• ই-পেপার

‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করলেন বিমানবাহিনী প্রধান

বাংলাদেশে ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধির দায়িত্ব নিলেন স্টিভেন রড্রিগেস

অনলাইন ডেস্ক
বাংলাদেশে ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধির দায়িত্ব নিলেন স্টিভেন রড্রিগেস

বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) নতুন আবাসিক প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন স্টিভেন রড্রিগেস। তিনি বিদায়ি প্রতিনিধি স্টেফান লিলারের স্থলাভিষিক্ত হলেন।

আবাসিক প্রতিনিধি হিসেবে তিনি বাংলাদেশে ইউএনডিপির সব কার্যক্রমের নেতৃত্ব দেবেন এবং দেশের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবেন। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করতে, দুর্যোগ সহনশীলতা জোরদার করতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)অর্জনের গতি বৃদ্ধি করতে তিনি বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ, বেসরকারি খাত এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে স্টিভেন বলেন, ‘ইউএনডিপি বাংলাদেশের হয়ে এই দেশের উন্নয়নযাত্রায় অবদান রাখার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। আমি বাংলাদেশ সরকার, এ দেশের জনগণ এবং আমাদের উন্নয়ন সহযোগীদের সঙ্গে একযোগে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, যেন আমাদের আগের সব অর্জনগুলো চলমান থাকে এবং তার ওপর ভিত্তি করে নতুন টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সমাধান তৈরি করা যায়, যা সরাসরি মানুষের কল্যাণে আসবে।’

জ্যামাইকার নাগরিক স্টিভেন রড্রিগেসের আন্তর্জাতিক উন্নয়ন এবং সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে তিন দশকেরও বেশি সময়ের কাজের অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশে আসার আগে তিনি আফগানিস্তান, লাইবেরিয়া ও রুয়ান্ডায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি এবং ইন্দোনেশিয়ায় ডেপুটি কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ইউএনডিপির আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

জাতিসংঘে যোগদানের আগে স্টিভেন জ্যামাইকা সরকারের বিভিন্ন নীতিনির্ধারণী পদে নিয়োজিত ছিলেন এবং দেশটির জনপ্রশাসন ও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই

অনলাইন ডেস্ক
বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই
ফাইল ছবি

বাংলাদেশে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আর রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। 

আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে এক প্রেস ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।

'ডিসেম্বরে দেশে ফিরবেন' বলে এক সাক্ষাৎকারে বলেছেন ক্ষমতাচ্যুত ও সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, 'তার (শেখ হাসিনা) মৃত্যুদণ্ড হয়েছে। তিনি আসবেন, তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি আমরা তো সেই চেষ্টাই করছি।'

শেখ হাসিনাকে প্রত্যর্পণের ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, তাই উনি যদি আসেন আমরা স্বাগত জানাব, বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। শেখ হাসিনার বিরুদ্ধে স্বচ্ছভাবে বিচার কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

উপদেষ্টা বলেন, এই দেশের জনগণ চায় তিনি যে অপরাধ করেছেন যে মৃত্যুদণ্ড আছে সেটা যেন বহাল থাকে। সেটা কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়।

সরকার জনগনের মধ্যে গণঅভ্যুত্থানের স্পিরিট ছড়িয়ে দিতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির হিস্যা আছে। যথাযথ মর্যাদায় জুলাই পালন করা হবে।

৫ কোটি টাকা পর্যন্ত স্টার্টআপ উদ্যোক্তাকে সহযোগিতা করবে সরকার : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
৫ কোটি টাকা পর্যন্ত স্টার্টআপ উদ্যোক্তাকে সহযোগিতা করবে সরকার : প্রধানমন্ত্রী
সংগৃহীত ছবি

স্টার্টআপের নতুন ধারণা নিয়ে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আইসিটি মন্ত্রণালয় থেকে ৫০০ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ উদ্যোক্তাকে সহযোগিতা করার চেষ্টা করব। নিরপেক্ষ কমিটির মাধ্যমে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের প্রজেক্ট দেখে ফান্ড করা হবে। প্রথমবার স্টার্টআপ ব্যর্থ হলেও সম্ভাবনা থাকলে দ্বিতীবার অর্থ সহায়তা দেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, এমন উদ্যোক্তা থাকে, যাকে ব্যাংকের হ্যাচেলগুলো সিকিউরিটি বা কাগজ দিতে হয়, এটি যাতে ফেস করতে না হয়, সে জন্য কমিটি করা হয়েছে। এতে মন্ত্রী বা উপদেষ্টারা নেই। নিরপেক্ষ কমিটি, তারা বিষয়টি দেখবে।

এর আগে সকাল ১০টায় তিনি ক্যাম্পাসে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়ে মিছিল করেন। সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী হিসেবে তার দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় সফর।

নারীর ক্ষমতায়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা এগিয়ে নিতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ

নিজস্ব প্রতিবেদক
নারীর ক্ষমতায়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা এগিয়ে নিতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ড. এ জেড এম জাহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার। ছবি : সংগৃহীত

নারীবিষয়ক নবম ওআইসি মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণকে গুরুত্বের সঙ্গে দেখছে পাকিস্তান। একই সঙ্গে ওআইসির কাঠামোর মধ্যে এবং এর বাইরেও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরো এগিয়ে নিতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (১৩ জুলাই) ইসলামাবাদে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ড. এ জেড এম জাহিদ হোসেনকে এসব কথা বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার।

বৈঠকে গত বছরের আগস্টে ঢাকা সফরের কথা স্মরণ করে ইসহাক দার বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাণিজ্য, শিক্ষা, সামাজিক কল্যাণ এবং জনগণের মধ্যে যোগাযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তানের প্রস্তুতির কথা জানান।

এ সময় দুই নেতা বাণিজ্য, শিক্ষা, সামাজিক কল্যাণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।