• ই-পেপার

ভোলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বান্দরবানে বন্যার্তদের সহায়তায় বসুন্ধরা শুভসংঘ

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম (বান্দরবান)
বান্দরবানে বন্যার্তদের সহায়তায় বসুন্ধরা শুভসংঘ
সংগৃহীত ছবি

চারদিকে শুধু পানি। কোথাও বুকসমান, কোথাও গলা ছুঁই ছুঁই। প্রবল স্রোতে ডুবে গেছে পাহাড়ি জনপদের চলাচলের পথ। কোনো কোনো ঘরের চাল পর্যন্ত উঠে এসেছে বন্যার পানি। কয়েক দিন ধরে পানিবন্দি মানুষের অনেকের ঘরে নেই পর্যাপ্ত খাবার, বন্ধ হয়ে গেছে কাজকর্ম। এমন দুর্যোগের মধ্যেই দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে বন্যার্ত মানুষের জন্য জরুরি খাদ্যসহায়তা নিয়ে পৌঁছেছেন বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবকেরা।

সোমবার (১৩ জুলাই) বান্দরবানের আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুর্গম মেরিংচর পাড়ায় বন্যাদুর্গত বেশকিছু  পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করে বসুন্ধরা শুভসংঘ আলীকদম উপজেলা শাখা।

যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়া এই পাহাড়ি এলাকায় স্বেচ্ছাসেবকেরা নানা প্রতিকূলতা অতিক্রম করে চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্যতেল ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মেরিংচর পাড়াসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। অধিকাংশ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে প্রয়োজনীয় খাদ্য ও নিত্যপণ্য সংগ্রহ করা অনেক পরিবারের পক্ষেই অসম্ভব হয়ে ওঠে। বিশেষ করে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি সংকটে পড়েন।

ত্রাণ পেয়ে স্বস্তির কথা জানান উপকারভোগীরা। এক বন্যার্ত ব্যক্তি বলেন, ‘কয়েক দিন ধরে আমরা পানিবন্দি। কাজকর্ম বন্ধ, আয়-রোজগার নেই। বন্যায় ফসলও নষ্ট হয়ে গেছে। এমন কঠিন সময়ে বসুন্ধরা শুভসংঘ আমাদের পাশে দাঁড়িয়েছে। এই সহায়তা আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ।’

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়া সহজ কাজ নয়। কিন্তু স্বেচ্ছাসেবকেরা ঝুঁকি নিয়েই মানুষের দোরগোড়ায় খাদ্যসহায়তা পৌঁছে দিয়েছেন। তাদের মতে, সংকটের এই সময়ে এমন মানবিক উদ্যোগ বন্যাকবলিত মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।

ত্রাণ বিতরণকালে বসুন্ধরা শুভসংঘ আলীকদম উপজেলা শাখার সভাপতি এস. এম. জিয়াউদ্দিন জুয়েল বলেন, ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই বসুন্ধরা শুভসংঘের মূল লক্ষ্য। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস। যত দিন প্রয়োজন হবে, তত দিন আমরা অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করব। সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাই।’

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা শাখার উপদেষ্টা নুরুছাফা ভূঁইয়া বাবু, সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, সদস্য আরাফাতুল ইসলাম, সেথং ম্রো, মেনচং ম্রোসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক।

খাদ্যসহায়তা বিতরণের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরা বন্যাকবলিত পরিবারের খোঁজখবর নেন এবং নিরাপদ পানি ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা ও বন্যাকালীন বিভিন্ন রোগ প্রতিরোধে প্রয়োজনীয় সচেতনতামূলক পরামর্শ দেন।

স্থানীয়দের আশা, সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি সমাজের বিত্তবান মানুষও যদি এগিয়ে আসেন, তাহলে দুর্গম পাহাড়ি এলাকার বন্যাকবলিত পরিবারগুলো দ্রুত এই সংকট কাটিয়ে উঠতে পারবে। আর এমন মানবিক উদ্যোগই দুর্যোগের সময় মানুষের মনে আস্থা ও সাহস জোগায়।

‘নজরুল বর্ষ’ উপলক্ষে বেতাগীতে বসুন্ধরা শুভসংঘের আলোচনাসভা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
‘নজরুল বর্ষ’ উপলক্ষে বেতাগীতে বসুন্ধরা শুভসংঘের আলোচনাসভা
সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, মানবতাবাদ, সাম্যচেতনা ও অসাম্প্রদায়িক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে বরগুনার বেতাগীতে আলোচনাসভার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।

শনিবার (১১ জুলাই) বিকেলে বেতাগী প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনাসভায় বক্তারা বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন; তিনি সাম্য, মানবতা, প্রেম ও সম্প্রীতির এক অনন্য প্রতীক। তাঁর আদর্শ ও সাহিত্যচর্চা বর্তমান সমাজেও সমানভাবে প্রাসঙ্গিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগী প্রেস ক্লাবের সভাপতি ও বসুন্ধরা শুভসংঘ বেতাগী উপজেলা শাখার সভাপতি আলহাজ কামাল হোসেন খান। সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি স্বপন কুমার ঢালী। এতে শিক্ষক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সংগীত, সাম্যবাদী দর্শন, অসাম্প্রদায়িক চেতনা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বেতাগী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম পান্না বলেন, ‘নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ ও সাহিত্য পৌঁছে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের মধ্যে সাহিত্য ও সংস্কৃতিচর্চা বাড়াতে নিয়মিত এমন উদ্যোগ প্রয়োজন।’

বিশেষ অতিথি বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকির হোসাইন বলেন, ‘কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি মানবতা, সাম্য, প্রেম ও সম্প্রীতিরও কবি। তাঁর সাহিত্য আজও অন্যায়, বৈষম্য ও কুসংস্কারের বিরুদ্ধে মানুষকে সোচ্চার হতে অনুপ্রাণিত করে।’

বিশেষ অতিথি অধ্যাপক মো. সেকান্দার আলী মৃধা বলেন, ‘সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে মানবিক, প্রগতিশীল ও মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তোলা সম্ভব। বসুন্ধরা শুভসংঘ সেই লক্ষ্যকে সামনে রেখে নিয়মিত সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।’

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নেছার উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক মো. জলিল খন্দকার এবং বিবিচিনি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. রিয়াজ সিকদার।

আলোচনা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

সমাপনী বক্তব্যে আলহাজ কামাল হোসেন খান বলেন, ‘জাতীয় কবির আদর্শ ও চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজন অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘শুভ কাজে সবার পাশে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে বসুন্ধরা শুভসংঘ সমাজে ইতিবাচক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে। সাংস্কৃতিক চর্চার বিস্তারের মাধ্যমে সম্প্রীতি, মানবিকতা ও দেশপ্রেম জাগ্রত করার আহ্বানও জানান তিনি।’

সবশেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ইডেন কলেজে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক সেমিনার

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
ইডেন কলেজে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক সেমিনার
ছবি: কালের কণ্ঠ

শুধু ভালো ফল করলেই কাঙ্ক্ষিত কর্মজীবনে সফল হওয়া যায় না। সময়ের সঙ্গে প্রয়োজন দক্ষতা, আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলী, যোগাযোগক্ষমতা ও সুপরিকল্পিত ক্যারিয়ার পরিকল্পনা। এই বাস্তবতাকে সামনে রেখে তরুণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করতে ক্যারিয়ার গাইডলাইন সেমিনারের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখা।

‘ভবিষ্যতের পথচলায় : ক্যারিয়ার নির্দেশনা বিষয়ক সংলাপ’ শীর্ষক এই সেমিনারে অংশ নিয়ে শিক্ষার্থীরা জানতে পারেন কিভাবে বিশ্ববিদ্যালয়জীবন থেকেই নিজেদের দক্ষতা গড়ে তোলা, উচ্চশিক্ষার প্রস্তুতি নেওয়া, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং কর্মক্ষেত্রের জন্য নিজেকে যোগ্য করে তুলতে হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ক্রিস্টিনা অর্পা গোমেজ। তিনি বর্তমানে বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস অ্যান্ড ট্রাস্ট (ব্লাস্ট)-এ ফেলো–গবেষক হিসেবে কর্মরত। পাশাপাশি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের (ডিজিএফপি) অধীন ন্যাশনাল ইয়ুথ কাউন্সিল অন পপুলেশন, ডেভেলপমেন্ট অ্যান্ড এসআরএইচআর-এর বহিঃসম্পর্ক ও অংশীদারিত্ববিষয়ক নির্বাহী কমিটির সদস্য, নির্ভীক–ইউর স্পেস-এর নির্বাহী সমন্বয়ক এবং ইডেন মহিলা কলেজ রিসার্চ সোসাইটির জনসংযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বক্তব্যে ক্রিস্টিনা অর্পা গোমেজ বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু একাডেমিক সনদ যথেষ্ট নয়। একজন শিক্ষার্থীকে প্রযুক্তিগত দক্ষতা, যোগাযোগের সক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা, নেতৃত্ব, দলগতভাবে কাজ করার মানসিকতা এবং সময় ব্যবস্থাপনায় পারদর্শী হতে হবে।

তিনি শিক্ষার্থীদের নিয়মিত নতুন দক্ষতা অর্জন, স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত হওয়া, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং নিজস্ব সক্ষমতা বিকাশে ধারাবাহিকভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি উচ্চশিক্ষা, চাকরির প্রস্তুতি, সিভি তৈরি, ইন্টারভিউ দক্ষতা, ব্যক্তিগত ব্র্যান্ডিং এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বাস্তবভিত্তিক বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। পরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাদের ব্যক্তিগত ক্যারিয়ার পরিকল্পনা নিয়েও পরামর্শ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি ফারিয়া হক তাজিম। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বাস্তব জীবনের দক্ষতা অর্জনও সমান গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত হতে সহায়তা করবে।

সেমিনারে অংশ নেন নিঝুম নিশি, সুমাইয়া আক্তার, জান্নাতুল ফেরদৌস, ফাহিমা আক্তার রীতু, মোছা. পলি আক্তার, তায়েবা হাসান বর্ষা, জান্নাতুল ফেরদৌস জান্নাত, সুমাইয়া রহমান (তানহা), নাসরিন আক্তার জয়া, রুকাইয়া আক্তার, হাসনা খাতুন ছুমা, সায়মা আক্তার, সুহা এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

সেমিনার শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, কর্মজীবনে প্রবেশের আগে নিজেদের প্রস্তুত করতে এ ধরনের বাস্তবধর্মী আলোচনা অত্যন্ত প্রয়োজন। বক্তার অভিজ্ঞতা ও পরামর্শ তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, কর্মমুখী প্রস্তুতি এবং ইতিবাচক সামাজিক ভূমিকা গড়ে তুলতে বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখা ভবিষ্যতেও এ ধরনের সময়োপযোগী আয়োজন অব্যাহত রাখবে।

কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সাহিত্য আসর

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সাহিত্য আসর
ছবি: কালের কণ্ঠ

বসুন্ধরা শুভসংঘ কেশবপুর উপজেলা শাখার আয়োজনে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, সু-সাহিত্যিক মনোজ বসু, চলচ্চিত্র অভিনেতা ধীরাজ ভট্টাচার্য ও সাহিত্যিক মানকুমারী বসুর জীবন ও সৃষ্টির উপর সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে ৫টায় কেশবপুর প্রেস ক্লাব মিলনায়তনে এই আসর অনুষ্ঠিত হয়।  

এতে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার সহসভাপতি প্রবীর সরকার।

সাহিত্য আসরে চার কবি-সাহিত্যিকের জীবন ও কর্মের উপর আলাদাভাবে আলোচনা হয়। বাংলা সাহিত্যের আধুনিকতার প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবন ও সাহিত্যের উপর আলোচনা করেন মধুসূদন গবেষক কবি খসরু পারভেজ। 

কালজয়ী সাহিত্যিক মনোজ বসুর জীবন ও সৃষ্টির উপর আলোচনা করেন আবু শরাফ সাদেক কারিগরি কলেজের সহকারী অধ্যাপক কানাইলাল ভট্টাচার্য।

সাহিত্যিক মানকুমারী বসুর জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ-এর সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন।

প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ধীরাজ ভট্টাচার্যের জীবন ও কর্মের উপর আলোচনা করেন লেখক, প্রাবন্ধিক ও জামিরা কলেজের সহকারী অধ্যাপক তাপস মজুমদার।

পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহসম্পাদক মানব মণ্ডলের সঞ্চালনায় সাহিত্য আসরের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ অসীম ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেশবপুর প্রেস ক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ প্রমুখ। 

বক্তারা বলেন, কেশবপুরের চার প্রধান কবিকে নিয়ে শুভসংঘের এই উদ্যোগ প্রশংসনীয়।

সাহিত্য আসরে কেশবপুর নাগরিক সমাজের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল, প্রধান শিক্ষক নিখিল দাস, প্রভাষক রেজাউল ইসলাম, শিক্ষক আব্দুল খালেক, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহসভাপতি সমীর দাস, সুব্রত বসু, শুভসংঘ কেশবপুর শাখার নারী বিষয়ক সম্পাদক হাসিনা খাতুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীদা সুলতানা, ক্রীড়া সম্পাদক শওকত আলী, সাংবাদিক শাহীনুর রহমান, মাসুম বিল্লাহ, কামরুজ্জামান রাজু, তাইফুর রহমানসহ স্থানীয় বহু কবি সাহিত্যিক এবং বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা আরো উপস্থিত ছিলেন। 

আসরে উপস্থিত পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া খাতুন বলে, জীবনে প্রথম কবি সাহিত্যিকদের আলোচনা শুনলাম। আমার খুব ভালো লেগেছে।

ভোলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ | কালের কণ্ঠ