• ই-পেপার

বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, আশা আসিফ মাহমুদের

একনজরে আজকের কালের কণ্ঠ (১২ জুলাই)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (১২ জুলাই)
বৃষ্টি-বন্যায় কৃষকের সর্বনাশ

বৃষ্টি-বন্যায় কৃষকের সর্বনাশ

চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের আট জেলায় ১৯ হাজার ৮৬৯ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত...

 

মেসির পা যেন অমীমাংসিত রহস্য

মেসির পা যেন অমীমাংসিত রহস্য

কেউ তাঁকে তুলনা করেন জাদুকরের সঙ্গে, কেউ বলেন দুঃস্বপ্ন। কারো কাছে তিনি এক অমীমাংসিত ধাঁধা, কারো কাছে ফুটবলের...

 

দুই পরাশক্তির উদ্দাম রণসাজ

দুই পরাশক্তির উদ্দাম রণসাজ

পারফরম্যান্সের নিক্তিতে চলতি বিশ্বকাপের অন্যতম সফল দল ফ্রান্স ও স্পেন। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দারুণ...

 

সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে সরকার বন্যার্ত মানুষের পাশে আছে

সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে সরকার বন্যার্ত মানুষের পাশে আছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা ও দায়িত্ববোধ নিয়ে দেশের প্রতিটি বন্যার্ত...

 

শ্রীলঙ্কা পারলে বাংলাদেশ পারবে না কেন

শ্রীলঙ্কা পারলে বাংলাদেশ পারবে না কেন

মাত্র তিন বছর আগে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক সতর্কবার্তার নাম ছিল শ্রীলঙ্কা। বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ...

 

বাংলাদেশি পাসপোর্টে বিদেশমুখী রোহিঙ্গারা

বাংলাদেশি পাসপোর্টে বিদেশমুখী রোহিঙ্গারা

বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের অবৈধভাবে বিদেশে পাড়ি দেওয়ার...

 

হতদরিদ্রদের ভাগ্যবদলের প্রকল্পে ৪০ কোটি টাকার অনিয়ম

হতদরিদ্রদের ভাগ্যবদলের প্রকল্পে ৪০ কোটি টাকার অনিয়ম

হতদরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন...

 

আলোচনায় পাকিস্তানের ‘সেফ সিটি’ মডেল

আলোচনায় পাকিস্তানের ‘সেফ সিটি’ মডেল

বাংলাদেশে প্রযুক্তিনির্ভর নগর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।...

 

আদালতে শুধু তারিখ পেছাচ্ছে মামলা ঝুলছে বছরের পর বছর

আদালতে শুধু তারিখ পেছাচ্ছে মামলা ঝুলছে বছরের পর বছর

দেশের বহুল আলোচিত বেশ কয়েকটি চাঞ্চল্যকর মামলা বছরের পর বছর ধরে সংশ্লিষ্ট আদালতে ঝুলে আছে। বারবার এসব মামলার...

 

নির্জনার মৃত্যু বাবার লাঠির আঘাতেই

নির্জনার মৃত্যু বাবার লাঠির আঘাতেই

কথার অবাধ্য হওয়ায় রাগের মাথায় জন্মদাতা বাবার লাঠির আঘাতেই মৃত্যু হয় খুলনার সরকারি ইকবালনগর মাধ্যমিক...

 

‘শো স্টপার’ মেরিনোর উদযাপনের গল্প

‘শো স্টপার’ মেরিনোর উদযাপনের গল্প

নিজের সেরা অস্ত্র যতটা সম্ভব বেশিই ব্যবহার করতে চাইবেন যেকোনো কোচ। তবে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের চিন্তার...

 

আজই নিজ ডেরায় ফিরছে সুন্দরবনের সেই আহত বাঘিনী

আজই নিজ ডেরায় ফিরছে সুন্দরবনের সেই আহত বাঘিনী

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার এমনিতেই মিডিয়ার শিরোনাম হয়। তবে শিকারির ফাঁদে আটকা পড়ে গুরুতর আহত এক...

 

উইম্বলডনের নতুন রানি

উইম্বলডনের নতুন রানি

উইম্বলডনের নতুন রানি লিন্ডা নোসকোভা। অল ইংল্যান্ড ক্লাবে নারী এককের অল চেক ফাইনালে তিনি ৬-২, ৫-৭, ৬-৩ ব্যবধানে...

 

ভেনেজুয়েলায় ভূমিকম্প মৃত্যু ৪০০০ ছাড়াল

ভেনেজুয়েলায় ভূমিকম্প মৃত্যু ৪০০০ ছাড়াল

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বিধ্বংসী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। গত শুক্রবার দেশটির...

 

কিমের কিশোরী কন্যার উত্থান

কিমের কিশোরী কন্যার উত্থান

উত্তর কোরিয়ার উত্তরাধিকার ব্যবস্থা পিতৃতান্ত্রিক রীতি অনুসরণ করে আসছে, কিন্তু কিম জং উনের কিশোরী কন্যার...

 

সৈকতে খালের ফাঁদে মৃত্যুঝুঁকি

সৈকতে খালের ফাঁদে মৃত্যুঝুঁকি

কক্সবাজার সাগরপারের বেলাভূমির বুক চিরে বয়ে যাচ্ছে একটি সরু খাল। এক প্রান্ত দিয়ে ঢেউয়ের পানি ঢুকছে, অন্য প্রান্ত...

 

বিপৎসীমার ওপর মনু নদীর পানি

বিপৎসীমার ওপর মনু নদীর পানি

  

 

৩ বছরের ফল ৭ বছরেও আসেনি

৩ বছরের ফল ৭ বছরেও আসেনি

বাংলাদেশে নারকেল চাষে বিপ্লব ঘটানোর স্বপ্ন নিয়ে আমদানি করা হয়েছিল ভিয়েতনামি খাটো জাতের সিয়াম গ্রিন ও সিয়াম ব্লু...

 

শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তাই শিক্ষার উন্নয়ন...

 

বারহাট্টায় সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

বারহাট্টায় সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

নেত্রকোনার বারহাট্টায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এতে ২০ জন বিধবা,...

 

এক গল্প শেষে আরেক গল্পের শুরু

এক গল্প শেষে আরেক গল্পের শুরু

লিওনেল মেসি-ক্রিস্তিয়ানো রোনালদো, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দ্বৈরথ উপহার দিয়েছেন এই দুইজন। কিলিয়ান এমবাপ্পে...

 

অস্তাচলেও নতুন সূর্যোদয়

অস্তাচলেও নতুন সূর্যোদয়

ক্রীড়া প্রতিবেদক : এবারের বিশ্বকাপে ফ্রান্সের ভয়ানক আক্রমণভাগ নিয়ে আলোচনা ছিল সবখানে। তবে কিলিয়ান এমবাপ্পে,...

 

ফ্রান্সকে বদলে দেওয়ার রূপকার

ফ্রান্সকে বদলে দেওয়ার রূপকার

নক আউট পর্বের সৌন্দর্যই এমনএখানে একটি দলের স্বপ্ন মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে। বিদায়ের আবেগ কখনো আসে শেষ বাঁশির...

 

যোগ্যতা প্রমাণ করেছে আফ্রিকানরা

যোগ্যতা প্রমাণ করেছে আফ্রিকানরা

ক্রীড়া প্রতিবেদক : গত বিশ্বকাপ পর্যন্ত আফ্রিকা মহাদেশ থেকে মাত্র ছয়টি দল খেলার সুযোগ পেয়েছে। কিন্তু এবার সেই...

 

পাহাড়ধস ও প্রাণহানি রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ

পাহাড়ধস ও প্রাণহানি রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ

বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি জেলাগুলোতে পাহাড়ধস এখন আর শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং...

 

উচ্চশিক্ষায় ওবিইর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির প্রয়াস এবং বাস্তবতা

উচ্চশিক্ষায় ওবিইর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির প্রয়াস এবং বাস্তবতা

আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) এমন একটি শিক্ষাব্যবস্থা, যেখানে পাঠ্যবিষয়ের তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হয় নির্দিষ্ট...

 

ফুটবল ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা

ফুটবল ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা

বিশ্বকাপ মানেই ফুটবলপ্রেমীদের আনন্দ আর উন্মাদনা। মাঠে খেলোয়াড়দের লড়াই আর সমর্থকদের উচ্ছ্বাসে মুখরিত...

 

তোমার গানে জাগবে জুলাই

তোমার গানে জাগবে জুলাই

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ, বীরত্বগাথা এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে সুরের মূর্ছনায় ধরে...

 

৬ মাসেই বদলে গেল চট্টগ্রাম বন্দর

৬ মাসেই বদলে গেল চট্টগ্রাম বন্দর

বাংলাদেশের অর্থনৈতিক চালিকাশক্তি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কার্যক্রমে আধুনিকায়ন, ডিজিটাইজেশন এবং...

 

বিশ্বে ডুরিয়ান রপ্তানিতে ১৫ বিলিয়ন ডলারের হাতছানি

বিশ্বে ডুরিয়ান রপ্তানিতে ১৫ বিলিয়ন ডলারের হাতছানি

ডুরিয়ানের শাঁস খুবই নরম, ঘন ও ক্রিমের মতো। এক কথায় এর স্বাদ বোঝানো কঠিন। তবে বাংলাদেশি ফল কাঁঠালের সঙ্গে এর মিল...

 

বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো ইবাদত

বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো ইবাদত

প্রকৃতি মহান আল্লাহ তাআলার অসীম কুদরতের এক অনন্য নিদর্শন। কখনো নির্মল আকাশ, স্নিগ্ধ বৃষ্টি ও সবুজ শ্যামল...

 

অবসরের ৯ দিন পর পাওয়া পদোন্নতি বাতিল করল সরকার

অনলাইন ডেস্ক
অবসরের ৯ দিন পর পাওয়া পদোন্নতি বাতিল করল সরকার

অবসরে যাওয়ার ৯ দিন পর যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া এক কর্মকর্তার পদোন্নতি বাতিল করেছে সরকার। এ বিষয়ে শনিবার (১১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, গত বৃহস্পতিবার যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মাইনুল হক ভূঁইয়ার ক্ষেত্রে প্রযোজ্য অংশটুকু বাতিল করা হলো।

সংশ্লিষ্ট কর্মকর্তার পদোন্নতি বাতিলের সিদ্ধান্ত ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চাকরিতে কর্মরত না থাকলে পদোন্নতি কার্যকর করার সুযোগ নেই। সে কারণেই অবসরে যাওয়ার পর দেওয়া পদোন্নতির বিষয়টি পুনর্বিবেচনা করে তা বাতিল করা হয়েছে।

গত বৃহস্পতিবার উপসচিব থেকে যুগ্ম সচিব হয়েছেন ১৭৯ জন কর্মকর্তা। সেই তালিকায় ৫৩ নম্বরে ছিলেন মাইনুল হক।

গত ৩০ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ওই কর্মকর্তা চাকরি থেকে অবসরে গিয়েছিলেন।

তবে এর ৯ দিন পর যুগ্ম সচিব পদে ১৭৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। মাইনুল হকের বয়স ৫৯ বছরপূর্তি হওয়ায় সরকারি চাকরি আইনে তাকে অবসরে পাঠানো হয়।

একই ব্যক্তিকে একদিকে অবসরে পাঠানো, অন্যদিকে অবসরের পর পদোন্নতি দেওয়ার ঘটনায় প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। এর ফলে শনিবার আনুষ্ঠানিকভাবে তার প্রজ্ঞাপন বাতিল করল সরকার।

কেরানীগঞ্জে প্রস্তাবিত বাস টার্মিনাল ও গাবতলীতে পাইকারি কাঁচাবাজারের স্থান পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
কেরানীগঞ্জে প্রস্তাবিত বাস টার্মিনাল ও গাবতলীতে পাইকারি কাঁচাবাজারের স্থান পরিদর্শন
ছবি : কালের কণ্ঠ

রাজধানীর যানজট নিরসন, গণপরিবহন ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং পাইকারি বাজার ব্যবস্থাকে আরো সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে কেরানীগঞ্জে প্রস্তাবিত আধুনিক বহুতল বাস টার্মিনাল এবং মিরপুর গাবতলীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রস্তাবিত পাইকারি কাঁচাবাজারের স্থান সরেজমিন পরিদর্শন করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের পরিদর্শন দল কেরানীগঞ্জ উপজেলার বাঘৈর মৌজাস্থ প্রিয় প্রাঙ্গণ আবাসিক প্রকল্পের নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আনিসুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি), ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হাজী মো. আবুল কাসেমসহ বিভিন্ন সরকারি সংস্থা ও পরিবহন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

পরিদর্শনকালে প্রতিনিধিরা স্থানটির যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সক্ষমতা এবং আধুনিক বহুতল বাস টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে উপস্থিত সব কর্মকর্তা ও প্রতিনিধি রাজধানীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন এবং যাত্রীসেবার মানোন্নয়নের স্বার্থে উক্ত স্থানে আধুনিক বহুতল বাস টার্মিনাল নির্মাণের বিষয়ে একমত পোষণ করেন।

পরবর্তীতে পরিদর্শন দল মিরপুর গাবতলী দ্বীপনগর এলাকায় ডিএনসিসির প্রস্তাবিত পাইকারি কাঁচাবাজারের স্থান পরিদর্শন করেন। এ সময় ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার এবং ট্রাফিক-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

স্থান পরিদর্শন শেষে কারওয়ান বাজারের বিদ্যমান পাইকারি কাঁচাবাজার ও আড়ত গাবতলীর প্রস্তাবিত স্থানে স্থানান্তরের বিষয়টি উচ্চ পর্যায়ে উপস্থাপন করা এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সমন্বিত সিদ্ধান্ত গৃহীত হয়।

টানা বৃষ্টি কত দিন থাকবে, জানাল অধিদপ্তর

অনলাইন ডেস্ক
টানা বৃষ্টি কত দিন থাকবে, জানাল অধিদপ্তর
সংগৃহীত ছবি

দেশে কয়েক দিন ধরে টানা ভারি বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে ইতোমধ্যে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ ছাড়া অন্তত সাত জেলার নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। আগামী পাঁচ দিন সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, দেশে লঘুচাপের প্রভাব নেই। মূলত মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বিক্ষিপ্তভাবে সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকবে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাত আরো অন্তত পাঁচ দিন থাকতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ৫৬১, সিলেট বিভাগে ৯৮, খুলনায় ১২৫, বরিশালে ৩৯, ময়মনসিংহে ২১, ঢাকায় ১৮২, রাজশাহীতে ১৬৩ এবং রংপুর বিভাগে ১৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে।

এদিকে শনিবার বৃহত্তর চট্টগ্রামের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি লক্ষ করা গেছে। তবে উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটি জানিয়েছে, উজানে বৃষ্টি কমে আসা, পানি নিষ্কাশনে উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ কেটে দেওয়ায় চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। অন্যদিকে দেশের অভ্যন্তরে ও উজানে ভারি বৃষ্টির কারণে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান কালের কণ্ঠকে বলেন, দেশের অভ্যন্তরে টানা ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত কমে আসা সঙ্গে নিষ্কাশনে উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ কেটে দেওয়ায় চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চল সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চট্টগ্রাম, বান্দরবান, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার চার নদীর পানি বিপৎসীমার ওপরে বইছিল। বৃহত্তর চট্টগ্রামের বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির ধীরগতিতে উন্নতি হতে পারে। মাতামুহুরী, সেলোনিয়া ও গোমতী নদীর পানি হ্রাস পেয়েছে। হালদা, সাঙ্গু, মুহুরী ও ফেনী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির ধীরগতিতে উন্নতি হতে পারে। এ ছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে। সাঙ্গু নদীর বান্দরবান পয়েন্টে ১২ সেন্টিমিটার বেড়ে পেয়ে বিপৎসীমার ১০৭ সেন্টিমিটার ওপরে এবং দোহাজারী পয়েন্টে ৪ সেন্টিমিটর কমে বিপৎসীমার ১৯ সেমি ওপরে বইছিল। মাতামুহুরী নদীর লামা ও চিরিংগা পয়েন্টে বিপৎসীমার নিচে বইছিল।

সিলেট ও সুনামগঞ্জ জেলায় কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। কুশিয়ারা নদীর সিলেট ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ১১  সেন্টিমিটার বেড়ে পেয়ে বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপরে এবং সুনামগঞ্জ জেলার মারকুলি পয়েন্টে ১ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপরে বইছিল। খোয়াই নদীর হবিগঞ্জ জেলার বাল্লা পয়েন্টে ৫৯ সেন্টিমিটার কমে এখনো ১ সেন্টিমিটার ওপরে বইছিল। মনু নদীর মৌলভীবাজার জেলার মৌলভীবাজার পয়েন্টে ৪২ সেন্টিমিটার কমে এখনো বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার ওপরে বইছিল। এ ছাড়া সারি, গোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভুগাই-কংস নদীর পানি সমতল বৃদ্ধি পেয়ে কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপরে বইছিল ও নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সংস্থাটি আরো জানিয়েছে, নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতলে বেড়ে কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপরে বইছিল। নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি হতে পারে।

বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, আশা আসিফ মাহমুদের | কালের কণ্ঠ