• ই-পেপার

জ্বালানিমন্ত্রী

দেশে তেলের কোনো সংকট নেই, সরবরাহ অব্যাহত

অপতথ্য ও গুজব প্রতিরোধ করতে হবে

অনলাইন ডেস্ক
অপতথ্য ও গুজব প্রতিরোধ করতে হবে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে গুজব, অপতথ্য ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা মোকাবিলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর তত্ত্বাবধানে পরিচালিত ‘বাংলাফ্যাক্ট’ অপতথ্য ও গুজব প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে। পাশাপাশি সাংবাদিকদের দক্ষতা বাড়াতে দেশব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে।

গতকাল সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর-পর্বে এসব তথ্য জানান তিনি। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহিমা নাসরিনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ পর্যন্ত ‘বাংলাফ্যাক্ট’ ৮৬০টি ফ্যাক্টচেক, বিশ্লেষণধর্মী প্রতিবেদন, অনুসন্ধানী প্রতিবেদন, ভিডিও ও রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রকাশিত হয়েছে ৩০৬টি। বর্তমানে প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচটি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ, সংবাদমাধ্যমের আদলে পরিচালিত ১৬টি অপতথ্যভিত্তিক ওয়েবসাইট, ৩০০টির বেশি বিভ্রান্তিকর ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মীদের জন্য শিগগিরই একটি ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে।

একই প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ২০২৪ সালের পয়লা অক্টোবর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশের ৬৪ জেলায় ১৪১টি প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ৬ হাজার ৭৭৪ জন সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর ২০টি প্রশিক্ষণে অংশ নিয়েছেন ৭৩৯ জন সাংবাদিক। এসব প্রশিক্ষণের মধ্যে ডিজিটাল সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ফ্যাক্টচেকিং বিষয়ক ১৪টি বিশেষ প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি প্রশিক্ষণেই গুজব মোকাবিলা, তথ্য যাচাই এবং সাংবাদিকতায় এআই প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য গণযোগাযোগ অধিদপ্তর ৬৮টি তথ্য অফিসের মাধ্যমে সারা দেশে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন প্রচার কার্যক্রম বাস্তবায়ন করছে। এ ছাড়া জেলা তথ্য অফিসের মাধ্যমে বিভিন্ন জনবহুল স্থানে, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিতভাবে মাদক ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির নিমিত্ত চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, উঠান বৈঠক ও কমিউনিটি সভা, আলোচনা সভা ও মতবিনিময় সভা আয়োজন, মাইকিংসহ গণসচেতনতামূলক বিভিন্ন ধরনের প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছে।

সারা দেশে ভারি বর্ষণের সতর্কতা, ২০ জেলায় ঝড়ের শঙ্কা

অনলাইন ডেস্ক
সারা দেশে ভারি বর্ষণের সতর্কতা, ২০ জেলায় ঝড়ের শঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া রাজধানী ঢাকাসহ ২০ জেলায় ঝড়ের পূর্ভাবাস দিয়েছে সংস্থাটি। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে পৃথক দুই বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুলের সই করা বিজ্ঞপ্তিতে জানা যায়, আজ সকাল ০৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা (২ দিন) রংপুর,রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪–৮৮ মি.মি) থেকে অতি ভারি (৮৮ মি.মি-বেশি) বর্ষণ হতে পারে।

এছাড়া, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। 

অন্যদিকে আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়া অফিসের দেওয়া অপর এক বিজ্ঞপ্তিতে জানা যায়, রাজধানী ঢাকাসহ দেশের ২০টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। 

এসব এলাকার নদীবন্দর সমূহকে ০১ নম্বর (পুনঃ) ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

একনজরে আজকের কালের কণ্ঠ (৯ জুলাই)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (৯ জুলাই)
প্রবাসীরা পাসপোর্ট নিয়ে মহাযন্ত্রণায়

প্রবাসীরা পাসপোর্ট নিয়ে মহাযন্ত্রণায়

মানুষ গিজগিজ করছে। বিশাল লাইন। বাইরে থেকে একজন এসে কানের কাছে ফিসফিস করে বললেন, সারা দিন দাঁড়ায়ে থাকলেও কাজ হবে...

 

উখিয়ায় পাহাড়ধসে ৮ শিক্ষার্থী নিহত

উখিয়ায় পাহাড়ধসে ৮ শিক্ষার্থী নিহত

টানা ভারি বর্ষণে কক্সবাজারের উখিয়ায় গতকাল বুধবার পাহাড়ধসে আট মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। তবে উখিয়া-১৪...

 

এমবাপ্পে না হাকিমি

এমবাপ্পে না হাকিমি

আর্জেন্টিনা-ব্রাজিল, মেসি-রোনালদো, স্পেন-ফ্রান্স কিংবা আরেকটি আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালএমন কত পূর্বানুমান আর...

 

মানুষের মুখোশে অতিমানব

মানুষের মুখোশে অতিমানব

আটলান্টা স্টেডিয়ামের মাঝখানে দাঁড়িয়ে লিওনেল মেসি তখন অঝোরে কাঁদছেন। সতীর্থদের কাঁধে মাথা রেখে আবেগে ভেঙে পড়া...

 

পুঁজিবাজারে আস্থা ফেরাতে সরকার বদ্ধপরিকর

পুঁজিবাজারে আস্থা ফেরাতে সরকার বদ্ধপরিকর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শেয়ার মার্কেটের বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করে...

 

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

দেশের আবাসন খাত গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে খাতটি টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা...

 

মার্কিন-ইরান ফের পাল্টাপাল্টি হামলা

মার্কিন-ইরান ফের পাল্টাপাল্টি হামলা

ইরানের বিরুদ্ধে বুধবার রাতে আবারও কঠোর হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট...

 

ইরাকে শ্রদ্ধায় সিক্ত খামেনি

ইরাকে শ্রদ্ধায় সিক্ত খামেনি

গাজী আব্দুর রশীদ, তেহরান থেকে ইরানের ইসলামী বিপ্লবের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনিকে...

 

নগর নিরাপত্তা ও পুলিশ প্রশিক্ষণে পাকিস্তানের সহযোগিতা কামনা

নগর নিরাপত্তা ও পুলিশ প্রশিক্ষণে পাকিস্তানের সহযোগিতা কামনা

পাকিস্তানের কাছে সেফ সিটি ও পুলিশ প্রশিক্ষণের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ ছাড়া নিরাপত্তা সহযোগিতা, মাদক...

 

উন্নয়ন অর্থায়নে বড় ধাক্কা স্বল্পোন্নত দেশে ঝুঁকি বেশি

উন্নয়ন অর্থায়নে বড় ধাক্কা স্বল্পোন্নত দেশে ঝুঁকি বেশি

দীর্ঘ কয়েক দশক ধরে বৈশ্বিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে কাজ করা বহুপক্ষীয় উন্নয়ন অর্থায়ন এখন বড় ধরনের...

 

৯৫ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক-কর্মচারী ২৬

৯৫ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক-কর্মচারী ২৬

রাজধানীর মোহাম্মদপুরের আল হেরা কলেজে মাত্র ৯৫ জন শিক্ষার্থীর বিপরীতে রয়েছে ২৬ জন শিক্ষক-কর্মচারী। এর মধ্যে...

 

দুই শতাধিক দালালে অতিষ্ঠ রোগীরা

দুই শতাধিক দালালে অতিষ্ঠ রোগীরা

মূল গেট থেকে বহির্বিভাগ, জরুরি বিভাগ থেকে আন্ত বিভাগের প্রতিটি ওয়ার্ডেই দালালদের আনাগোনা সবার নজরে পড়ে।...

 

সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে

সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে

রাজধানীর অন্যতম ব্যস্ত প্রবেশদ্বার সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার।...

 

বিশ্বকাপে ইউরোপের দাপট

বিশ্বকাপে ইউরোপের দাপট

বিশ্বকাপের ২৩তম আসর একেবারে শেষ পর্যায়ে। এবার সর্বাধিক ৪৮ দল নিয়ে শুরু হওয়া এই আসরে টিকে আছে আটটি দল। কোয়ার্টার...

 

তৃণমূলের মিছিলে বিজেপির হামলা মমতার অনুগামীদের মারধর

তৃণমূলের মিছিলে বিজেপির হামলা মমতার অনুগামীদের মারধর

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার কালীঘাটে তৃণমূল কংগ্রেসের মিছিলে বিজেপি হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।...

 

হামলায় আহত সেই প্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

হামলায় আহত সেই প্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলায় আহত বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম...

 

চট্টগ্রামের রাউজানে ডাবুয়া খাল ভেঙে পানি ঢুকে পড়েছে বসতঘরে

চট্টগ্রামের রাউজানে ডাবুয়া খাল ভেঙে পানি ঢুকে পড়েছে বসতঘরে

...

 

অপতথ্য ও গুজব প্রতিরোধে ‘বাংলাফ্যাক্ট’ কাজ করছে

অপতথ্য ও গুজব প্রতিরোধে ‘বাংলাফ্যাক্ট’ কাজ করছে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে গুজব, অপতথ্য ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা মোকাবেলায়...

 

ব্যয় সংকোচনের পথে সরকার

ব্যয় সংকোচনের পথে সরকার

মুদ্রাস্ফীতির চাপ নিয়ন্ত্রণ, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা...

 

বৈশ্বিক বিনিয়োগের ৮০% পেয়েছে শীর্ষ ২০ দেশ

বৈশ্বিক বিনিয়োগের ৮০% পেয়েছে শীর্ষ ২০ দেশ

২০২৫ সালে বিশ্বজুড়ে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ৬ শতাংশ বেড়ে হয়েছে ১.৬ ট্রিলিয়ন ডলার। এর মধ্যে বৈশ্বিক...

 

ইরানের তেল রপ্তানিতে আবারও নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ইরানের তেল রপ্তানিতে আবারও নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ইরানের তেল রপ্তানির ওপর আবারও নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের তেল রপ্তানির জন্য মার্কিন অর্থ...

 

ট্রেজারি বন্ডে ব্যাংকের অতিবিনিয়োগ ভালো লক্ষণ নয়

ট্রেজারি বন্ডে ব্যাংকের অতিবিনিয়োগ ভালো লক্ষণ নয়

ব্যাংকের অন্যতম প্রধান কার্যক্রম হচ্ছে জনগণের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করা এবং দেশের ব্যবসায়ী বা বিনিয়োগকারীদের...

 

কর্ডোভা থেকে ইরান এবং বাংলাদেশের পাঠ

কর্ডোভা থেকে ইরান এবং বাংলাদেশের পাঠ

আদতে মুসলিম সাম্রাজ্যের পতনের শুরু হয় ১২৩৬ সালে কর্ডোভার পতনের পর থেকেই! তৎকালীন পৃথিবীর জ্ঞানচর্চার...

 

সমাজকাঠামোর ভঙ্গুরতা যখন অনেক সমস্যার কারণ

সমাজকাঠামোর ভঙ্গুরতা যখন অনেক সমস্যার কারণ

সমাজ যে সম্পর্কের ওপর দাঁড়িয়ে থাকে, তাকে আমরা সহজভাবে সমাজকাঠামো বলি। একটি অবকাঠামো যেমন ইট, বালু, সিমেন্ট, কাঠ...

 

ক্যাম্পাসকে সবুজ করার অঙ্গীকার জবি শিক্ষার্থীদের

ক্যাম্পাসকে সবুজ করার অঙ্গীকার জবি শিক্ষার্থীদের

সবুজে সুন্দর আগামী প্রতিপাদ্যকে সামনে রেখে সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্য ও পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে...

 

এটিএম বুথের সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

এটিএম বুথের সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা সেই আব্দুস সালামকে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার...

 

বিদায়ের পর ক্ষোভে ফুঁসছে মিসর

বিদায়ের পর ক্ষোভে ফুঁসছে মিসর

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে প্রায় হারিয়েই দিয়েছিল মিসর। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ ১৩ মিনিট ১৫ সেকেন্ডে...

 

আর্জেন্টিনাকে ভয় পাচ্ছে না সুইসরা

আর্জেন্টিনাকে ভয় পাচ্ছে না সুইসরা

সুদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড। আগের পাঁচটি আসরের মধ্যে...

 

বালুঘাট বন্ধ : কর্মহীন হাজারো শ্রমিক

বালুঘাট বন্ধ : কর্মহীন হাজারো শ্রমিক

সম্প্রতি সুনামগঞ্জ, নেত্রকোনা, কলমাকান্দা ও তাহিরপুর অঞ্চলে বালু উত্তোলন কার্যক্রম এবং বালুঘাট বন্ধ থাকায়...

 

বিজ্ঞান যেভাবে পুনরুত্থানের উপলব্ধি সহজ করে

বিজ্ঞান যেভাবে পুনরুত্থানের উপলব্ধি সহজ করে

আল্লাহ তাআলার একত্ববাদ, নবুয়ত ও পরকালের প্রতি বিশ্বাসের মতোই মৃত্যুর পর আবার জীবিত হওয়ার বিশ্বাস প্রত্যেক...

 

সকালের মধ্যে ২০ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

অনলাইন ডেস্ক
সকালের মধ্যে ২০ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশের ২০ জেলার ওপর দিয়ে সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।