• ই-পেপার

চোটে বিশ্বকাপ শেষের শঙ্কা বেলজিয়াম তারকার

রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার

ক্রীড়া ডেস্ক
রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার
ছবি : সংগৃহীত

বিশ্বকাপের উত্তেজনার মধ্যেও মাঠের বাইরের একটি সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে। পর্তুগালের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজ আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে নিজের নতুন ব্র্যান্ডের উপহার পাঠিয়েছেন। সেই উপহার পেয়ে আন্তোনেলা নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ্যে জর্জিনাকে ধন্যবাদ জানান। 

পর্তুগিজ মহাতারকা রোনালদোর বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গিয়েছে। স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। শেষবার রোনালদোকে বিশ্বকাপ খেলতে দেখল ফুটবলবিশ্ব। পরেরবারের বিশ্বকাপ হবে রোনালদোহীন। রোনালদো ছিটকে গেলেও এখন পর্যন্ত বিশ্বকাপে টিকে রয়েছেন লিওনেল মেসি। রাতে আটলান্টায় মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে খবর ছড়িয়ে পড়েছে রোনালদোর সঙ্গিনী মেসির স্ত্রীকে উপহার দিয়েছেন। খবর আজকাল

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, জর্জিনার নতুন লাউঞ্জওয়্যার ব্র্যান্ড মিমোয়ার লোগোযুক্ত একটি গোলাপি রঙের বক্স। ছবির সঙ্গে আন্তোনেলা লেখেন, ‘অনেক ধন্যবাদ জর্জিনা। সব কিছুই দারুণ সুন্দর। তোমার জন্য অনেক শুভ কামনা ও সাফল্য কামনা করছি।’ 

পোস্টটি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। তাতে নানা মন্তব্য করেন নেটিজেনরা।

আন্তোনেলা যে উপহারটি পেয়েছেন, তাতে ছিল একটি কালো রঙের পোশাক, একটি গোলাপি জলের বোতল, একটি ব্যাগ এবং একটি যোগা ম্যাট। নতুন ব্র্যান্ডের পক্ষ থেকে এটিকে আন্তরিক শুভেচ্ছা উপহার হিসেবেই দেখা হচ্ছে। 

গত ৩০ জুন আনুষ্ঠানিকভাবে মিমোয়া ব্র্যান্ডের যাত্রা শুরু করেন জর্জিনা রদ্রিগেজ। 

বিশ্বকাপের প্রতিদ্বন্দ্বিতার আবহে এই সৌহার্দ্যপূর্ণ ঘটনা বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে। একদিকে জর্জিনা পর্তুগালকে সমর্থন করছেন, অন্যদিকে আন্তোনেলা প্রতিটি ম্যাচে আর্জেন্টিনার পাশে রয়েছেন। মাঠে দুই দেশের লড়াই থাকলেও মাঠের বাইরে দুই পরিবারের সম্পর্ক যে বন্ধুত্বপূর্ণ, সেটিই আবারও স্পষ্ট হয়েছে।

তবে এর আগেও এমন ঘটনা ঘটেছে। ২০২০ সালের নভেম্বরে মেসির বড় ছেলে থিয়াগোর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন জর্জিনা। আন্তোনেলা ভালোবাসার প্রতীক হিসেবে হৃদয়ের ইমোজি পাঠিয়েছিলেন জর্জিনাকে। 

চলতি বছরের জুন মাসেও জর্জিনার মেয়ে আলানা মার্টিনার একটি ভিডিওতে হৃদয়ের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান আন্তোনেলা। 

বিশ্বকাপের টেনশনের মাঝে দুই মহাতারকার স্ত্রী কিন্তু অন্য মুহূর্তের জন্ম দিলেন।

সালাহ ফ্যাক্টর ভাবাচ্ছে মেসিদের

ক্রীড়া ডেস্ক
সালাহ ফ্যাক্টর ভাবাচ্ছে মেসিদের
ছবি : রয়টার্স

হোয়াটসঅ্যাপে ভেসে এলো আর্জেন্টিনার সাংবাদিক আন্তোনিওর বার্তা, ‘মোটেই আমরা ফেভারিট নই। স্কালোনি জানেই না, ডিফেন্সটা নিয়ে কী করবে। সালাহ্‌ আর ওমর মারমুশ, এই দু’জনই তছনছ করে দিতে পারে।’

আন্তোনিও তো বটেই, বুয়েনস আইরেসের যে কোনো মহল্লার একটা শিশুও জানে, কেপ ভার্দে ম্যাচের পরে নীল-সাদা জার্সির আতঙ্ক বলতে নড়বড়ে ডিফেন্স। রোমেরো আর লিসান্দ্রো মার্তিনেস বিশ্বসেরা সেন্টার ব্যাকদের অন্যতম হলে কী হবে, বিশ্ব র‍্যাংকিংয়ে ৬৭ নম্বরে থাকা কেপ ভের্দে যেভাবে দুজনকে আগের ম্যাচে নাকানি-চোবানি খাইয়েছিল। তাতে স্কালোনির শান্তিতে ঘুমোনোর কথা নয়। মায়ামিতেই মেসির আস্তানা, অসংখ্য আর্জেন্টাইন এখানে থাকেন। তিনি এখানে ঈশ্বর। আর্জেন্টিনার পাশাপাশি সব জায়গায় চোখে পড়বে ইন্টার মায়ামির বেবি পিঙ্ক জার্সিও। খবর এই সময়

বিখ্যাত সমু্দ্রসৈকতে ফিফার ফ্যান পার্কে বসেছে জায়ান্ট স্ক্রিন, বিচে বসেই ম্যাচ দেখবেন হাজার হাজার আর্জেন্টিনীয়। ফ্যান পার্কে প্রায় সর্বত্র নীল-সাদা পতাকা, মিউজিক সিস্টেমে বাজছে টিমের থিমসং, ‘মুচাচোস।’ ব্রাজিলের বিদায় নিয়ে গড়পড়তা আর্জেন্টিনীয় খুব বেশি আলোড়িত বলে মনে হচ্ছে না। সে জন্যই আন্তোনিও বলছেন, ‘ব্রাজিল এখন বিশ্বকাপে পাস্ট টেন্স। ওদের নিয়ে আমরা ভাবব কেন? ইজিপ্টকে কী করে সামলানো যায়, সেটাই ভাবছে সবাই।’

দক্ষিণ আমেরিকার টিম ব্রাজিল ও মধ্য আমেরিকার মেক্সিকোর ছুটি করে দিয়েছে ইউরোপের নরওয়ে আর ইংল্যান্ড। আপাতত লাতিন আমেরিকার টিম বলতে বিশ্বকাপে আছে মেসির আর্জেন্টিনা আর হামেস রদ্রিগেস–লুইস দিয়াসদের কলম্বিয়া।

আটলান্টায় আজ মেসিদের প্রতিপক্ষ মোহাম্মদ সালাহর মিশর। মেসি বিশ্ব ফুটবলের মহাতারকা ঠিকই, কিন্তু আফ্রিকার প্রতিনিধি হিসেবে একক কৃতিত্বে যদি কেউ ইউরোপ জয় করে থাকেন, তিনি মোহাম্মদ সালাহ। দু’জনের খেলার স্টাইল আলাদা। লো সেন্টার অফ গ্র্যাভিটি, ক্ষুদ্রতম জায়গাতেও অত্যাশ্চর্য কন্ট্রোল, অপ্রত্যাশিত টার্ন বা স্কিল যদি মেসির চিরকালীন অস্ত্র হয়, সালাহর স্টাইলের বিশেষত্ব চকিতে চমক, যখন-তখন অবিশ্বাস্য গতিতে দিক পরিবর্তন, যা ইংলিশ প্রিমিয়ার লিগে এক দশকের উপরে বিশ্বের তাবড় তাবড় ডিফেন্ডারদের ভুগিয়ে এসেছে।

লিভারপুল গত মে মাসে ছেড়েছেন, কিন্তু তিনিই প্রিমিয়ার লিগে বিদেশিদের মধ্যে সর্বকালের টপ স্কোরার। মিশরীয়রা সালাহকে ডাকেন ‘আল-ফিরন’ নামে, মানে ফারাও। 

কেউ কেউ আবার বলেন ‘ফোর্থ পিরামিড’, যা একটা সৌধ বা স্তম্ভ, যাকে নড়ানো যায় না, যা চিরকালীন। আটলান্টার স্টেডিয়ামে আফ্রিকার সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসেবেই আজ ১০ নম্বর জার্সিতে নামবেন সালাহ, তাঁর কাঁধে থাকবে বিশ্বকাপ নক আউটে বিশ্বসেরাদের সামনে কিছু করে দেখানোর দায়িত্ব। 

কোচ হোসাম হাসান টিম সাজাবেন ৪-২-৩-১ ছকে। ডাবল পিভট হিসেবে মেসিকে সামলানোর দায়িত্ব থাকবে দুই মিডফিল্ডার লাসিন আর আতেয়ার উপরে। কিন্তু তাঁর আসল অস্ত্র সালাহ আর ওমর মারমুশ জুটি। দু’জনেই আপফ্রন্টে সৃষ্টিশীল, সামান্যতম জায়গা পেলে কাউন্টার অ্যাটাকে বিধ্বংসী। ওই জায়গা যে আর্জেন্টিনা ডিফেন্সে পাওয়া যায়, দেখিয়েছিল কেপ ভের্দে।

এখানেই আর্জেন্টিনার ডিফেন্সের বড় পরীক্ষা আটলান্টায়। ৪-৪-২ ছকেই খেলার কথা স্কালোনির। মোলিনা আর তাগলিয়াফিকো দুই সাইড ব্যাক, সেন্টার ব্যাক রোমেরো আর লিসান্দ্রো মাতির্নেস। মিডফিল্ডে ম্যাকঅ্যালিস্টার, দে পল, লিসান্দ্রো পারেদেস আর এনজো ফের্নান্দেস। উপরে মেসির সঙ্গে হচ্ছেন আলভারেস। সম্ভাব্য প্রকাশিত একাদশে সেই আভাসই দেয়।

মিডফিল্ড যদি এনজো ফের্নান্দেস–দে পলরা নিয়ন্ত্রণে রাখতে পারেন, মেসির দিকে বল যাবে। 

ঘুরে-ফিরে এই ম্যাচের ফোকাসে অবশ্যই মেসি আর সালাহ্‌। দুই দশ নম্বর, দুই কিংবদন্তি। কে হাসিমুখে মাঠ ছাড়বেন, সবুজ মাঠ আর সময়ই বলে দেবে।

ট্রাম্পকে ব্যঙ্গ করে মাঠেই নাচ বেলজিয়াম ফুটবলারদের

ক্রীড়া ডেস্ক
ট্রাম্পকে ব্যঙ্গ করে মাঠেই নাচ বেলজিয়াম ফুটবলারদের

ক্ষমতার দাপট দেখিয়ে কাজ হলো না যুক্তরাষ্ট্রের। দেশটির তারকা খেলোয়াড় ফোলারিন বালোগানের লাল কার্ড খরায় নিষেধাজ্ঞা স্থগিত করতে স্বয়ং সুপারিশ করে প্রেসিডেন্ট ট্রাম্প। তাতে শেষরক্ষা হয়নি সহ-আয়োজক দেশটির। শেষ ষোলোর ম্যাচে ট্রাম্পের দেশকে বড় ব্যবধানে হারাল বেলজিয়াম। আর গোলের পর ট্রাম্পকে চরম কটাক্ষ করলেন বেলজিয়ামের রোমেলু লুকাকু। 

সিয়াটেল স্টেডিয়ামে আমেরিকাকে ৪-১ গোলে জেতে বেলজিয়াম। জোড়া গোল চার্লস ডে কেটেলারের। একটি করে গোল হান্স ভেনাকেন ও রোমেলু লুকাকুর। সবদিক বিবেচনায় শক্তিমত্তায় এগিয়ে ছিল বেলজিয়াম। তাদের জয় অনেকটা প্রত্যাশিত ছিল। কিন্তু ম্যাচের নাটক ছিল তার অনেক আগে। ট্রাম্পের জোরাজুরিতে ফিফা মার্কিন ফুটবলার ফোলারিন বালোগানের লাল কার্ড প্রত্যাহার করে নেয়। এই ম্যাচেও খেলেন বালোগান। কিন্তু ফিফার সিদ্ধান্তে অত্যন্ত ক্ষুব্ধ ছিল ফুটবল বিশ্ব।

বড় জয়ের গোল উদযাপনে সেটাই উঠে এলো। যোগ করা সময়ে গোলের পর সতীর্থদের সঙ্গে নাচলেন লুকাকু। হাত ও কাঁধ ঘুরিয়ে সেই ম্যাচ দেখে যে কারো মনে পড়বে ট্রাম্পের কথা। কারণ, ট্রাম্পও ঠিক এই ভঙ্গিতেই নাচেন। সেই ভিডিও ফের ভাইরাল। এখানেই শেষ নয়। ম্যাচের পর বেলজিয়াম ফুটবল ফেডারেশন জয়ের উদযাপনের ছবি পোস্ট করে। 

 

তাতে ক্যাপশনে লেখা হয়, ‘এটা প্রত্যাহার করে দেখাও।’ বেলজিয়ামের মিডফিল্ডার ইউরি তিলেমানস বলেন, ‘সত্যি বলতে, ওই লাল কার্ড প্রত্যাহারের খবর শোনার পর আমরা মিটিং করেছিলাম। ঠিক করেছিলাম যে, মাঠেই জবাব দিতে হবে। আমরা সেই তাগিদটা নিয়েই খেলেছি।’

উল্লেখ্য, ফোলারিন বালোগান বসনিয়া এবং হারজেগোভিনার বিরুদ্ধে শেষ বত্রিশের ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন তিনি। নিয়ম অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে সাসপেন্ড থাকতেন বালোগান। কিন্তু তাঁর শাস্তি তুলে নেয় ফিফা। শুধু এই বিশ্বকাপই নয়, আগামী এক বছরের মধ্যে কার্যকর হবে না সেই শাস্তি। বালোগানের শাস্তি তুলতে আইনের এমন একটা ধারা আমদানি করা হয়, যার অস্তিত্ব সম্পর্কে সম্ভবত ওয়াকিবহালই ছিলেন না কোনো অতি বড় ফুটবল ভক্তও। বিশ্বকাপের মতো মঞ্চে ব্যবহার তো পরের কথা। ঘটনাটা একেবারেই ভালোভাবে নেয়নি ফুটবল দুনিয়া।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণায় চমক ভারতের

ক্রীড়া ডেস্ক
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণায় চমক ভারতের
বৈভব সূর্যবংশী (বাম) এবং সঞ্জু স্যামসন (ছবি : ক্রিমাস)

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিয়েছে আইপিএলে দুর্দান্ত খেলা বৈভব সূর্যবংশী। আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রয়েছেন। তবে  ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে সুযোগ হয়নি একাদশে। তবে দ্বিতীয় ম্যাচে সুযোগ পান খেলার। অভিষেকে নিজেকে রাঙাতে না পারলেও তার প্রতি ভরসা রাখছে ভারত দলের নির্বাচকরা। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে সূর্যবংশীকে।
 
আগামী ২৩, ২৫ ও ২৬ জুলাই হারারেতে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ। স্কোয়াডে বড় চমক হল স্যামসনের বাদ পড়া। তবে বিসিসিআই জানিয়েছে বাদ পড়া নয় তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার পরিবর্তে ব্যাকআপ উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন প্রভসিমরন সিং। ২০২৩ এশিয়ান গেমসে ভারতীয় দলে থাকলেও এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি তার। এ ছাড়া আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে না থাকা রিঙ্কু সিং আবারো জাতীয় দলে ফিরেছেন।

ব্যাটিং বিভাগে বড় পরিবর্তন না এলেও ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীকে রাখা হয়েছে স্কোয়াডে। অন্যদিকে, বোলিং ইউনিটে এসেছে বড় রদবদল। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আশোক শর্মা, যশ ঠাকুর ও হর্ষ দুবে। দীর্ঘদিন ইনজুরিতে থাকার পর দলে ফিরেছেন পেসার মায়াঙ্ক যাদব।

তবে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, হর্ষিত রানা, প্রসিধ কৃষ্ণ ও আর্শদীপ সিংকে।