• ই-পেপার

ঠাকুরগাঁওয়ে লক্ষাধিক টাকার রিং ও কারেন্ট জাল জব্দ

এমসি কলেজ ছাত্রবাসে দলবদ্ধ ধষর্ণ

একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে একজনকে মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া এই মামলায় চারজনকে খালাস দেওয়া হয়েছে। দণ্ড ও খালাসপ্রাপ্ত সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ২টায় সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন।

বিস্তারিত আসছে...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ

ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ
সংগৃহীত ছবি

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনসহ তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

একই সঙ্গে অভিযুক্ত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করে ১০ কার্যদিবসের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ গত ১২ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ উপলক্ষে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির উদ্দেশ্যে ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র প্রদান, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ভুয়া ও অসম্পূর্ণ তথ্যসংবলিত প্রত্যয়নপত্র ইস্যু করে ভোটার তালিকাভুক্তিতে সহায়তা, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের প্রশাসনিক প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

সাময়িক বরখাস্ত হওয়া জনপ্রতিনিধিরা হলেন— আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, ২ নম্বর ওয়ার্ডের সদস্য সন্তোষ কান্তি দাশ, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জাকের হোসেন এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে দায়িত্বে বহাল থাকা প্রশাসনিকভাবে সমীচীন নয়। জনস্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ), ৩৪(৪)(ঘ) এবং ৩৪(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই আইনের আওতায় সংশ্লিষ্ট ইউপি সদস্যদের বিরুদ্ধেও একই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ১০ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আলীকদম সদর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম বলেন, ‘এটি সাময়িক বরখাস্ত, চূড়ান্ত বরখাস্ত নয়। অভিযুক্তদের শোকজের জবাব দেওয়ার জন্য ১০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।’

জেলা প্রশাসকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তিনি যে নির্দেশনা দেবেন, সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া বিধি অনুযায়ী চলবে। শোকজের জবাব, তদন্তের অগ্রগতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির মতো স্পর্শকাতর অভিযোগে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সরকারের এ পদক্ষেপকে ঘিরে আলীকদমজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তাদের দাবি, জাতীয় নিরাপত্তা ও ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতা রক্ষায় এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।

তাড়াশে ২ লাখ টাকার কারেন্ট জাল জব্দের পর ধ্বংস

তাড়াশ-রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
তাড়াশে ২ লাখ টাকার কারেন্ট জাল জব্দের পর ধ্বংস
ছবি: কালের কণ্ঠ

সিরাজগঞ্জের তাড়াশে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় দুই লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার নওগাঁ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি নেতৃত্ব দেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। অভিযানের সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দীনসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ হাটে অবৈধ কারেন্ট জাল কেনাবেচা হচ্ছে—এমন খবর পেয়ে সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। অভিযানে ব্যবসায়ীদের কাছে থাকা বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী, জব্দ জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন, ‘কারেন্ট জাল জলাশয়ের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি মাছের পোনা নিধন করে মৎস্য সম্পদ ধ্বংস করছে। নিয়মিত তদারকির মাধ্যমে অবৈধ জালের ব্যবহার বন্ধে আমরা কাজ করছি। আজকের অভিযানে জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।’

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, ‘মৎস্য সম্পদ রক্ষায় সরকার কারেন্ট জালের ব্যবহার নিষিদ্ধ করেছে। জাটকা ও মা মাছ রক্ষায় এবং মৎস্য সম্পদের বংশবিস্তার নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধ কারেন্ট জাল ব্যবহার বা বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পাবনায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর

পাবনা প্রতিনিধি
পাবনায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর

পাবনায় ঢালার চর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অনু আক্তার (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পাবনা ঢালারচর-মাজগ্রাম রেল লাইনের সিঙ্গা বাজার এলাকায় রেলপথে এ ঘটনা ঘটে। নিহত পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বিল ভাদুরিয়া এলাকার বাসিন্দা।

‎রেলওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে পাবনা শহরের পাশে সিঙ্গা বাজারে তিনি বাজার-সদাই করার উদ্দেশে আসছিলেন অনু। এসময় সিঙ্গা রেললাইন পারাপারের সময় বেড়া উপজেলার ঢালারচর থেকে ছেড়ে আসা ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঈশ্বরদী জিআরপি পুলিশে খবর দেয়। এরপর তারা এসে মরদেহ উদ্ধার করে।

‎ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) পুলিশের ওসি জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রেনে আজ সকালে এক নারীর মৃত্যু হয়েছে, আইনগত পক্রিয়া শেষে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হবে।’