• ই-পেপার

বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগে সংযুক্ত হলেন ১০১ যুগ্ম সচিব

‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করলেন বিমান বাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক
‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করলেন বিমান বাহিনী প্রধান

‘ব্লু স্কাই’ (বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের) স্কুল পরিদর্শন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সোমবার (১৩ জুলাই) ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেন তিনি। এ সময়, বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (BAFWWA) ও আদার্স' উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের (OWCC) সভাপতি এবং বিএএফ লেডিস ক্লাব ও চিলড্রেনস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সালেহা খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময়, প্রধান অতিথি ও বিশেষ অতিথি স্কুলের শ্রেণিকক্ষ, শিক্ষা কার্যক্রম, বিভিন্ন থেরাপি সেবা এবং শিশুদের সার্বিক বিকাশমূলক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময়, বিমান বাহিনী প্রধান বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, থেরাপি ও সার্বিক বিকাশে ‘ব্লু স্কাই’ এর আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি শিক্ষক, থেরাপিস্ট, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিশুদের সর্বোত্তম বিকাশ নিশ্চিত করতে সবাইকে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখার আহ্বান জানান। পরিদর্শন উপলক্ষে, ‘ব্লু স্কাই’ এর শিক্ষার্থীদের সৃজনশীল পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরিদর্শনের সময়  উপস্থিত ছিলেন–সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন), সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান সদরের এর এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তারা, অভিভাবকগণসহ অন্যান্য পদবীর সদস্যরা।

নারীর ক্ষমতায়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা এগিয়ে নিতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ

নিজস্ব প্রতিবেদক
নারীর ক্ষমতায়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা এগিয়ে নিতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ড. এ জেড এম জাহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার। ছবি : সংগৃহীত

নারীবিষয়ক নবম ওআইসি মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণকে গুরুত্বের সঙ্গে দেখছে পাকিস্তান। একই সঙ্গে ওআইসির কাঠামোর মধ্যে এবং এর বাইরেও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরো এগিয়ে নিতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (১৩ জুলাই) ইসলামাবাদে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ড. এ জেড এম জাহিদ হোসেনকে এসব কথা বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার।

বৈঠকে গত বছরের আগস্টে ঢাকা সফরের কথা স্মরণ করে ইসহাক দার বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাণিজ্য, শিক্ষা, সামাজিক কল্যাণ এবং জনগণের মধ্যে যোগাযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তানের প্রস্তুতির কথা জানান।

এ সময় দুই নেতা বাণিজ্য, শিক্ষা, সামাজিক কল্যাণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

অনলাইন ডেস্ক
বৃষ্টি নিয়ে নতুন বার্তা

মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাংশে সক্রিয় এবং দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজমান রয়েছে—এমন অবস্থায় দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া কোথাও ভারি বর্ষণ হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশজুড়ে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। 

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বুধবার সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পাশাপাশি সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সে বাড়তে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায় ১১০ মিলিমিটার। 

কাতারের পথে স্পিকার

অনলাইন ডেস্ক
কাতারের পথে স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।

এই সফরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করবেন।

উল্লেখ্য, কাতার সফর শেষে আগামী ১৬ জুলাই স্পিকারের দেশে ফিরে আসার কথা রয়েছে।