• ই-পেপার

ঢাকাসহ সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

অনলাইন ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় তাদের মধ্যে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে আরো বেশি বিনিয়োগ ও সহযোগিতা নিয়ে কথা হয়।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হোটেলে এই দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। বৈঠক শেষে দুই মন্ত্রী যৌথ সংবাদ সম্মেলন করেন।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হয়। শেষে দুই দেশের মধ্যে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা ছিল।

দুই পররাষ্ট্রমন্ত্রীর যৌথ প্রেস ব্রিফিং শেষে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর।

এর আগে, দুদিনের সফরে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকায় আসেন হাকান ফিদান। একাধিক দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফরে আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তুরস্ক সফর করেছিলেন। সে সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. খলিলুর রহমান।

মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিশেষ নির্দেশনা

অনলাইন ডেস্ক
মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিশেষ নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‌‘পাবলিক’ (উন্মুক্ত) করার নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

আজ শুক্রবার (৫ জুন) এক বার্তায় এই নির্দেশনা দি‌য়ে‌ছে ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাস।

দূতাবাসের বার্তায় বলা হ‌য়ে‌ছে, ২০২৬ সালের ৩০ মার্চ থেকে এ-৩, সি-৩ (গৃহকর্মী হলে), জি-৫, এইচ-৩ এবং তাদের নির্ভরশীল এইচ-৪, কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১, আর-২, এস, টি এবং ইউ ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হচ্ছে। 

যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা ও পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সহজ করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।
 

তাপপ্রবাহে পুড়ছে ৩৮ জেলা

অনলাইন ডেস্ক
তাপপ্রবাহে পুড়ছে ৩৮ জেলা
সংগৃহীত ছবি

ঢাকাসহ দেশের ৩৮ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে এসব জেলার জনজীবন। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কিছু কিছু জায়গায় গরমের দাপট কমে আসবে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তির বিরাজ করতে পারে। 

শুক্রবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। 

আরো পড়ুন
কোরবানির ঈদের পর রাজধানীর সবজির বাজারে স্বস্তি

কোরবানির ঈদের পর রাজধানীর সবজির বাজারে স্বস্তি

 

এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপলগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর অবস্থা বিরাজ করতে পারে।

এদিকে বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আরো পড়ুন
খুলনার ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি রফিক গ্রেপ্তার

খুলনার ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি রফিক গ্রেপ্তার

 

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আগামী ৪৮ মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুর ও যশোরে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চুয়াডাঙ্গায় ৪৪ মিলিমিটার। 

পে স্কেল শতভাগ বাস্তবায়নের দাবি কল্যাণ সমিতির

অনলাইন ডেস্ক
পে স্কেল শতভাগ বাস্তবায়নের দাবি কল্যাণ সমিতির
সংগৃহীত ছবি

পে স্কেল শতভাগ বাস্তবায়নসহ সরকারের আনুষ্ঠানিক ঘোষণা দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আবদুল মালেক। তিনি বলেছেন, কর্মচারীদের মধ্যে একটা চরম হতাশা কাজ করছে যে, আসলেই আমরা ৫০ শতাংশ পাব নাকি ১০০ শতাংশ পাব? যদিও সরকার থেকে আমরা কোনো আপডেট জানি না।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ‘সরকার ক্ষমতায় আসার পর আমরা শুধুই শুনছি যে পে স্কেল হচ্ছে। কিন্তু আদৌ পে স্কেল হবে কি না সরকার থেকে কোনো নির্ভরযোগ্য বা কোনো নীতিনির্ধারক মন্ত্রী বা অর্থসচিব বা এই লেভেলের কেউ, এখনো সরকারের পক্ষ থেকে আসেনি। আমরা বারবার দাবি করে আসছিলাম যে অন্তত বাজেট শুরু হওয়ার আগে সরকারের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক বিবৃতি আমাদের মধ্যে আসে যে পে স্কেলটা হচ্ছে। তাহলে কর্মচারীদের মধ্যে যে হতাশা বিরাজ করছে, সেটা আসলে থাকত না। আমরা আশা করি, সরকার এগুলো চিন্তাভাবনা করেই পে স্কেল বাস্তবায়নের দিকে এগোবে।’

আবদুল মালেক জানান, দীর্ঘ ১১ বছর পর পে স্কেল কোনো ধাপে চাচ্ছেন না। একবারেই সব দেওয়া হোক। এতে হয়তো কষ্ট হবে। কিন্তু এটার ওপরে ভিত্তি করে বারবার অসাধু ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করার সুযোগ পাবে না। কর্মচারীরা লাভবান হবে।

তিনি বলেন, ‘হয়তো আমরা এটা বলতে পারি যে দেশের উন্নয়ন তো প্রতিবছর হচ্ছে। বাজেটও কিন্তু প্রতিবছর হবে। কিন্তু পে স্কেল তো প্রতিবছর হবে না। পে স্কেল তো একবারেই হবে। এটি বাস্তবায়নের জন্য প্রয়োজনে অন্য একটা দিক কাটছাঁট করে বরাদ্দটা বাড়ালে কর্মচারী অঙ্গন সরকারের প্রতি আরো বিশ্বস্ত হবে এবং নির্ভরশীল হবে, এটা আমাদের ধারণা।’

জানা গেছে, পুরো নতুন বেতন কাঠামো একসঙ্গে কার্যকর না করে তা তিনটি অর্থবছরে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। আগামী জুলাই মাস থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন বেসিক বেতনের অর্ধেক অংশ পেতে শুরু করবেন। পরবর্তী অর্থবছরে বাকি অর্ধেক বেসিক কার্যকর করা হবে। এরপর ২০২৮-২০২৯ অর্থবছরে নতুন পে স্কেলের আওতায় নির্ধারিত বিভিন্ন ভাতা ও সুবিধা ধাপে ধাপে চালু করা হবে।

আসন্ন বাজেটে ৩০ থেকে ৩৭ হাজার কোটি টাকার একটি বিশেষ ‘থোক বরাদ্দ’ রাখার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী ৭ জুন ত্রয়োদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের বাজেট অধিবেশন শুরু হবে। তবে এদিনই পে স্কেলের বরাদ্দ হচ্ছে না। এদিন বেলা ৩টায় রাষ্ট্রপতির আহ্বানে জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে।

এরপর আগামী ১১ জুন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সংসদে পেশ করবেন। সে দিনই পে স্কেলে বরাদ্দের বিষয়ে চূড়ান্ত তথ্য জানা যাবে।

নবম জাতীয় পে কমিশনের সুপারিশ অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে ১ম গ্রেড থেকে শুরু করে ২০তম গ্রেড পর্যন্ত বিদ্যমান পুরো বেতন কাঠামোতে এক যুগান্তকারী পরিবর্তন আসবে।

এদিকে, কমিটির সুপারিশ অনুযায়ী, মাসে ২০ হাজার টাকার কম পেনশনপ্রাপ্তদের পেনশন প্রায় ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। যাদের মাসিক পেনশন ২০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে, তাদের ক্ষেত্রে প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব রয়েছে। আর ৪০ হাজার টাকার বেশি পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রে প্রায় ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া প্রবীণ পেনশনভোগীদের জন্য চিকিৎসাভাতা বাড়ানোর প্রস্তাবও রাখা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের চিকিৎসাভাতা ১০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে, যা বর্তমানে ৮ হাজার টাকা। অপরদিকে, ৫৫ বছরের কম বয়সী পেনশনভোগীদের জন্য চিকিৎসাভাতা ৫ হাজার টাকা নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে।