবে রয়েছেন লিওনেল মেসি, রদ্রিগো দে পল এবং জার্মান বার্টারেমে।

চুক্তিটি অফিশিয়াল হলেও, এমএলএস কতৃপক্ষ বর্তমানে ইন্টার মায়ামির বিরুদ্ধে একটি ট্যাম্পারিং (নিয়মবহির্ভূত যোগাযোগ) অভিযোগের তদন্ত করছে। এলএ গ্যালাক্সি ক্লাবের কাছে ক্যাসেমিরোর ‘ডিসকভারি রাইটস’ থাকা সত্ত্বেও মায়ামি সরাসরি তার সাথে যোগাযোগ করেছিল বলে অভিযোগ উঠেছে। অবশ্য দুই ক্লাব ইতিমধ্যে একটি সমঝোতায় পৌঁছেছে। তবু লিগ কর্তৃপক্ষ নিয়মভঙ্গের বিষয়টি খতিয়ে দেখছে। 

ইন্টার মায়ামিতে যোগ দিয়ে ৩৪ বছর বয়সী এই তারকা জানান, পরিবারসহ মায়ামি শহরের প্রতি ভালোবাসা এবং মূলত লিওনেল মেসির সাথে খেলার তীব্র ইচ্ছা থেকেই তিনি ইউরোপ ও সৌদি আরবের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে এখানে এসেছেন।

নতুন এক মাইলফলক স্পর্শ ফরাসি তারকার

ক্রীড়া ডেস্ক
নতুন এক মাইলফলক স্পর্শ ফরাসি তারকার
ছবি : এমএলএস

২০২৬ বিশ্বকাপ শেষ। শুরু হয়ে গেছে নতুন ক্লাব মৌসুম। চূড়ান্তভাবে শুরু হওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিতে একে অপরের সঙ্গে অংশ নিচ্ছে প্রীতি ম্যাচে। মেজর সকার লিগে যোগ দিয়ে অরল্যান্ডো সিটি এফসির হয়ে অভিষেকেই এক মাইলফলক স্পর্শ করলেন ফ্রান্সের তারকা আন্তোনিও গ্রিজম্যান। ক্লাব ফুটবলে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন এই ফরাসি মিডফিল্ডার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মেজর লিগ সকার (এমএলএস) ম্যাচে সান জোসে আর্থকোয়েকসের বিপক্ষে অরল্যান্ডো সিটির হয়ে মাঠে নেমে তিনি এই অনন্য কীর্তি গড়েন। 

তিন শ গোলের মাইলফল স্পর্শে রিয়াল সোসিয়েদাদের হয়ে ৫২, আতলেতিকো মাদ্রিদে ১৮৫, বার্সেলোনায় ৩৫, ওলান্দো সিটি এসসিতে ১ গোল করেছেন।

আগামী ২৬ জুলাই বাংলাদেশ সময় সকাল সাড়ে ৫টায় অরল্যান্ডো পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ ন্যাশভিল এসসি।

দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ

ক্রীড়া ডেস্ক
দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেন মুস্তাফিজ
দ্য হান্ড্রেডে আর খেলা হচ্ছে না মুস্তাফিজের। ছবি : কালের কণ্ঠ

শুরুতেই শেষ মুস্তাফিজুর রহমানের। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দ্য হান্ড্রেডে খেলার কথা ছিল বাঁহাতি পেসারের। বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলতেও মুখিয়ে ছিলেন তিনি। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্রও পেয়েছিলেন মুস্তাফিজ। তবে খেলোয়াড়দের সবচেয়ে বড় শত্রু চোট তাকে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দিল না। তার ছিটকে যাওয়ার বিষয়টি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় দ্য হান্ড্রেডে খেলা হচ্ছে না মুস্তাফিজের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হাঁটু ও হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। ৩০ বছর বয়সী পেসারের পরিবর্তে অস্ট্রেলিয়ার বেন ডারউইশকে দলে নিতে চায় বার্মিংহাম ফিনিক্স। মুস্তাফিজের পরিবর্তে অজিদের বাঁহাতি পেসারকে নেওয়ার বিষয়টি জানিয়েছে অস্ট্রেলিয়ার ট্যাবলয়েড সংবাদমাধ্যম হেরাল্ড সান।

 

এবারই প্রথমবার দ্য হান্ড্রেডের নিলাম হয়েছিল। টুর্নামেন্টের সপ্তম আসরে প্রথম বাংলাদেশি হিসেবে ১ লাখ পাউন্ডের ভিত্তিমূল্যে দল পেয়েছিলেন মুস্তাফিজ। দল পাওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছিলেন, ‘দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। বার্মিংহাম ফিনিক্সের সঙ্গে আসন্ন মৌসুম দারুণভাবে কাটানোর জন্য অপেক্ষা করছি। সবাইকে ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’

টুর্নামেন্টটি গত ২১ জুলাই শুরু হয়েছে। শেষ হবে আগামী ১৬ আগস্ট।

এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ
দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমসে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : কালের কণ্ঠ

এশিয়ান গেমসের ২০তম আসর বসবে জাপানের আইচি-নাগোয়ায়। আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া গেমসে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। 

আজ নাগোয়ায় অনুষ্ঠিত ড্রয়ে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ সঙ্গী হচ্ছে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও মিয়ানমার। এর মধ্যে এই প্রতিযোগিতায় ৩ বার সোনার পদক পেয়েছে উত্তর কোরিয়া। বিপরীতে ১০ বার অংশ নিয়ে ৩ টি ব্রোঞ্জপদক পেয়েছে দক্ষিণ কোরিয়া।

অন্যদিকে বাংলাদেশের মতোই দ্বিতীয়বার এশিয়ান গেমসে খেলবে মিয়ানমার। ২০২২ সালে চীনের হাংজুতে প্রথমবার অংশ নেওয়া বাংলাদেশের সাফল্য ছিল এক ড্র। আর গ্রুপ পর্বের বাকি ২ ম্যাচেই হারের স্বাদ পেয়েছে।

এবারের এশিয়ান গেমসে ১২ নারী দল অংশ নেবে। তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। ‘এ’ গ্রুপের চার দল হচ্ছে—জাপান, চায়নিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড। অন্যদিকে ‘সি’ গ্রুপে পড়েছে—চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং।

পরিস্থিতি যত কঠিন হোক, আমার নার্ভ শান্ত থাকে : জাহানারা | কালের কণ্ঠ