• ই-পেপার

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

বাসস
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পূর্বের নিয়মে প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া প্রতি বছর ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস আলাদাভাবে পালিত হবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করতো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কিন্তু সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে ১২ আগস্ট উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী ২০২৫ সালে প্রথমবারের মতো দু’টি দিবস একই দিনে পালিত হয়।

কিন্তু বর্ষাকালে একসঙ্গে দুই দিবস উদযাপন করায় যুব র‌্যালি, যুব সমাবেশ ও যুবমেলার মতো কর্মসূচি সফলভাবে আয়োজন করা সম্ভব হয়নি। ফলে, যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয়ের ক্ষেত্রে নানা সমস্যায় পড়েন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাতীয় যুব দিবস ছাড়া অন্য সময়ে যুবমেলার আয়োজন করলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না। অন্যদিকে জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি ও বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় পালিত হয়।

এসব বিষয় বিবেচনায় নিয়ে মন্ত্রিসভা জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে ১২ আগস্ট উদযাপনের পরিবর্তে পৃথকভাবে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে।

প্রবৃদ্ধি নিয়ে আইএমএফের সতর্কতা, সংস্কারে জোর

৬-৬.৫ বিলিয়ন ডলারের নতুন কর্মসূচির প্রস্তাব ঢাকার আগের কর্মসূচির শর্তে নমনীয়তার অনুরোধ ও সংস্কার ধাপে ধাপে করতে চায় সরকার

অনলাইন ডেস্ক
প্রবৃদ্ধি নিয়ে আইএমএফের সতর্কতা, সংস্কারে জোর

সংস্কার কার্যক্রম সঠিক পথে না এগোলে চলতি বছর শেষে প্রবৃদ্ধি ৩ শতাংশের নিচে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এজন্য পাঁচ দিনের সফর শেষে সংস্থাটির একটি প্রতিনিধিদলের ঢাকা ছাড়ার আগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, রাজস্ব আয় বাড়ানোসহ পাঁচটি বিষয়ের ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়ে একটি বিবৃতি দিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচির চুক্তি আগামী ডিসেম্বরে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। আওয়ামী লীগ সরকারের সময় অনুমোদিত ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি কার্যত আর এগোচ্ছে না। এর পরিবর্তে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ ৬ থেকে সাড়ে ৬ বিলিয়ন ডলারের নতুন একটি ঋণ কর্মসূচির প্রস্তাব দিয়েছে। ১২ থেকে ১৬ জুলাই পর্যন্ত বাংলাদেশ সফরকালে আইএমএফের প্রতিনিধিদল সরকারের অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে। বৈঠকে সামষ্টিক অর্থনীতির বর্তমান অবস্থা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রাজস্ব আহরণ, বাজেট ব্যবস্থাপনা, ব্যাংকিং খাতের সংস্কার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সুশাসন, খেলাপি ঋণ, ভর্তুকি, সরকারি ব্যয় এবং নতুন পে-স্কেলসহ অর্থনীতির প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে। সফর শেষে গতকাল ঢাকা ছাড়ার আগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, রাজস্ব আয় বাড়ানো, সরকারের উন্নয়ন ব্যয় বাস্তবায়নের সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংকিং খাতের সংকট দ্রুত সমাধানের ওপর জোর দিয়ে আইএমএফ একটি পর্যবেক্ষণ দিয়েছে।

এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি ও পণ্যবাজারে নতুন চাপ সৃষ্টি হয়েছে। এর ফলে মূল্যস্ফীতি আবারও বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে। একই সঙ্গে উচ্চ আমদানি ব্যয়, ভর্তুকির চাপ এবং সীমিত রাজস্ব আহরণের কারণে সরকারি অর্থ ব্যবস্থাপনার ওপর চাপ বেড়েছে। সংস্থাটির মতে, প্রবাসী আয় ইতিবাচক থাকলেও বৈদেশিক খাত এখনো ঝুঁকিমুক্ত নয়। অন্যদিকে খেলাপি ঋণ এবং দুর্বল ব্যাংক ব্যবস্থাপনা দেশের আর্থিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি হয়ে রয়েছে।

আইএমএফের মূল্যায়নে বাংলাদেশের অর্থনীতি নিয়ে উঠে এসেছে সতর্কবার্তা। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে ২০২৭ অর্থবছরে প্রবৃদ্ধি ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসতে পারে। তবে রাজস্ব আহরণ বাড়ানো, ব্যাংকিং খাতের পুনর্গঠন, ভর্তুকি সংস্কার এবং আর্থিক খাতের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে মধ্যমেয়াদে প্রবৃদ্ধি ৩ শতাংশেরও নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে গতকাল আইএমএফের প্রতিনিধদলটির সঙ্গে বিদায়ী বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়াই হচ্ছে বর্তমান নির্বাচিত সরকারের অগ্রাধিকার। অর্থমন্ত্রী বলেছেন, নতুন ঋণ কর্মসূচির আওতায় সংস্কার বাস্তবায়ন করা হলেও তা হবে নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজনের ভিত্তিতে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার এমন কোনো দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নিতে চায়নি, যা ভবিষ্যতের নির্বাচিত সরকারের নীতিনির্ধারণের সুযোগকে সীমিত করে। একটি নির্দিষ্ট কর্মসূচির ভিত্তি নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং আগে চিহ্নিত নীতিগত বিষয়গুলোর ওপরই নতুন কর্মসূচি দাঁড়াবে। একই সঙ্গে আগের কর্মসূচির কয়েকটি কঠোর শর্ত বাস্তবায়নের ক্ষেত্রে নমনীয়তা চেয়েছে সরকার।  ঢাকায় অবস্থান করে আইএমএফের প্রতিনিধিদলটি সরকারের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে প্রাথমিক আলোচনা শেষ করেছে।

আগামী নভেম্বরে সংস্থাটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আবার ঢাকায় এসে চূড়ান্ত আলোচনা করবে। এর পর ডিসেম্বরে নতুন ঋণ কর্মসূচির চুক্তি সইয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এখানে উল্লেখ্য, আগামী অক্টোবরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভার ফাঁকে বাংলাদেশের নতুন ঋণ কর্মসূচি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হবে। সেখানে কর্মসূচির কাঠামো, অর্থায়নের পরিমাণ, সংস্কারের সময়সূচি এবং অর্থ ছাড়ের রূপরেখা নিয়ে আরও অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে। এরপর নভেম্বরে আইএমএফের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় এসে চূড়ান্ত পর্যায়ের আলোচনা করবে। 

অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, নতুন কর্মসূচির আওতায় অর্থায়নের পরিমাণ, সংস্কারের রূপরেখা এবং বাস্তবায়নের সময়সূচি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সরকার চাইছে এমন একটি কর্মসূচি, যা একদিকে অর্থনীতিকে স্থিতিশীল করবে, অন্যদিকে বাস্তবায়নযোগ্য হবে এবং ভবিষ্যতের নির্বাচিত সরকারের জন্যও গ্রহণযোগ্য থাকবে।

একনজরে আজকের কালের কণ্ঠ (১৭ জুলাই)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (১৭ জুলাই)
আট অর্থবছরে এলএনজিতেই ব্যয় ২৩ বিলিয়ন ডলার

আট অর্থবছরে এলএনজিতেই ব্যয় ২৩ বিলিয়ন ডলার

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে কয়েক বছর ধরেই টানাটানি। ডলার সংকটে অর্থনীতির প্রায় সব খাতে ধাক্কা...

 

দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে

দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে যার...

 

আর্জেন্টিনার ‘মহাকাব্য টু’

আর্জেন্টিনার ‘মহাকাব্য টু’

এমন টুর্নামেন্ট কি কেউ কখনো দেখেছে আগে? ম্যাচের পর ম্যাচ এমন রুদ্ধশ্বাস একেকটি জয়ে ফাইনালে উঠে এসেছে এর আগে কে...

 

প্রচার নিষেধাজ্ঞায় বাড়ছে অনৈতিক বিপণন

প্রচার নিষেধাজ্ঞায় বাড়ছে অনৈতিক বিপণন

সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইসেন্সিং কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া ওষুধের বিজ্ঞাপন, প্রমোশনাল পোস্ট ও ভিডিও...

 

নানা আয়োজনে শহীদ আবু সাঈদ স্মরণ

নানা আয়োজনে শহীদ আবু সাঈদ স্মরণ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, সরকার ও বিরোধী দল একসঙ্গে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ...

 

শহীদ রাষ্ট্রপতি জিয়ার ঘাতক মেজর মোজাফফর গ্রেপ্তার

শহীদ রাষ্ট্রপতি জিয়ার ঘাতক মেজর মোজাফফর গ্রেপ্তার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী ও মূল ঘাতক সাবেক মেজর মোজাফফর হোসেন গ্রেপ্তার...

 

সেনাবাহিনী ১১ লাখের বেশি বৃক্ষরোপণ করবে

সেনাবাহিনী ১১ লাখের বেশি বৃক্ষরোপণ করবে

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশের বিভিন্ন সেনানিবাস, ডিওএইচএস ও জলসিঁড়ি আবাসন...

 

মাদকে বিপন্ন ৪৯ ধনীর দুলালী

মাদকে বিপন্ন ৪৯ ধনীর দুলালী

তিনি দেশের স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। মাদক সেবনের কারণে উচ্চশিক্ষিত এই মেধাবী নারী এখন পরিবার,...

 

জন-আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ সরকার

জন-আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ সরকার

কালের কণ্ঠ : এই সরকারের পাঁচ মাস পূর্ণ হয়েছে। জনগণের প্রত্যাশা কতটা পূরণ করতে পারল সরকার? মাহ্দী আমিন : পাঁচ মাস...

 

স্কালোনির সাফল্যের পূর্বশর্ত ‘গুরুমারা বিদ্যা’

স্কালোনির সাফল্যের পূর্বশর্ত ‘গুরুমারা বিদ্যা’

মর্যাদা ছিনিয়ে আনার লড়াইয়েও থাকে পছন্দের প্রতিপক্ষ। কারণ অচেনা শত্রুর চেয়ে চেনা শত্রু থাকলে যুদ্ধজয়ের ছক কষা...

 

১৮ মাসে বাস-মিনিবাস চলাচল মাত্র ১.৪১%

১৮ মাসে বাস-মিনিবাস চলাচল মাত্র ১.৪১%

চট্টগ্রাম নগরে যানজট নিরসনে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়ালসড়কে সুফল এখনো সেভাবে মিলছে না। এই এলিভেটেড...

 

আগামী সপ্তাহে উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

আগামী সপ্তাহে উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

দেশে টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও মারাত্মক পাহাড় ধসে দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের সাত জেলা বিপর্যস্ত...

 

সাইবার অপরাধ জুয়া ও গুজব এখন বড় চ্যালেঞ্জ

সাইবার অপরাধ জুয়া ও গুজব এখন বড় চ্যালেঞ্জ

সাইবার অপরাধ, অনলাইন জুয়া, ফিশিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব এখন বড় চ্যালেঞ্জ। তাই এসবের মোকাবেলায় নবীন পুলিশ...

 

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

দেশের নতুন নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি ২৩ জুলাই ভাইস...

 

ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি নয়

ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি নয়

ধর্মকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি নয়, বরং সব ধর্ম-বর্ণের মানুষের উন্নয়নে এবং তাদের অংশগ্রহণে উন্নত বাংলাদেশ...

 

বিক্ষোভে উত্তাল ইউক্রেন

বিক্ষোভে উত্তাল ইউক্রেন

ইউক্রেনের জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মাইখাইলো ফেদোরভকে বরখাস্তের জেরে প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির...

 

গাজা সিটিতে ইসরায়েলি হামলা

গাজা সিটিতে ইসরায়েলি হামলা

  

 

৪০ পল্টিঘরে তেলের অবৈধ ব্যবসা

৪০ পল্টিঘরে তেলের অবৈধ ব্যবসা

ঢাকা-সিলেট ও এশিয়ান হাইওয়ে মহাসড়ক যেন এখন এক তেলের খনি। দিনদুপুরে রাষ্ট্রীয় সম্পদ লুটে নেওয়া হচ্ছে এক সংঘবদ্ধ...

 

বান্দরবানে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা

বান্দরবানে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা

বান্দরবানের লামা ও সদর উপজেলায় খাদ্য সহায়তা নিয়ে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা...

 

ছোটমনি নিবাসে বেড়ে উঠছে সেই ফাতেমা

ছোটমনি নিবাসে বেড়ে উঠছে সেই ফাতেমা

চার বছর আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় মারা যান অন্তসত্ত্বা নারীসহ এক পরিবারের তিনজন। ঠিক ওই...

 

ধান গবেষণার নতুন সমীকরণ চাই টেকসই উদ্ভাবন ব্যবস্থা

ধান গবেষণার নতুন সমীকরণ চাই টেকসই উদ্ভাবন ব্যবস্থা

বাংলাদেশের কৃষির ইতিহাসে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) একটি বিশেষ নাম। এই প্রতিষ্ঠান শুধু ধানের জাত...

 

দেশের নৌপথ সংস্কারের উদ্যোগ জরুরি

দেশের নৌপথ সংস্কারের উদ্যোগ জরুরি

ষাটের দশকের মধ্যভাগেও দেশের নৌপথ ছিল ২৪ হাজার কিলোমিটার। বর্তমানে নৌপরিবহনযোগ্য নৌপথের দৈর্ঘ্য মাত্র পাঁচ...

 

বান্দরবানে বন্যা ও পাহাড়ধস : একটি সতর্কবার্তা

বান্দরবানে বন্যা ও পাহাড়ধস : একটি সতর্কবার্তা

বান্দরবান পার্বত্য জেলায় পাহাড়, নদী ও বন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। কিন্তু সাম্প্রতিক...

 

রথযাত্রায় সম্প্রীতির বার্তা

রথযাত্রায় সম্প্রীতির বার্তা

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সম্প্রীতির বার্তায় গতকাল দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত...

 

তিন সংস্থা এক করে হচ্ছে ‘ইনভেস্ট বাংলাদেশ’

তিন সংস্থা এক করে হচ্ছে ‘ইনভেস্ট বাংলাদেশ’

দেশে বিনিয়োগ আকর্ষণ ও শিল্পায়ন ত্বরান্বিত করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক...

 

স্পন্সর ছাড়াই যাওয়া যাবে দুবাই, থাকা যাবে ৯০ দিন

স্পন্সর ছাড়াই যাওয়া যাবে দুবাই, থাকা যাবে ৯০ দিন

ইরান যুদ্ধে পর্যটন খাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির ঝলমলে উৎসবমুখর শহরগুলো...

 

এবার আর্থিক প্রতিষ্ঠানের জন্য ‘এক্সিট পলিসি’ চালু

এবার আর্থিক প্রতিষ্ঠানের জন্য ‘এক্সিট পলিসি’ চালু

ব্যাংকের পর এবার আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ (এনপিএল) কমানো এবং আর্থিক খাতে তারল্য পরিস্থিতির উন্নয়নে এককালীন...

 

বেবিটাবের সেই শিশুই মহামঞ্চে মেসির প্রতিপক্ষ

বেবিটাবের সেই শিশুই মহামঞ্চে মেসির প্রতিপক্ষ

লামিন ইয়ামাল আর লিওনেল মেসির এর আগে কখনো দেখা হয়েছিল? গুগলে প্রশ্নটা করলে দুজনের সেই আলোচিত ছবিটা বেরিয়ে আসতে...

 

আর্জেন্টিনার প্রত্যাবর্তনের গল্প

আর্জেন্টিনার প্রত্যাবর্তনের গল্প

১৯ মিনিটের থ্রিলার আর্জেন্টিনা ৩-২ কেপ ভার্দে, (শেষ বত্রিশ) নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর খেলা গড়ায়...

 

টুখেল যেভাবে ভিলেন হলেন

টুখেল যেভাবে ভিলেন হলেন

ক্রীড়া প্রতিবেদক : সমালোচনার ঝড় কেমন, সেটা এই মুহূর্তে টমাস টুখেলের চেয়ে ভালো আর কে বুঝতে পারছেন? খেলাধুলার...

 

মালভিনাস ব্যানারে শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা

মালভিনাস ব্যানারে শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা

  

 

আত্মবিশ্বাস ও বিনয় ঈমানের অলংকার

আত্মবিশ্বাস ও বিনয় ঈমানের অলংকার

দুটি গুণ ঈমানকে মজবুত করে; এক. আল্লাহর ওপর অগাধ ভরসা থেকে জন্ম নেওয়া আত্মবিশ্বাস। দুই. আল্লাহ ও মানুষের সামনে...

 

সকালের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

অনলাইন ডেস্ক
সকালের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
ফাইল ছবি

দেশের ১০ জেলার ওপর দিয়ে সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টার মধ্যে রাজশাহী, পাবনা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।