• ই-পেপার

ডিভি লটারি জিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো মানুষটাই আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের রেফারি

মাঠের লড়াইয়ের আগে ফ্রান্স-স্পেনের ‘বাগযুদ্ধ’

ক্রীড়া ডেস্ক
মাঠের লড়াইয়ের আগে ফ্রান্স-স্পেনের ‘বাগযুদ্ধ’
আজ রাতে সেমিফাইনালে একে-অপরের মুখোমুখি হওয়ার আগে শেষ প্রস্তুতি সারছেন রাবিও-ইয়ামাল (ডানে)। ছবি : রয়টার্স

লড়াইয়ে নামার আগেই মাঠ গরম। এই মাঠ অবশ্য আসল নয় বাইরের। ডালাসে সেমিফাইনাল খেলতে নামার আগে কথার লড়াই চলছে ফ্রান্স-স্পেনের। যেন বল দখলের মতোই কথাতেও কেউ কাউকে ছাড় দিতে চায় না।

ফ্রান্সের বিপক্ষে স্পেন সেমিফাইনাল খেলবে কিনা তা নিশ্চিত হওয়ার আগেই দুইবারের বিশ্বকাপজয়ীদের নিয়ে এক মন্তব্য করেছিলেন লামিনে ইয়ামাল। স্পেন প্লে মেকার বলেছিলেন, ‘ফ্রান্স আমাদের চেয়ে ভালো দল নয়। ওদের উচিত আমাদের ভয় পাওয়া।’

 

আজ রাতে ফ্রান্সের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে সেই মন্তব্যের ব্যাখ্যা দিলেন ইয়ামাল। তিনি বলেছেন, ‘আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ফ্রান্সকে ভয় পাই কি না। আমি বলেছিলাম, ভয় পাই না। আমরা ইউরোপ চ্যাম্পিয়ন। আর এটা ফুটবল খেলা।’

বিপরীতে ফ্রান্সের মিডফিল্ডার আদ্রিয়াঁ রাবিও জানিয়েছেন, তারাও কাউকে ভয় পায় না। পিএসজির ৩১ বছর বয়সী মিডফিল্ডার বলেছেন, ‘সবকিছু খুব ভালো চলছে। আমরা সম্ভাব্য সেরা অবস্থায় এই ম্যাচে নামছি। শেষ পর্যন্ত এটা ফুটবল, আর আমরা কাউকেই ভয় পাই না।’

 

ইয়ামালকে নিয়ে আলাদা করে কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন রাবিও। তিনি বলেছেন, ‘না, ইয়ামালকে নিয়ে আলাদা করে কোনো পরিকল্পনা নেই আমাদের। একক খেলোয়াড় নয়, স্পেনকে নিয়েই ভাবছি। জানি, তারা বেশ ভয়ংকর দল। তার সঙ্গে অন্যরাও আছে। তাদের বল দখলে রাখার ক্ষমতা, ছোট ছোট জায়গায় আক্রমণ করা এবং আক্রমণভাগের সমন্বয় দারুণ। তাই আমাদের মনোযোগ পুরো দলের দিকেই।’

কানসাসকে ‘বিদায়’ বললেন মেসিরা

ক্রীড়া ডেস্ক
কানসাসকে ‘বিদায়’ বললেন মেসিরা
অনুশীলনের সময় ফ্রেমবন্দি মেসিরা। ছবি : রয়টার্স

বিশ্বকাপ শুরুর পর থেকেই কানসাস সিটিকে ‘ঘর’ বানিয়েছে আর্জেন্টিনা। নিজেদের ‘বেইজ ক্যাম্প’ বানিয়ে এখানেই বিশ্বকাপের প্রস্তুতি সেরেছেন লিওনেল মেসিরা। সেই ‘বেইজ ক্যাম্পে’ সময় ফুরিয়ে এসেছে তাদের।

বিদায়বেলা তাই কানসাসকে ধন্যবাদ জানিয়েছেন মেসি। সামাজিক মাধ্যমে এক পোস্টে আর্জেন্টিনার অধিনায়ক লিখেছেন, ‘কানসাস সিটিতে শেষদিন। সব কিছুর জন্য ধন্যবাদ!’

বিশ্বকাপে নিজেদের আর দুই ম্যাচ বাকি আছে আর্জেন্টিনার। তার শুরুটা হবে আগামীকাল রাতে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল দিয়ে। প্রতিপক্ষের বিপক্ষে মুখোমুখি হতেই আজ আটলান্টার উদ্দেশে রওনা দেয় আর্জেন্টিনা। এখানেই শেষ চারের ম্যাচটি হবে। ইতিমধ্যে আটলান্টায় পৌঁছেছেও তারা।  ইংল্যান্ডকে হারাতে পারলে তাদের পরবর্তী গন্তব্য হবে ফাইনালের ভেন্যু নিউ ইয়র্ক/নিউ জার্সিতে।

 

 

বিপরীতে ইংল্যান্ডের কাছে হারলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে মায়ামিতে যেতে হবে আর্জেন্টিনাকে। তাই কানসাস সিটিতে আর কখনোই ফেরা হবে না তিনবারের বিশ্বকাপজয়ীদের।

কানসাসে শেষ দিন হওয়ায় বিশেষ এক পার্টির আয়োজন করে আর্জেন্টিনা। দিনটাকে স্মরণীয় করে রাখতে ‘বিদায়ি বারবিকিউ পার্টির’ আয়োজন করে।

ইতিহাস ডাকছে মার্তিনেজকে

ক্রীড়া ডেস্ক
ইতিহাস ডাকছে মার্তিনেজকে
ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামলে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়ছেন মার্তিনেজ। ছবি : রয়টার্স

ফুটবলে ‘নিঃসঙ্গ শেরপা’ হিসেবে পরিচিত গোলরক্ষকরা। গোলের পর অন্যরা যখন একসঙ্গে আনন্দে মাতোয়ারা হন তখন একাকী উদযাপন করতে হয় তাদের। অবিশ্বাস্য কিছু সেভ কিংবা পেনাল্টি ঠেকিয়ে নায়ক হওয়ার সুযোগ পান তারা। 

তাই খুব কম সময়ই আলো কাড়তে পারেন তারা। তাদেরই একজন এমিলিয়ানো মার্তিনেজ আর্জেন্টিনার হয়ে এক রেকর্ড গড়তে যাচ্ছেন। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে খেলতে নামলেই আলবিসেলেস্তাদের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন তিনি। অ্যাস্টন ভিলার গোলরক্ষকের ম্যাচ সংখ্যা হবে ১৪।

তাতে ৪৮ বছরের এক রেকর্ড ভেঙে যাবে। ১৯৭৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি গোলরক্ষক উবালদো ফিলোলের রেকর্ড ভাঙবেন মার্তিনেজ।  বর্তমানে তার সঙ্গে ১৩ ম্যাচ খেলে রেকর্ডটা ভাগাভাগি করে আছেন মার্তিনেজ। ১৯৭৪ থেকে ১৯৮২ টানা তিন বিশ্বকাপে ১৩ ম্যাচ খেলেন ফিলোল। বিপরীতে দুই বিশ্বকাপে পূর্বসূরিকে পেছনে ফেলছেন ৩৩ বছর বয়সী গোলরক্ষক, ২০২২ ও ২০২৬ বিশ্বকাপ অংশ নিয়ে।

দুজনের পরে আছেন সার্জিও রোমেরো। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে অংশ নিয়ে ১২ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে সাবেক গোলরক্ষকের। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে তাকে পেছনে ফেলেন ২০২২ বিশ্বকাপজয়ী মার্তিনেজ। 

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পোকারে মজেছেন নেইমার

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ থেকে বিদায়ের পর পোকারে মজেছেন নেইমার
পোকারের টেবিলে নেইমার। ছবি : সংগৃহীত

কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না নেইমার। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় স্বাভাবিকভাবেই মন ভালো নেই ব্রাজিলিয়ান তারকার। আনন্দ খুঁজতে তাই পোকার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। 

কিন্তু যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ওয়ার্ল্ড সিরিজ অব পোকারেও (ডব্লিউএসওপি) শান্তি পেলেন না নেইমার। পোকার টুর্নামেন্টের ১০ হাজার ডলার মূল্যের মেইন ইভেন্টেই থামতে হয়েছে ৩৪ বছর বয়সী স্ট্রাইকারকে। ফক্স স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, একই ইভেন্টে ২০২৫ সালে ফাইনাল টেবিল পর্যন্ত খেলেছিলেন তিনি। আন্তর্জাতিকভাবে পোকার খেলা বৈধ হলেও, বাংলাদেশে এই জুয়া খেলাটি অবৈধ।

 

তাই এবারই প্রথমবার পোকার খেলছেন না নেইমার। সুযোগ পেলেই অনলাইনেও খেলেন তিনি। তবে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় নেওয়ার এক সপ্তাহের মধ্যে নেইমার পোকার খেলায় মজায় সামাজিক মাধ্যমে ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে।  

নেইমারের খেলার ভিডিও প্রকাশ করে আয়োজকরা লিখেছে, ‘ওয়ার্ল্ড সিরিজ অব পোকার ২০২৬-তে স্বাগত নেইমার। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় হওয়ার প্রায় এক সপ্তাহ পর ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার ১০ হাজার ডলারের সিক্স-ম্যাক্স টুর্নামেন্টে অংশ নিয়েছেন।’