• ই-পেপার

প্রতিবন্ধী ক্রিকেটে ইংল্যান্ডের কাছে হারল বাংলাদেশ

চোটে বিশ্বকাপ শেষের শঙ্কা বেলজিয়াম তারকার

ক্রীড়া ডেস্ক
চোটে বিশ্বকাপ শেষের শঙ্কা বেলজিয়াম তারকার
চোট পাওয়ার পর বেলজিয়ামের আমাদু ওনানা ক্রাচে ভর করে দলের সাথে উদযাপনে যোগ দিয়েছেন। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টারে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। ম্যাচটিতে আয়োজকদের ৪-১ গোলের বড় ব্যবধানে হারায় তারা। ম্যাচ জয়ের আনন্দ বিষাদে পরিণত হয় নিমিষে। ম্যাচের শুরুতেই ইনজুরিতে পড়ে চোখের জলে মাঠ ছাড়েন বেলজিয়ামের ডিফেন্সিভ মিডফিল্ডার আমাডু ওনানা। এতে বিশ্বকাপে শেষের শঙ্কা তৈরি হয়েছে অ্যাস্টন ভিলার এই তারকার।

ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেটের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের সময় আঘাত পেয়ে মাঠের ঘাসে পড়ে কাতরাতে থাকে এই মিডফিল্ডার। যা গুরুতর ইনজুরির আশঙ্কা তৈরি করেছে। পরে কান্নারত অবস্থায় মাঠ ত্যাগ করেন ২৪ বছর বয়সী এই ফুটবলারের। 

ম্যাচ শেষে তাকে ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখা গেছে। যার আশঙ্কা করা হচ্ছে চলমান বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন তিনি।

চোট গুরুত্ব কিনা পরীক্ষা-নিরীক্ষার পরই চুড়ান্তভাবে জানা যাবে। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের প্রতিপক্ষ শক্তিশালী স্পেন। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলে এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে না পাওয়া গেলে বড় ধাক্কায় খাবে বেলজিয়াম।

ট্রাম্পকে ব্যঙ্গ করে মাঠেই নাচ বেলজিয়াম ফুটবলারদের

ক্রীড়া ডেস্ক
ট্রাম্পকে ব্যঙ্গ করে মাঠেই নাচ বেলজিয়াম ফুটবলারদের

ক্ষমতার দাপট দেখিয়ে কাজ হলো না যুক্তরাষ্ট্রের। দেশটির তারকা খেলোয়াড় ফোলারিন বালোগানের লাল কার্ড খরায় নিষেধাজ্ঞা স্থগিত করতে স্বয়ং সুপারিশ করে প্রেসিডেন্ট ট্রাম্প। তাতে শেষরক্ষা হয়নি সহ-আয়োজক দেশটির। শেষ ষোলোর ম্যাচে ট্রাম্পের দেশকে বড় ব্যবধানে হারাল বেলজিয়াম। আর গোলের পর ট্রাম্পকে চরম কটাক্ষ করলেন বেলজিয়ামের রোমেলু লুকাকু। 

সিয়াটেল স্টেডিয়ামে আমেরিকাকে ৪-১ গোলে জেতে বেলজিয়াম। জোড়া গোল চার্লস ডে কেটেলারের। একটি করে গোল হান্স ভেনাকেন ও রোমেলু লুকাকুর। সবদিক বিবেচনায় শক্তিমত্তায় এগিয়ে ছিল বেলজিয়াম। তাদের জয় অনেকটা প্রত্যাশিত ছিল। কিন্তু ম্যাচের নাটক ছিল তার অনেক আগে। ট্রাম্পের জোরাজুরিতে ফিফা মার্কিন ফুটবলার ফোলারিন বালোগানের লাল কার্ড প্রত্যাহার করে নেয়। এই ম্যাচেও খেলেন বালোগান। কিন্তু ফিফার সিদ্ধান্তে অত্যন্ত ক্ষুব্ধ ছিল ফুটবল বিশ্ব।

বড় জয়ের গোল উদযাপনে সেটাই উঠে এলো। যোগ করা সময়ে গোলের পর সতীর্থদের সঙ্গে নাচলেন লুকাকু। হাত ও কাঁধ ঘুরিয়ে সেই ম্যাচ দেখে যে কারো মনে পড়বে ট্রাম্পের কথা। কারণ, ট্রাম্পও ঠিক এই ভঙ্গিতেই নাচেন। সেই ভিডিও ফের ভাইরাল। এখানেই শেষ নয়। ম্যাচের পর বেলজিয়াম ফুটবল ফেডারেশন জয়ের উদযাপনের ছবি পোস্ট করে। 

 

তাতে ক্যাপশনে লেখা হয়, ‘এটা প্রত্যাহার করে দেখাও।’ বেলজিয়ামের মিডফিল্ডার ইউরি তিলেমানস বলেন, ‘সত্যি বলতে, ওই লাল কার্ড প্রত্যাহারের খবর শোনার পর আমরা মিটিং করেছিলাম। ঠিক করেছিলাম যে, মাঠেই জবাব দিতে হবে। আমরা সেই তাগিদটা নিয়েই খেলেছি।’

উল্লেখ্য, ফোলারিন বালোগান বসনিয়া এবং হারজেগোভিনার বিরুদ্ধে শেষ বত্রিশের ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন তিনি। নিয়ম অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে সাসপেন্ড থাকতেন বালোগান। কিন্তু তাঁর শাস্তি তুলে নেয় ফিফা। শুধু এই বিশ্বকাপই নয়, আগামী এক বছরের মধ্যে কার্যকর হবে না সেই শাস্তি। বালোগানের শাস্তি তুলতে আইনের এমন একটা ধারা আমদানি করা হয়, যার অস্তিত্ব সম্পর্কে সম্ভবত ওয়াকিবহালই ছিলেন না কোনো অতি বড় ফুটবল ভক্তও। বিশ্বকাপের মতো মঞ্চে ব্যবহার তো পরের কথা। ঘটনাটা একেবারেই ভালোভাবে নেয়নি ফুটবল দুনিয়া।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণায় চমক ভারতের

ক্রীড়া ডেস্ক
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণায় চমক ভারতের
বৈভব সূর্যবংশী (বাম) এবং সঞ্জু স্যামসন (ছবি : ক্রিমাস)

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিয়েছে আইপিএলে দুর্দান্ত খেলা বৈভব সূর্যবংশী। আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রয়েছেন। তবে  ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে সুযোগ হয়নি একাদশে। তবে দ্বিতীয় ম্যাচে সুযোগ পান খেলার। অভিষেকে নিজেকে রাঙাতে না পারলেও তার প্রতি ভরসা রাখছে ভারত দলের নির্বাচকরা। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে সূর্যবংশীকে।
 
আগামী ২৩, ২৫ ও ২৬ জুলাই হারারেতে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ। স্কোয়াডে বড় চমক হল স্যামসনের বাদ পড়া। তবে বিসিসিআই জানিয়েছে বাদ পড়া নয় তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার পরিবর্তে ব্যাকআপ উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন প্রভসিমরন সিং। ২০২৩ এশিয়ান গেমসে ভারতীয় দলে থাকলেও এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি তার। এ ছাড়া আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে না থাকা রিঙ্কু সিং আবারো জাতীয় দলে ফিরেছেন।

ব্যাটিং বিভাগে বড় পরিবর্তন না এলেও ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীকে রাখা হয়েছে স্কোয়াডে। অন্যদিকে, বোলিং ইউনিটে এসেছে বড় রদবদল। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আশোক শর্মা, যশ ঠাকুর ও হর্ষ দুবে। দীর্ঘদিন ইনজুরিতে থাকার পর দলে ফিরেছেন পেসার মায়াঙ্ক যাদব।

তবে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, হর্ষিত রানা, প্রসিধ কৃষ্ণ ও আর্শদীপ সিংকে।

ম্যাচের আগে তীব্র গরম নিয়ে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে

ক্রীড়া ডেস্ক
ম্যাচের আগে তীব্র গরম নিয়ে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে
এটি মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, এই স্টেডিয়ামে আর্জেন্টিনা মিশরের মুখোমুখি হবে। ছবি : টিওয়াইসি স্পোর্টস

আর কয়েক ঘণ্টা পর শেষ ষোলোর নকআউট ম্যাচে মিসরের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জমজমাট লড়াইয়ে মাঠে নামার আগে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে। ম্যাচটিতে তীব্র গরম আর অদৃশ্য প্রতিপক্ষ হবে না আলবেসিলেস্তাদের। যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শীতাতপ নিয়ন্ত্রিত, তাই আবহাওয়া কোনো সমস্যা হবে না।  

আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টসে’র প্রতিবেদন অনুযায়ী, এর আগে গ্রুপ পর্বে ডালাসে অস্ট্রিয়া এবং জর্ডানের বিরুদ্ধে জয়ের সময়কার মতোই, এই ভেন্যু শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। তাই তাপ (দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° সেলসিয়াস পূর্বাভাস দেওয়া হয়েছে) নিয়ে কোনো উদ্বেগের কারণ হবে না।

রাউন্ড অব ৩২ এ কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে আর্জেন্টিনা মিয়ামির আর্দ্রতা ও গরমে বেশ ভুগেছিল। যার ফলে বেশ কয়েকজন খেলোয়াড় পেশিতে টান অনুভব করেন। এতে দলের লেফট-ব্যাক ফাকুন্দো মেদিনা এবং মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয়। মিসরের বিপক্ষে এই সমস্যাটা ভুগতে হবে না দলটিকে। এতে আর্জেন্টিনার খেলোয়াড়রা ক্লান্তিহীনভাবে খেলতে পারবে। সেইসঙ্গে নিজেদের শতভাগ পারফরমেন্স করতে পারবে ম্যাচটিতে।

 যদিও নকআউট পর্বের প্রতিটি ম্যাচই কঠিন হবে বলে মনে হচ্ছে। এতে দলগুলোর নিশ্চিন্ত থাকার কোনো সুযোগ নেই, তবু আবহাওয়ার কারণে অতিরিক্ত ক্লান্তি আসবে না—এই বিষয়টিই লিওনেল স্কালোনির দলের জন্য ইতিমধ্যেই একটি সুখবর।

প্রতিবন্ধী ক্রিকেটে ইংল্যান্ডের কাছে হারল বাংলাদেশ | কালের কণ্ঠ