• ই-পেপার

পাঁচ অঞ্চলের নদীবন্দরে সতর্কসংকেত, দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির শঙ্কা

একনজরে আজকের কালের কণ্ঠ (১৫ জুলাই)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (১৫ জুলাই)
মেয়াদোত্তীর্ণ ওষুধে ঝুঁকিতে কোটি প্রাণ

মেয়াদোত্তীর্ণ ওষুধে ঝুঁকিতে কোটি প্রাণ

দেশের বাজারে নীরবে বিস্তার ঘটছে মেয়াদোত্তীর্ণ ওষুধের বাণিজ্য। রাজধানী ঢাকা থেকে প্রত্যন্ত গ্রামের ফার্মেসি,...

 

এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ-সড়ক অবরোধ

এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ-সড়ক অবরোধ

টানা বৃষ্টি, বন্যা ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ এবং...

 

কোথাও উন্নতি, কোথাও অবনতি

কোথাও উন্নতি, কোথাও অবনতি

দেশের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি, কোথাও অবনতি হয়েছে। সিলেট বিভাগের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।...

 

ইতিহাস, লড়াই সবই যেখানে

ইতিহাস, লড়াই সবই যেখানে

বিশ্বকাপে এর আগে পাঁচবার দেখা হয়েছে ইংল্যান্ড-আর্জেন্টিনার। তবে শিরোপা মঞ্চের এত কাছাকাছি কখনোই নয়। ১৯৮৬ সালের...

 

দখলে সংকুচিত কান্দি খাল

দখলে সংকুচিত কান্দি খাল

কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন (কুসিক) কর্তৃপক্ষ বড় ড্রেন ও খালে অপরিকল্পিতভাবে তৈরি বেশ কিছু...

 

নতুন প্রজন্মই বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবে

নতুন প্রজন্মই বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন প্রজন্মই আগামী দিনে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবে। তাদের এখন কাজ করার...

 

ভেজাল ওষুধের শাস্তি কেন নামমাত্র জরিমানা?

ভেজাল ওষুধের শাস্তি কেন নামমাত্র জরিমানা?

মেয়াদোত্তীর্ণ খাদ্য এবং মেয়াদোত্তীর্ণ ওষুধের মধ্যে একটি বিরাট মৌলিক পার্থক্য রয়েছে। মেয়াদোত্তীর্ণ ভেজাল ওষুধ...

 

বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ...

 

তিন বিষয়ে আবার পরীক্ষা নেওয়া হবে

তিন বিষয়ে আবার পরীক্ষা নেওয়া হবে

টানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরীক্ষা দিতে সমস্যায় পড়া শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে...

 

বিদেশে শ্রমবাজার চ্যালেঞ্জের মুখে

বিদেশে শ্রমবাজার চ্যালেঞ্জের মুখে

সৌদি আরবসহ হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া মধ্যপ্রাচ্যে বাংলাদেশের জন্য শ্রমবাজার অনেকটা বন্ধ। সবচেয়ে বড় শ্রমবাজার...

 

ইরান যুদ্ধ এখন হরমুজ নিয়ন্ত্রণের লড়াই

ইরান যুদ্ধ এখন হরমুজ নিয়ন্ত্রণের লড়াই

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত কোথায় গিয়ে থামবে, সেটা এখন সবার অজানা। তবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন,...

 

সীমান্তের ১৪ জেলা দিয়ে আসছে গাঁজা, প্রতিদিন জব্দ ৮ মণ

সীমান্তের ১৪ জেলা দিয়ে আসছে গাঁজা, প্রতিদিন জব্দ ৮ মণ

বাংলাদেশে মাদকদ্রব্যের তালিকায় সবচেয়ে সহজলভ্য গাঁজা। একসময় এটির ভোক্তা কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকলেও...

 

প্রতি তিন যানবাহনের একটির ফিটনেস সনদ নেই

প্রতি তিন যানবাহনের একটির ফিটনেস সনদ নেই

দেশে বর্তমানে নিবন্ধন পাওয়া (চার চাকা বা তার বেশি) যানবাহন রয়েছে প্রায় ১৭ লাখ। এর মধ্যে প্রায় ছয় লাখের ফিটনেস সনদ...

 

মার্তিনেস-আলভারেসে আর্জেন্টিনার স্বস্তি

মার্তিনেস-আলভারেসে আর্জেন্টিনার স্বস্তি

পারফরম্যান্স নিয়ে লিওনেল মেসি দুশ্চিন্তার সুযোগ খুব কমই দিয়েছেন। তবু ক্যারিয়ারের এই গোধূলিলগ্নে এবারের...

 

দুজন-দুজনার শক্তিই বাজি ইংল্যান্ডের

দুজন-দুজনার শক্তিই বাজি ইংল্যান্ডের

চলতি বিশ্বকাপে প্রতিপক্ষের জালে ইংল্যান্ড গোল দিয়েছে ১৩টি। এর ১২টিই এসেছে দুজনের কাছ থেকে। একজন তরুণ তারকা জুড...

 

শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুতে ভারতের অবস্থান অপরিবর্তিত

শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুতে ভারতের অবস্থান অপরিবর্তিত

সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তাঁর...

 

দুর্ভোগ লাঘবে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : স্থানীয় সরকার মন্ত্রী

দুর্ভোগ লাঘবে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : স্থানীয় সরকার মন্ত্রী

দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবেলা, জরুরি...

 

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানাই

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানাই

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়ে তথ্য ও সম্প্রচার...

 

সমঝোতা বাস্তবায়নে সব বন্ধু রাজনৈতিক দলের সঙ্গে কাজ করবে সিপিসি

সমঝোতা বাস্তবায়নে সব বন্ধু রাজনৈতিক দলের সঙ্গে কাজ করবে সিপিসি

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত সোমবার ঢাকায় এক সিম্পোজিয়ামের আয়োজন করেছে...

 

উদ্যোক্তাদের আফ্রিকার বাজার ধরার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

উদ্যোক্তাদের আফ্রিকার বাজার ধরার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আফ্রিকা অঞ্চলের দেশগুলোতে আমাদের উৎপাদিত পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, ফলমূল, সিরামিক প্রভৃতি...

 

বুয়েট অফিসার্স কোয়ার্টারের ভেতর এখনো জলাবদ্ধতা

বুয়েট অফিসার্স কোয়ার্টারের ভেতর এখনো জলাবদ্ধতা

  

 

যেকোনো দুর্যোগ ও সংকটে মানুষের পাশে থাকে বিএনপি

যেকোনো দুর্যোগ ও সংকটে মানুষের পাশে থাকে বিএনপি

রুহুল কবীর রিজভী ===যেকোনো দুর্যোগ ও সংকটে মানুষের পাশে থাকে বিএনপি আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি বিএনপির...

 

গঙ্গাচড়ায় শিক্ষা উপকরণ বিতরণ

গঙ্গাচড়ায় শিক্ষা উপকরণ বিতরণ

রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে তিস্তাতীরবর্তী বুড়িডাঙ্গী এলাকায় বসুন্ধরা শুভসংঘ স্কুলে শিক্ষা...

 

গতির ঝড় থামিয়ে ফাইনালে স্পেন

গতির ঝড় থামিয়ে ফাইনালে স্পেন

তাদের আক্রমণভাগ নিয়ে চিন্তা করলেও কাঁপুনি উঠে যায় সব প্রতিপক্ষের। অথচ সেই দলটিকেই কি না অকার্যকর করে দিল...

 

মাতারবাড়ী ডকইয়ার্ডেই মেরামত হবে বড় আন্তর্জাতিক জাহাজ

মাতারবাড়ী ডকইয়ার্ডেই মেরামত হবে বড় আন্তর্জাতিক জাহাজ

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরকে ঘিরে দেশের ব্লু ইকোনমি বা নীল অর্থনীতিতে এক ঐতিহাসিক...

 

বিশ্ববাজারে ৩% বাড়ল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে ৩% বাড়ল জ্বালানি তেলের দাম

হরমুজ প্রণালি অবরোধ ও যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে আবার বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের...

 

এনবিআরের রাজস্ব আদায় বাড়লেও বড় ঘাটতি

এনবিআরের রাজস্ব আদায় বাড়লেও বড় ঘাটতি

সদ্যঃসমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আদায়ে একদিকে যেমন রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি অর্জন...

 

ভোটের ইতিহাস সংরক্ষণের ধারাবাহিকতায় ফিরছে ইসি

ভোটের ইতিহাস সংরক্ষণের ধারাবাহিকতায় ফিরছে ইসি

নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিসংখ্যান প্রতিবেদন তৈরি করতে যাচ্ছে। কমিশনের ভাষায় এটি হবে...

 

গ্লোবাল সাউথের উত্থান ও বৈশ্বিক মেরুকরণের নতুন বাস্তবতা

গ্লোবাল সাউথের উত্থান ও বৈশ্বিক মেরুকরণের নতুন বাস্তবতা

বিশ্বরাজনীতি ও অর্থনীতি বর্তমানে এক গভীর রূপান্তরের মধ্য দিয়ে অতিক্রম করছে। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক...

 

বাঁশখালীর বন্যাদুর্গতদের পাশে দাঁড়ান

বাঁশখালীর বন্যাদুর্গতদের পাশে দাঁড়ান

চট্টগ্রামের বাঁশখালী আজ এক কঠিন মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও জলোচ্ছ্বাসে উপজেলার...

 

ময়ূর নদ এখন নর্দমা

ময়ূর নদ এখন নর্দমা

একসময় খুলনা শহরের প্রাণ ছিল ময়ূর নদ। জোয়ার-ভাটার ছন্দে চলা এই নদে চলত ট্রলার ও বড় নৌকা। নদের পানি ব্যবহার হতো...

 

৪৮ কেজিতে মাছের মণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা

৪৮ কেজিতে মাছের মণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা

রাজশাহীর পাইকারি মাছের বাজারে এখনো মান্ধাতার আমলের হাতদাঁড়িতে চলছে মাছ কেনাবেচা। খুচরা বাজারে ডিজিটাল দাঁড়ি...

 

বিলুপ্তির পথে তালগাছের নৌকা

বিলুপ্তির পথে তালগাছের নৌকা

উপকূলীয় অঞ্চলে বর্ষা মৌসুমে জলাবদ্ধ মাঠে চলত তালগাছের তৈরি নৌকা (ডোঙা)। তালগাছের এ নৌকা তৈরি হতো কোনো জোড়াতালি...

 

পাহাড়েও লটকনের ব্যাপক চাহিদা

পাহাড়েও লটকনের ব্যাপক চাহিদা

একসময় পাহাড়ের ঢালুতে আর খালের পারে বনজ ফল লটকন চোখে পড়লেও সময়ের ব্যবধানে পাহাড়ের বিভিন্ন জনপদে দিনের পর দিন...

 

গুজব ও আতঙ্ক ছড়ানো নিষেধ

গুজব ও আতঙ্ক ছড়ানো নিষেধ

বন্যা, ঘূর্ণিঝড় বা অন্য যেকোনো দুর্যোগের সময় ধৈর্য ধারণের পাশাপাশি মানুষের সবচেয়ে বড় করণীয় হলো সঠিক তথ্য...

 

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক
নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় পে স্কেল প্রণয়নের লক্ষ্যে গঠিত সচিব কমিটি আজ বুধবার আবার বৈঠকে বসছে। বহুল আলোচিত এ বৈঠকে নতুন বেতনকাঠামোর সম্ভাব্য রূপরেখা, আর্থিক প্রভাব ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দীর্ঘ এক দশক ধরে ২০১৫ সালের পে স্কেল কার্যকর থাকায় নতুন বেতনকাঠামো নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন পে স্কেল নির্ধারণে তিনটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে—ক্রমবর্ধমান মূল্যস্ফীতির প্রভাব, বিভিন্ন গ্রেডের মধ্যে বেতনবৈষম্য এবং সরকারের আর্থিক সক্ষমতা। গত কয়েক বছরে খাদ্যপণ্য, বাসাভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের প্রকৃত ক্রয়ক্ষমতা কমেছে। ফলে বেতনকাঠামো পুনর্বিন্যাসের দাবি জোরালো হয়েছে।

জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শুধু বেতন বৃদ্ধি নয়, বরং পুরো বেতনকাঠামোকে আরো যুগোপযোগী ও কার্যকর করার বিষয়েও আলোচনা হচ্ছে, বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বাস্তবসম্মত করা, পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির সম্পর্ক শক্তিশালী করা এবং বিভিন্ন ভাতা পুনর্বিবেচনার প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে বাংলাদেশ সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলও নতুন পে স্কেল নিয়ে সরকারের পরিকল্পনা সম্পর্কে অবহিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আইএমএফকে জানিয়েছেন যে নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে, যাতে একবারে বড় আর্থিক চাপ তৈরি না হয়। আইএমএফ মূলত জানতে চেয়েছে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের ফলে সরকারের ব্যয় কত বাড়বে এবং তা কিভাবে সামাল দেওয়া হবে। 

সাম্প্রতিক সময়ে আলোচনায় আইএমএফ বাংলাদেশকে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা, রাজস্ব আহরণ বাড়ানো এবং ব্যয় ব্যবস্থাপনায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সংস্থাটি মনে করে, স্থায়ী রাজস্বভিত্তি শক্তিশালী না করে বড় ধরনের ব্যয় বৃদ্ধি দীর্ঘ মেয়াদে আর্থিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে তারা ধাপে ধাপে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পক্ষে মত দিয়েছে।

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব, আজ রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিবেদক
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব, আজ রাষ্ট্রীয় শোক
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানি। ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। একই সঙ্গে তাঁর স্মরণে আজ বুধবার দেশব্যাপী অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার সংসদ অধিবেশনে সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি শোক প্রস্তাবটি উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। সংসদে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী শোক প্রস্তাবটি কাতার সরকার এবং ঢাকায় কাতার দূতাবাসে পাঠানো হবে। শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর মরহুম শেখ হামাদ বিন খলিফা আল-থানির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য শামীম কায়সার মোনাজাত পরিচালনা করেন।

১২ জুলাই ৭৪ বছর বয়সে মারা যান কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানি। ১৯৯৫ সালে ক্ষমতায় এসে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেন তিনি। তাঁর নেতৃত্বে জ্বালানিসমৃদ্ধ দেশটি ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এ কারণে তাঁকে আধুনিক কাতারের অন্যতম স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। শেখ হামাদ বর্তমান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির পিতা।

কাতারে গেছেন স্পিকার : এদিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। স্পিকার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির মৃত্যুতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করবেন। আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরবেন স্পিকার।

এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইলেন উপদেষ্টা তিতুমীর

অনলাইন ডেস্ক
এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইলেন উপদেষ্টা তিতুমীর

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের টেকসই ও নির্বিঘ্ন উত্তরণ, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং সরকারের বর্তমান সংস্কার কর্মসূচিকে এগিয়ে নিতে জাতিসংঘের আরো জোরালো সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতিসংঘ সদরদপ্তরে সংস্থাটির বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে পৃথক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

ড. তিতুমীর বৈঠক করেন জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিকবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল লি জুনহুয়া, জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএন-এসক্যাপ) নির্বাহী সচিব ও আন্ডার-সেক্রেটারি-জেনারেল আর্মিদা সালসিয়াহ আলিসজাহবানা এবং সহকারী মহাসচিব ও ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ব্যুরোর আঞ্চলিক পরিচালক কান্নি উইথারাজার সঙ্গে।

আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং ইউএন ডেসার প্রধান লি জুনহুয়ার সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশের স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়ানোর অনুরোধের বিষয়টিও তুলে ধরেন।

তিনি বলেন, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করা, স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি কার্যকরভাবে বাস্তবায়ন এবং টেকসই ও অপরিবর্তনীয় উত্তরণ নিশ্চিত করতেই এই সময় বৃদ্ধির অনুরোধ করা হয়েছে।

লি জুনহুয়া বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় ইউএন ডেসার অব্যাহত সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রক্রিয়া সফল ও টেকসই করতে দেশটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আন্ডার-সেক্রেটারি-জেনারেল আর্মিদা সালসিয়াহ আলিসাহবানার সঙ্গে বৈঠকে ড. তিতুমীর বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে প্রাপ্ত গণরায় সরকারের প্রাতিষ্ঠানিক সংস্কার, জবাবদিহিমূলক সুশাসন এবং জনকল্যাণমুখী উন্নয়ন কর্মসূচিকে এগিয়ে নেওয়ার ভিত্তি আরও সুদৃঢ় করেছে। তিনি সরকারের ৩ আর কৌশল অর্থাৎ- রিকভারি, রিস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন ফর এক্সিলারেশনের কথা তুলে ধরে বলেন, এই কৌশল অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন ত্বরান্বিত করার রূপরেখা হিসেবে কাজ করবে।

আর্মিদা সালসিয়াহ আলিসাহবানা বাংলাদেশের এলডিসি উত্তরণ, আঞ্চলিক সংযোগ এবং জলবায়ু সহনশীলতা জোরদারে ইউএন-এসক্যাপের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন এবং সরকারের সার্বজনীন সামাজিক সুরক্ষা ব্যবস্থা চালুর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ব্যুরোর আঞ্চলিক পরিচালক ও সহকারী মহাসচিব কান্নি উইগ্গারাজার সঙ্গে বৈঠকে ড. তিতুমীর গণতান্ত্রিক সুশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপির অব্যাহত সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে কান্নি উইথারাজা এসব ক্ষেত্রে বাংলাদেশকে ইউএনডিপির সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।