• ই-পেপার

প্রধান উপদেষ্টার ভাষণের পূর্ণ বিবরণ

সরকারি সফরে চীন গেলেন তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
সরকারি সফরে চীন গেলেন তথ্যমন্ত্রী

সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

আজ রবিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় সফরসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়।

সফরকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী চায়না মিডিয়া গ্রুপের আয়োজনে আগামী ৮ থেকে ১১ জুন অনুষ্ঠিতব্য ‘৫ম সিএমজি ফোরাম’-এ অংশগ্রহণ করবেন।

এ ছাড়া সফরকালে চীনের তথ্যমন্ত্রীর সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।

উচ্চ পর্যায়ের এই বৈঠকে দুই দেশের তথ্য ব্যবস্থাপনা, গণমাধ্যম খাতে সহযোগিতা বৃদ্ধি, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং তথ্য বিনিময় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

বিশেষ করে তথ্য ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে নীতিগত আলোচনা হওয়ার কথা রয়েছে।

তথ্যমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে তথ্য, প্রযুক্তি ও গণমাধ্যম খাতে বাংলাদেশ ও চীনের মধ্যকার পারস্পরিক সহযোগিতা আরো জোরদার হবে বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

সংসদে তথ্য প্রতিমন্ত্রী

ঢাকা থেকে ১২৪৪টি পত্রিকা প্রকাশিত হয়

অনলাইন ডেস্ক
ঢাকা থেকে ১২৪৪টি পত্রিকা প্রকাশিত হয়
সংগৃহীত ছবি

রাজধানী ঢাকা থেকে ১২৪৪টি দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকা প্রকাশিত হয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সংসদে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পক্ষে সরকারি দলের সদস্য নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে তিনি আজ এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে ঢাকা থেকে ৫৮৫টি দৈনিক পত্রিকা, ৩৬৩টি সাপ্তাহিক পত্রিকা এবং ২৯৬টি মাসিক পত্রিকা প্রকাশিত হয়। এর মধ্যে মিডিয়া তালিকাভুক্ত দৈনিক ২৮৮টি, সাপ্তাহিক ৫৬টি ও মাসিক ২৩টি পত্রিকা সর্বাধিক প্রকাশিত হয়।

সংসদে জ্বালানিমন্ত্রী

গ্যাস পরিস্থিতির উন্নতি হলে সার কারখানাগুলোতে সরবরাহ করা হবে

বাসস
গ্যাস পরিস্থিতির উন্নতি হলে সার কারখানাগুলোতে সরবরাহ করা হবে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, ‘গ্যাস পরিস্থিতির উন্নতি হলে এবং চলমান খনন কার্যক্রমের মাধ্যমে অতিরিক্ত গ্যাস উৎপাদনে এলে, অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সব সার কারখানায় গ্যাস সরবরাহ করা হবে।’

তিনি আজ সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

ইকবাল হাসান বলেন, ‘চলমান অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ পরিস্থিতির কারণে আশুগঞ্জ সার কারখানাসহ অন্য সার কারখানাগুলোতে পূর্বঘোষিত সময়সীমার মধ্যে গ্যাস সরবরাহ করা সম্ভব হয়নি।’

তিনি বলেন, ‘সরকার বর্তমানে সীমিত গ্যাস সরবরাহের সম্মুখীন হচ্ছে, যার ফলে দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখার জন্য বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি বরাদ্দকে অগ্রাধিকার দিতে হচ্ছে।’

তিনি বলেন, ‘সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহ পুনরায় চালু করার বিষয়ে আগে প্রতিশ্রুতি দেওয়া হলেও বর্তমান সরবরাহ পরিস্থিতির কারণে ঘোষিত সময়সূচি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।’ মন্ত্রী বলেন, ‘গ্যাসের ঘাটতির কারণে আমরা এই মুহূর্তে সার কারখানাগুলোতে সরবরাহ দিতে পারছি না।’

তিনি আরো জানান, সরকার মধ্য মেয়াদে অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রায় ১৭ বছর পর নতুন গ্যাস অনুসন্ধান ও খনন কার্যক্রম শুরু করেছে। তিনি বলেন, ‘এটি আমদানিনির্ভরতা কমানো এবং শিল্প খাতে জ্বালানি সরবরাহ স্থিতিশীল করার একটি বৃহত্তর কৌশলের অংশ।’

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

বাসস
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ
সংগৃহীত ছবি

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (৭ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী শিশু রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন।

আরো পড়ুন
ভালুকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৯

ভালুকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৯

 

জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী শিশু রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন।

সভায় প্রধানমন্ত্রী বিশেষভাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘একটি নৃশংস ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা, অপরাধীদের শনাক্তকরণ এবং গ্রেপ্তারের মাধ্যমে সরকারের আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।’

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং দোষী ব্যক্তিরা প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি পাবে। তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবাইকে জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে একই ধরনের পেশাদারি ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানান।

সভায় উপস্থিত সদস্যরা এ ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও অপরাধ দমনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধান উপদেষ্টার ভাষণের পূর্ণ বিবরণ | কালের কণ্ঠ