• ই-পেপার

বিশেষ লেখা

কওমি মাদরাসা যেন টর্চার সেল, সরকারের হস্তক্ষেপ জরুরি

ছাতার মধ্যে অভিনব কৌশলে রাখা বোমাটি জিআই পাইপে তৈরি

অনলাইন ডেস্ক
ছাতার মধ্যে অভিনব কৌশলে রাখা বোমাটি জিআই পাইপে তৈরি

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে উদ্ধার হওয়া শক্তিশালী বোমাটির বিভিন্ন উপকরণের ফরেনসিক পরীক্ষা করছে পুলিশ। পাশাপাশি বোমার উৎস নিয়েও তদন্ত চলছে।

সমকাল এক প্রতিবেদনে জানায়, বোমা উদ্ধারের ঘটনায় আশপাশের সিসি ক্যামেরার যেসব ফুটেজ পাওয়া যাচ্ছে সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। এর আগে উদ্ধার হওয়া বোমার সঙ্গে এর মিল রয়েছে কিনা সে তদন্ত কর্মকর্তারা খতিয়ে দেখছেন।

ছাতার ভেতরে অভিনব কৌশলে রাখা বোমাটি জিআই পাইপ দিয়ে তৈরি। এটিতে সার্কিট ও ব্যাটারি যুক্ত ছিল। শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা যখন মতিঝিলের মেট্রোস্টেশন এলাকায় যায়, তখন পুলিশ বোমাটি ঘিরে রেখে তাদের ‘শর্টসার্কিট’-এর কথা বলে পাশ কাটিয়ে যাওয়ার অনুরোধ করে। সংশ্লিষ্ট সূত্র বলছে, রথযাত্রায় নাশকতার উদ্দেশ্যে এটি রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

বোমা উদ্ধারের ঘটনায় শুক্রবার রাতে মতিঝিল থানার উপপরিদর্শক মির্জা মোহাম্মদ মুক্তা বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। এতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। বেআইনিভাবে বিস্ফোরক দ্রব্য প্রস্তুত, সংরক্ষণ, বহন বা ব্যবহার এবং অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ষড়যন্ত্র করার অপরাধের অভিযোগ আনা হয়েছে মামলায়। সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে পূর্বপরিকল্পিতভাবে বোমা বিস্ফোরণ ঘটিয়ে জীবন বিপন্ন করার লক্ষ্য ছিল বলে মামলায় উল্লেখ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রশিক্ষিত ব্যক্তি ছাড়া এ ধরনের শক্তিশালী বোমা তৈরি প্রায় অসম্ভব। বিভিন্ন সময় জব্দ বোমার সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে। বোমার উৎস ও এর পেছনে কোনো উগ্রপন্থি নেটওয়ার্ক রয়েছে কিনা, তারও তদন্ত চলছে। কেরানীগঞ্জে উদ্ধার হওয়া বোমা; যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও কুমিল্লার সাম্প্রতিক বিস্ফোরণের সঙ্গে এ ঘটনার সম্ভাব্য যোগসূত্র যাচাই করা হচ্ছে।  

ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ শামসুল হক বলেন, বোমাটি ছাতাটির সঙ্গে অভিনব কৌশলে লাগানো ছিল। কেউ কৌতূহলবশত খুললেই বিস্ফোরণ ঘটত। এতে হতাহতের ঘটনা ঘটত। এটা কারা করেছে এবং কী উদ্দেশ্য করেছে, এখনও পরিষ্কার নয়। পুলিশসহ একাধিক সংস্থা তদন্ত করছে। সিটিটিসির আরেক কর্মকর্তা বলেন, বোমাটি কী কী উপকরণে তৈরি, তা শনাক্তে আলামতের ফরেনসিক পরীক্ষা করা হবে।  

এদিকে মতিঝিল থানার মামলার এজাহারে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রথযাত্রার নিরাপত্তায় দায়িত্বরত সার্জেন্ট কাওসার হোসেন ঢাকা মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে (কন্ট্রোল রুম) ফোন করেন। তিনি জানান, মেট্রারেলের নিচে একটি ছাতা পাওয়া গেছে। সেই ছাতায় আলো জ্বলছে। এরপর নিয়ন্ত্রণ কক্ষ থেকে বেতার যন্ত্রের মাধ্যমে মতিঝিল থানাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। তখন মতিঝিল থানার ওসি পরবর্তী পদক্ষেপ নিতে মির্জা মোহাম্মদ মুক্তা ও মেট্রোরেলের নিচে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক সোহেল রানাকে জানান। এর পরই মির্জা মোহাম্মদ তাঁর ফোর্সসহ ঘটনাস্থলে যান। তারা মেট্রোরেল স্টেশনের নিচে জেনারেটর রুম-সংলগ্ন জায়গায় ছাতার ভেতরে ‘বোমাসদৃশ’ বস্তু দেখতে পান। বস্তুটিতে লাল আলো মিটমিট করে জ্বলছিল।

এরপর ওসির পরামর্শে তারা জায়গাটি ঘিরে রাখেন। এরপরই উল্টো রথযাত্রায় অংশগ্রহণকারীদের ‘বৈদ্যুতিক শর্টশার্কিট’-এর কথা বলে পাশ কাটিয়ে চলে যেতে বলে পুলিশ। এর মধ্যে ঘটনাস্থলে যান মতিঝিল থানার ওসি। রথযাত্রা শেষ হওয়ার পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি বিষয়টি জানান মতিঝিল বিভাগের এডিসিকে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়। সাত মিনিটের মধ্যে ঘটনাস্থলে গিয়ে তারা বোমাটি নিষ্ক্রিয় করে। 

ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের এক কর্মকর্তা জানান, এটি ছিল আইইডি বা পাইপ বোমা। এর ভেতরে প্রায় দেড় কেজি বিস্ফোরক পদার্থ, বিপুল সংখ্যক লোহার টুকরো ও বিয়ারিং বল ছিল। ব্যাটারি ও সার্কিটের মাধ্যমে এমনভাবে বোমাটি তৈরি করা হয়েছিল, কেউ ছাতার বোতাম চাপলেই বিস্ফোরণ ঘটত।

পুলিশের মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশিদ বলেন, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুত জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। 

একনজরে আজকের কালের কণ্ঠ (২৬ জুলাই)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (২৬ জুলাই)
গ্যাসসংকটে বন্ধ হচ্ছে কারখানা

গ্যাসসংকটে বন্ধ হচ্ছে কারখানা

চরম গ্যাসসংকটে দেশ। সংকটের তীব্রতায় অন্তত ৪০ শতাংশ শিল্প-কারখানা বন্ধ হয়ে গেছে। আরো বন্ধের পথে। স্থানীয় শিল্পের...

 

খাদ্য পরিবহনে ব্যয় বেড়েছে

খাদ্য পরিবহনে ব্যয় বেড়েছে

দেশে জ্বালানি ও গ্যাস সংকটের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে কৃষি ও খাদ্যপণ্য সরবরাহব্যবস্থায়। প্রাকৃতিক...

 

স্থানীয় নির্বাচনে মানুষের আস্থা অর্জনে প্রস্তুতির নির্দেশ

স্থানীয় নির্বাচনে মানুষের আস্থা অর্জনে প্রস্তুতির নির্দেশ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন হবে ফ্রি-ফেয়ার। কোনো রকম বায়াসড হওয়ার সুযোগ নেই। কেউ যদি মনে করেন বিএনপি ক্ষমতায়...

 

এবার মায়ের কবরও বুলডোজারের মুখে

এবার মায়ের কবরও বুলডোজারের মুখে

বাড়ির উঠানে পাশাপাশি দুটি কবর। একটি মায়ের, আরেকটি ভাইয়ের। কবর দুটির দিকে কিছুক্ষণ নির্বাক তাকিয়ে থাকেন...

 

১৭ একরের লেকে ঘিঞ্জি বস্তি

১৭ একরের লেকে ঘিঞ্জি বস্তি

একটি সুপরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তোলার স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল রূপনগর আবাসিক প্রকল্পের যাত্রা। মূল নকশায় ছিল...

 

চট্টগ্রামে জলাবদ্ধতার ৬ কারণ নিরসনে মাস্টারপ্ল্যানে ৪ প্রস্তাব

চট্টগ্রামে জলাবদ্ধতার ৬ কারণ নিরসনে মাস্টারপ্ল্যানে ৪ প্রস্তাব

চট্টগ্রাম মহানগরের ৪১টি ওয়ার্ডে পাঁচ হাজার ৯১৪টি পুকুর-জলাধার ছিল। এর মধ্যে দুই হাজার ৪৫৯টি ভরাট হয়ে গেছে।...

 

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অফিস করবেন বঙ্গভবনে

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অফিস করবেন বঙ্গভবনে

আগামী দুই মাসের মধ্যেই বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন তা নির্ধারিত হয়ে যাবে। সেপ্টেম্বরে জাতীয় সংসদের...

 

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিরোধী দলগুলোর ব্যাপক বিক্ষোভের মুখে অবশেষে গতকাল শনিবার দুপুরের দিকে পদত্যাগ...

 

অনলাইনে চাকরির ফাঁদ

অনলাইনে চাকরির ফাঁদ

দেশে কর্মসংস্থানের সংকটকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে অনলাইন চাকরি প্রতারকচক্র। দেশি-বিদেশি পরিচিত...

 

ওষুধনির্ভর চিকিৎসা, নেই পুনর্বাসনসেবা

ওষুধনির্ভর চিকিৎসা, নেই পুনর্বাসনসেবা

প্রতিষ্ঠার প্রায় সাত দশক পেরিয়ে গেলেও পাবনা মানসিক হাসপাতালে আধুনিক পুনর্বাসনভিত্তিক মানসিক চিকিৎসাসেবা...

 

যুক্তরাষ্ট্র যেভাবে হয়ে উঠল বিশ্বের এলএনজি পরাশক্তি

যুক্তরাষ্ট্র যেভাবে হয়ে উঠল বিশ্বের এলএনজি পরাশক্তি

আমদানিকারক থেকে বিশ্বের শীর্ষ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক দেশ এখন যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়,...

 

কর্মসংস্থানের বড় সুযোগ নিরাপত্তাসেবা খাতে

কর্মসংস্থানের বড় সুযোগ নিরাপত্তাসেবা খাতে

দেশে প্রতিনিয়ত বাড়ছে বেসরকারি নিরাপত্তা প্রহরীদের চাহিদা। অর্থনৈতিক আগ্রগতির সঙ্গে সঙ্গে বিকশিত হচ্ছে...

 

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কে পাঁচ দিনের সরকারি সফর শেষে গতকাল শনিবার দেশে ফিরেছেন।...

 

বিআইএইচএর সভাপতি নাসের, ওয়ালিদ সহসভাপতি নির্বাচিত

বিআইএইচএর সভাপতি নাসের, ওয়ালিদ সহসভাপতি নির্বাচিত

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিআইএইচএ) ২০২৬-২৮ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন নাসের রহমান...

 

ডিবির হেফাজতে তিন সমন্বয়ক সারা দেশে ব্লক রেইড

ডিবির হেফাজতে তিন সমন্বয়ক সারা দেশে ব্লক রেইড

২০২৪ সালের জুলাইয়ের উত্তাল দিনগুলোতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ২৬ জুলাইও ছিল সংঘাত, গ্রেপ্তার, কারফিউ ও...

 

বন্যার হুমকিতে ফসল ও উত্তরণে করণীয়

বন্যার হুমকিতে ফসল ও উত্তরণে করণীয়

দেশব্যাপী বন্যার আশঙ্কা ক্রমেই বাড়ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং দেশের অভ্যন্তরে ভারি থেকে অতিভারি...

 

বিদ্যুৎ উৎপাদনে নতুন দিগন্ত ‘ট্রান্সপারেন্ট সোলার উইন্ডো’

বিদ্যুৎ উৎপাদনে নতুন দিগন্ত ‘ট্রান্সপারেন্ট সোলার উইন্ডো’

বর্তমান বিশ্বে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তন, জীবাশ্ম জ্বালানির সংকট এবং...

 

মেডিক্যাল সেন্টার দ্রুত চালুর দাবি

মেডিক্যাল সেন্টার দ্রুত চালুর দাবি

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকা কলেজের প্রধান ফটকের বাঁ পাশে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে...

 

চোটের মিছিলে দল সাজাতেই হিমশিম

চোটের মিছিলে দল সাজাতেই হিমশিম

ক্রীড়া প্রতিবেদক : বহুপ্রতীক্ষিত অস্ট্রেলিয়া সফরের আগে যেন সব শঙ্কা এসে ভর করেছে বাংলাদেশ দলের ওপর। একের পর এক...

 

যুক্তরাষ্ট্রে ভয়াবহ হামের প্রকোপ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ হামের প্রকোপ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ হামের প্রকোপ চলছে। অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত এই রোগে দেশটিতে আক্রান্তের সংখ্যা গত ৩৫...

 

আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক ঘণ্টা পর যুবকদের নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি...

 

ডুমুরিয়ায় সরকারি রাস্তায় কোটি টাকার বাণিজ্য

ডুমুরিয়ায় সরকারি রাস্তায় কোটি টাকার বাণিজ্য

সরকারি রাস্তা দখল করে দোকানপাট নির্মাণের অভিযোগ উঠেছে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে খুলনা জেলা পরিষদের কিছু...

 

ভাইরাসে আখে পচন লোকসানে চাষিরা

ভাইরাসে আখে পচন লোকসানে চাষিরা

আবহাওয়া অনুকূলে থাকায় এবার টাঙ্গাইল জেলায় আখের আশাব্যঞ্জক ফলন হয়েছিল। তবে ফসল পরিপক্ব হওয়ার ঠিক আগমুহূর্তে...

 

রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পে রোডম্যাপ চান ব্যবসায়ীরা

রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পে রোডম্যাপ চান ব্যবসায়ীরা

দেশে রাসায়নিক খাতের অভ্যন্তরীণ বাজার ছয় বিলিয়ন মার্কিন ডলারের বেশি। তৈরি পোশাক, বস্ত্র, চামড়া, ওষুধ ও কৃষি খাতের...

 

টাঙ্গনে পানি নিয়ন্ত্রণ প্রকল্প ঘিরে নদীভাঙন, গৃহহীন কয়েক পরিবার

টাঙ্গনে পানি নিয়ন্ত্রণ প্রকল্প ঘিরে নদীভাঙন, গৃহহীন কয়েক পরিবার

কয়েক দিনের টানা বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন নদ-নদীর পানি বেড়েছে। এর মধ্যে টাঙ্গন নদীতে তীব্র ভাঙনে তীরবর্তী...

 

নতুন রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে

নতুন রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নতুন রাষ্ট্রপতি বিএনপির কেউ...

 

সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয় : তথ্যমন্ত্রী

সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয় : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের প্রধান দায়িত্ব তথ্য তুলে ধরা, কোনো পক্ষের...

 

‘আমাদের বাড়ি’ একটি অনন্য উদ্যোগ

‘আমাদের বাড়ি’ একটি অনন্য উদ্যোগ

যশোর সদর উপজেলার নাটুয়াপাড়া গ্রামের একটি বাড়ির সবুজ প্রাঙ্গণে সকালের কোমল রোদের স্পর্শ। শিশিরভেজা ঘাসে ছোট ছোট...

 

কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা

কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা

পবিত্র কোরআনে যেখানে ক্ষতি (খুসরান)-এর কথা এসেছে, তা মূলত দ্বিনের ক্ষতিকেই বোঝায়। আর কোরআনের ভাষায় ক্ষতিগ্রস্ত...

 

ব্যয় সংকোচনে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
ব্যয় সংকোচনে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
ফাইল ছবি

ব্যয় সংকোচন ও জ্বালানিসংকট মোকাবেলায় ১৮ মন্ত্রীর পুলিশ প্রোটেকশন এসকর্ট প্রত্যাহার করা হয়েছে। তবে গুরুত্ব বিবেচনায় একজন উপদেষ্টা ও ছয় জ্যেষ্ঠ মন্ত্রীর জন্য এই সুবিধা বহাল রাখা হয়েছে।

একই সঙ্গে ১৮ মন্ত্রীর গানম্যান ও হাউস গার্ড থাকছে। তাঁরা ঢাকার বাইরে সফরে পুলিশ এসকর্ট পাবেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বহরেও কাটছাঁট করা হয়েছিল।

বর্তমান মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণ মন্ত্রী ছাড়াও প্রতিমন্ত্রী ও উপদেষ্টা মিলিয়ে আরো ২৫ জন রয়েছেন।

সাধারণত একজন মন্ত্রীর প্রোটেকশন এসকর্টে একজন উপপরিদর্শক (এসআই) ও চারজন কনস্টেবলের একটি দল থাকে। তাঁদের চলাচলের জন্য পুলিশের একটি পিকআপ ভ্যান বরাদ্দ থাকে। এসকর্ট দলের বেতন-ভাতা ও গাড়ির জ্বালানি ব্যয় সরকারি কোষাগার থেকে বহন করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্র জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভিআইপি প্রটোকলে ব্যয় কমাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সদর দপ্তরকে নির্দেশ দেয়।

পরে সেই নির্দেশনা ডিএমপি কমিশনারের কাছে পৌঁছলে গত সপ্তাহ থেকে ১৮ মন্ত্রীর প্রোটেকশন এসকর্ট প্রত্যাহার করা হয়।

যাঁদের জন্য এসকর্ট সুবিধা বহাল রাখা হয়েছে তাঁরা হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন; পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

যাঁদের পুলিশ এসকর্ট প্রত্যাহার করা হয়েছে তাঁরা হলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু; মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান; সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী; ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম; শিল্প, বস্ত্র, পাট ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর; শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক; তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন; কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ; পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের; শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং সড়ক পরিবহন ও সেতু, রেলপথ, নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

সূত্র জানায়, ভিআইপিদের ব্যক্তিগত নিরাপত্তা ও চলাচলে সুরক্ষা দিতে শুধু ঢাকায়ই এক হাজার ৬৯১ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তাঁরা ৪৯ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা দিচ্ছেন।

পুলিশের প্রটোকল তালিকায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, বিরোধীদলীয় নেতা, প্রধান নির্বাচন কমিশনার ও দুদক চেয়ারম্যান রয়েছেন। এ ছাড়া সরকার প্রজ্ঞাপন জারি করে যেকোনো ব্যক্তিকে ভিআইপি মর্যাদা দিতে পারে।

সরকার সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ভিআইপি মর্যাদা দিয়েছে। তাঁর নিরাপত্তায় পাঁচজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বঙ্গভবনে ১৩৫ জন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশানের বাসভবনে ৪০ জন এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নিরাপত্তায় পাঁচজন পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্বে রয়েছেন।

ডিএমপির সূত্র জানায়, ঢাকায় ভিআইপি প্রোটেকশনের জন্য দুই হাজার ৫৭৫ জন পুলিশ সদস্য প্রয়োজন হলেও বর্তমানে রয়েছেন এক হাজার ৬৯১ জন। অর্থাৎ ৮৯৬ জন সদস্যের ঘাটতি রয়েছে। এ কারণে অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যদের ওপর শারীরিক ও মানসিক চাপ বাড়ছে।

এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময় একাধিক থানা ও পুলিশের স্থাপনায় হামলায় অনেক প্রোটেকশন গাড়ি পুড়ে যাওয়ায় বর্তমানে গাড়ির সংকটও প্রকট হয়ে উঠেছে।

এ ব্যাপারে বক্তব্য জানতে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

অনলাইন ডেস্ক
তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান
সংগৃহীত ছবি

তুরস্কে পাঁচ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (২৫ জুলাই) তিনি দেশে ফিরেছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, তুরস্ক পৌঁছে সেনাবাহিনী প্রধান সেদেশের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবির-এ শ্রদ্ধা নিবেদন করেন।

সফরকালে, সেনাবাহিনী প্রধান তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার, তুর্কি চিপ অব দ্য জেনারেল স্টাফ সেলচুক বায়রাকতারোগলু, তুর্কি স্থল বাহিনীর কমান্ডার জেনারেল মেতিন তোকেল ও ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডের পরিচালক রিয়ার অ্যাডমিরাল রিসেপ এরদিনক ইয়েতকিন-এর সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়াও, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি (এসএবি)-এর প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। তুর্কি স্থল বাহিনীর সদরদপ্তর পরিদর্শনকালে সেনাপ্রধানকে গার্ড অব অনার দেওয়া হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়। উভয় পক্ষই ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক, অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

সফরের অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান তুরস্কের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিরক্ষা শিল্প ও সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করেন। এর মধ্যে এএসআইএসগার্ড, তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (তুসাস), এমকেই (Makine ve Kimya Endüstrisi A.Ş.), সারসিলমাজ (SARSILMAZ), এসটিএম (Savunma Teknolojileri Mühendislik ve Ticaret A.Ş.), রকেটসান (Rocket Industry and Trade Inc.), আসিলসান (Askerî Elektronik Sanayi) এবং বায়াকার টেকনোলজি (Baykar Teknoloji) উল্লেখযোগ্য।

পরিদর্শনকালে জেনারেল ওয়াকার-উজ-জামান এসব প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন, অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী কার্যক্রম, প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা ও ভবিষ্যৎ প্রযুক্তি উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রসমূহ নিয়েও আলোচনা করেন।

সেনাবাহিনী প্রধানের এ সফর বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা শিল্প, সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে আইএসপিআর।