• ই-পেপার

কাতারের পথে স্পিকার

বাংলাদেশে ইউএনডিপি’র নতুন আবাসিক প্রতিনিধির দায়িত্ব নিলেন স্টিভেন রড্রিগেস

অনলাইন ডেস্ক
বাংলাদেশে ইউএনডিপি’র নতুন আবাসিক প্রতিনিধির দায়িত্ব নিলেন স্টিভেন রড্রিগেস

বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) নতুন আবাসিক প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন স্টিভেন রড্রিগেস। তিনি বিদায়ী প্রতিনিধি স্টেফান লিলারের স্থলাভিষিক্ত হলেন।

আবাসিক প্রতিনিধি হিসেবে তিনি বাংলাদেশে ইউএনডিপি’র সকল কার্যক্রমের নেতৃত্ব দেবেন এবং দেশের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবেন। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করতে, দুর্যোগ সহনশীলতা জোরদার করতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)অর্জনের গতি বৃদ্ধি করতে তিনি বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ, বেসরকারি খাত এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে স্টিভেন বলেন, ‘ইউএনডিপি বাংলাদেশের হয়ে এই দেশের উন্নয়নযাত্রায় অবদান রাখার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। আমি বাংলাদেশ সরকার, এদেশের জনগণ এবং আমাদের উন্নয়ন সহযোগীদের সঙ্গে একযোগে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, যেন আমাদের আগের সব অর্জনগুলো চলমান থাকে এবং তার উপর ভিত্তি করে নতুন টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সমাধান তৈরি করা যায়, যা সরাসরি মানুষের কল্যাণে আসবে।’

জ্যামাইকার নাগরিক স্টিভেন রড্রিগেসের আন্তর্জাতিক উন্নয়ন এবং সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে তিন দশকেরও বেশি সময়ের কাজের অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশে আসার আগে তিনি আফগানিস্তান, লাইবেরিয়া ও রুয়ান্ডায় ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি এবং ইন্দোনেশিয়ায় ডেপুটি কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ইউএনডিপি’র আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

জাতিসংঘে যোগদানের আগে স্টিভেন জ্যামাইকা সরকারের বিভিন্ন নীতি নির্ধারণী পদে নিয়োজিত ছিলেন এবং দেশটির জনপ্রশাসন ও জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই

অনলাইন ডেস্ক
বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই
ফাইল ছবি

বাংলাদেশে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আর রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। 

আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে এক প্রেস ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।

'ডিসেম্বরে দেশে ফিরবেন' বলে এক সাক্ষাৎকারে বলেছেন ক্ষমতাচ্যুত ও সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, 'তার (শেখ হাসিনা) মৃত্যুদণ্ড হয়েছে। তিনি আসবেন, তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি আমরা তো সেই চেষ্টাই করছি।'

শেখ হাসিনাকে প্রত্যর্পণের ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, তাই উনি যদি আসেন আমরা স্বাগত জানাব, বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। শেখ হাসিনার বিরুদ্ধে স্বচ্ছভাবে বিচার কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

উপদেষ্টা বলেন, এই দেশের জনগণ চায় তিনি যে অপরাধ করেছেন যে মৃত্যুদণ্ড আছে সেটা যেন বহাল থাকে। সেটা কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়।

সরকার জনগনের মধ্যে গণঅভ্যুত্থানের স্পিরিট ছড়িয়ে দিতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির হিস্যা আছে। যথাযথ মর্যাদায় জুলাই পালন করা হবে।

একজন উদ্যোক্তাকে ৫ কোটি পর্যন্ত সহযোগিতার আশ্বাস সরকারের, যারা পাবেন

অনলাইন ডেস্ক
একজন উদ্যোক্তাকে ৫ কোটি পর্যন্ত সহযোগিতার আশ্বাস সরকারের, যারা পাবেন
সংগৃহীত ছবি

স্টার্টআপের নতুন ধারণা নিয়ে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আইসিটি মন্ত্রণালয় থেকে ৫০০ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত একজন স্ট্যার্টআপ উদ্যোক্তাকে সহযোগিতা করার চেষ্টা করব। নিরপেক্ষ কমিটির মাধ্যমে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের প্রজেক্ট দেখে ফান্ড করা হবে। প্রথমবার স্টার্টআপ ব্যর্থ হলেও সম্ভাবনা থাকলে দ্বিতীবার অর্থ সহায়তা দেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, এমন উদ্যোক্তা থাকে, যাকে ব্যাংকের হ্যাচেলগুলো সিকিউরিটি বা কাগজ দিতে হয়, এটি যাতে ফেস করতে না হয়, সে জন্য কমিটি করা হয়েছে। এতে মন্ত্রী বা উপদেষ্টারা নেই। নিরপেক্ষ কমিটি, তারা বিষয়টি দেখবে।

এর আগে সকাল ১০টায় তিনি ক্যাম্পাসে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়ে মিছিল করেন। সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী হিসেবে তার দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় সফর।

 

‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করলেন বিমানবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক
‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করলেন বিমানবাহিনী প্রধান

‘ব্লু স্কাই’ (বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের) স্কুল পরিদর্শন করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

সোমবার (১৩ জুলাই) ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেন তিনি। এ সময় বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি (BAFWWA) ও আদার্স’ উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের (OWCC) সভাপতি এবং বিএএফ লেডিস ক্লাব ও চিলড্রেনস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সালেহা খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময়, প্রধান অতিথি ও বিশেষ অতিথি স্কুলের শ্রেণিকক্ষ, শিক্ষা কার্যক্রম, বিভিন্ন থেরাপি সেবা এবং শিশুদের সার্বিক বিকাশমূলক কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ করেন। এ সময় বিমানবাহিনী প্রধান বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, থেরাপি ও সার্বিক বিকাশে ‘ব্লু স্কাই’-এর আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি শিক্ষক, থেরাপিস্ট, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিশুদের সর্বোত্তম বিকাশ নিশ্চিত করতে সবাইকে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখার আহ্বান জানান। পরিদর্শন উপলক্ষে, ‘ব্লু স্কাই’-এর শিক্ষার্থীদের সৃজনশীল পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরিদর্শনের সময়  উপস্থিত ছিলেন–সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন), সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন), বিমান সদরের  এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তারা, অভিভাবকগণসহ অন্যান্য পদবির সদস্যরা।