• ই-পেপার

স্কুল বন্ধ, টানা ৩৮ দিন ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

পুলিশের ঊর্ধ্বতন আরো ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অনলাইন ডেস্ক
পুলিশের ঊর্ধ্বতন আরো ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্তদের মধ্যে তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং ১১ জন অতিরিক্ত ডিআইজি সমমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনে সই করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরে যাওয়া কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। এতে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ৫ জুলাই সরকার ৩৩ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে (১৪ জন ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং ১ জন এসপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।

গত ৩ মে ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে এবং ২২ এপ্রিল একই বিধানে ১১ জন ডিআইজি ও দুজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো : ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক
রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো : ডিএমপি কমিশনার

রাজধানীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর গত দুই মাসের পর্যবেক্ষণে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি রাজধানীর অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক প্রতিবেদনের সঙ্গে পুলিশের নিজস্ব তথ্য-উপাত্তের মিল নেই বলে জানান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে শাহবাগ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘টিআইবির প্রতিবেদনে রাজধানীতে অপরাধ বৃদ্ধির যে চিত্র তুলে ধরা হয়েছে, তা পুলিশের তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’ পুলিশের নিয়মিত অপরাধ পরিসংখ্যান ও মাঠ পর্যায়ের পর্যবেক্ষণে ভিন্ন চিত্র পাওয়া যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। ইউনিফর্ম পরিহিত সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। এর ফলে চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, অপরাধ দমনের পাশাপাশি পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও মানসিক সুস্থতার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। দায়িত্ব পালনের চাপ কমাতে এবং মানসিক স্বাস্থ্য উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সদস্যদের কেউ ব্যক্তিগত বা পারিবারিক কারণে মানসিক চাপে থাকলে তা গোপন না রেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি।

সম্প্রতি পুলিশ সদস্যদের আত্মহত্যার ঘটনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যক্তিগত সমস্যাও অনেক সময় মানসিক চাপের কারণ হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট সদস্যদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন থানার অবকাঠামোগত উন্নয়নের কাজও চলমান রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, থানাগুলোর অফিসার্স মেস ও ফোর্স ব্যারাক আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে পুলিশ সদস্যদের জন্য আরো উন্নত কর্মপরিবেশ ও আবাসন সুবিধা নিশ্চিত করা যায়।

শাহবাগ থানা পরিদর্শনের সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, সেবার মান এবং সদস্যদের কর্মপরিবেশ সম্পর্কেও খোঁজখবর নেন এবং জনসেবামুখী পুলিশিং আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন। স্বাস্থ্যগত অথবা যেকোনো কারণে সেটা করার অপশন আছে। তবে আমরা সেটা জানি না।’

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

তিনি বলেন, ‘গুঞ্জন তো গুঞ্জনই। ঘটনা যদি হয়, তাহলে আমরা দেখব।’

এ সময় সাংবাদিকরা বলেন, ‘বিষয়টি গুঞ্জন নয়, গণমাধ্যমে এসেছে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাহলে আপনারা রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করতে পারেন।’

তিনি বলেন, ‘এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই। আর সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলা হচ্ছে না। আপনারা পত্রিকায় দেখেছেন এবং গুঞ্জন শুনছেন, সেটা আমিও শুনেছি।’

বালাইনাশক খাত আধুনিকায়নে ১৯ সদস্যের কমিটি

অনলাইন ডেস্ক
বালাইনাশক খাত আধুনিকায়নে ১৯ সদস্যের কমিটি

বালাইনাশক খাতকে যুগোপযোগী করতে ১৯ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে কৃষি মন্ত্রণালয়। আগামী তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করে নতুন একটি পলিসি গাইডলাইন প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে।

মঙ্গলবার (২১ জুলাই) কৃষি মন্ত্রণালয়ের উপকরণ-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

উপসচিব মোহাম্মদ সুহেল মাহমুদ স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, বালাইনাশকের আমদানি, উৎপাদন, ব্যবহার ও গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি বিদ্যমান আইন, নিবন্ধন, লাইসেন্সিং ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো, গবেষণাগারের কার্যক্রম এবং মনিটরিং ব্যবস্থা পর্যালোচনা করে খাতটিকে আধুনিক ও সময়োপযোগী করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক।

এ ছাড়া কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, চিকিৎসা ও পরিবেশ খাতের বিশেষজ্ঞসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

কমিটির সদস্যরা বিদ্যমান বালাইনাশক আইন, বিধিমালা ও সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন, বালাইনাশক খাতের বিদ্যমান সমস্যা চিহ্নিত করা এবং প্রয়োজনীয় সুপারিশ করবেন। প্রয়োজনে কমিটি সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞদের কো-অপ্ট করতে পারবে।

স্কুল বন্ধ, টানা ৩৮ দিন ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা | কালের কণ্ঠ