• ই-পেপার

পে স্কেল শতভাগ বাস্তবায়নের দাবি কল্যাণ সমিতির

ঢাকাসহ সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক
ঢাকাসহ সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস

দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবৃষ্টি ঝরতে পারে। সেই সঙ্গে কোথাও ভারি বর্ষণ হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। 

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আরো পড়ুন
হঠাৎ কেন কটাক্ষের শিকার আনুশকা?

হঠাৎ কেন কটাক্ষের শিকার আনুশকা?

 

আবহাওয়া অফিস আরো জানায়, রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপলগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর অবস্থা বিরাজ করতে পারে।

আরো পড়ুন
গরু আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের

গরু আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের

 

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আগামী ৪৮ মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুর ও যশোরে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চুয়াডাঙ্গায় ৪৪ মিলিমিটার। 

মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিশেষ নির্দেশনা

অনলাইন ডেস্ক
মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিশেষ নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‌‘পাবলিক’ (উন্মুক্ত) করার নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

আজ শুক্রবার (৫ জুন) এক বার্তায় এই নির্দেশনা দি‌য়ে‌ছে ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাস।

দূতাবাসের বার্তায় বলা হ‌য়ে‌ছে, ২০২৬ সালের ৩০ মার্চ থেকে এ-৩, সি-৩ (গৃহকর্মী হলে), জি-৫, এইচ-৩ এবং তাদের নির্ভরশীল এইচ-৪, কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১, আর-২, এস, টি এবং ইউ ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হচ্ছে। 

যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা ও পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সহজ করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।
 

তাপপ্রবাহে পুড়ছে ৩৮ জেলা

অনলাইন ডেস্ক
তাপপ্রবাহে পুড়ছে ৩৮ জেলা
সংগৃহীত ছবি

ঢাকাসহ দেশের ৩৮ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে এসব জেলার জনজীবন। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কিছু কিছু জায়গায় গরমের দাপট কমে আসবে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তির বিরাজ করতে পারে। 

শুক্রবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। 

আরো পড়ুন
কোরবানির ঈদের পর রাজধানীর সবজির বাজারে স্বস্তি

কোরবানির ঈদের পর রাজধানীর সবজির বাজারে স্বস্তি

 

এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপলগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর অবস্থা বিরাজ করতে পারে।

এদিকে বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আরো পড়ুন
খুলনার ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি রফিক গ্রেপ্তার

খুলনার ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি রফিক গ্রেপ্তার

 

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আগামী ৪৮ মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুর ও যশোরে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চুয়াডাঙ্গায় ৪৪ মিলিমিটার। 

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়ের শঙ্কা

অনলাইন ডেস্ক
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়ের শঙ্কা

রাজধানী ঢাকাসহ দেশের ১৯ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। 

শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আরো পড়ুন
বিশ্ব পরিবেশ দিবস ও ইসলাম

বিশ্ব পরিবেশ দিবস ও ইসলাম

 

এতে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।