• ই-পেপার

২০২৬ ফিফা বিশ্বকাপ

বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের

৪র্থ কোয়ার্টার ফাইনাল

আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের শুরুর একাদশে কারা আছেন

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের শুরুর একাদশে কারা আছেন

কানসাস সিটিতে কিছুক্ষণের মধ্যে শুরু হবে বিশ্বকাপে চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনাল। মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের দল সুইজারল্যান্ড।

এক নজরে দেখে নিন দুই দলের শুরুর একাদশ—

আর্জেন্টিনার একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, হুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসি।

সুইজারল্যান্ডের একাদশ

গ্রেগর কোবেল, দেনিস জাকারিয়া, নিকো এলভেদি, মানুয়েল আকাঞ্জি, রিকার্দো রদ্রিগেজ, রেমো ফ্রয়েলার, গ্রানিত জাকা, ফাবিয়ান রিডার, জিব্রিল সো, ড্যান এনদোয়ে ও ব্রিল এমবোলো।

২০২৬ ফিফা বিশ্বকাপ

ভিএআর ও ক্রসবারে রক্ষা ইংল্যান্ডের, ম্যাচ অতিরিক্ত সময়ে

ক্রীড়া ডেস্ক
ভিএআর ও ক্রসবারে রক্ষা ইংল্যান্ডের, ম্যাচ অতিরিক্ত সময়ে
ক্রসবারে লেগে বল ফিরে এলে বেঁচে যায় ইংল্যান্ড। ছবি: এএফপি

আন্দ্রেয়াস শেলদেরুপের বুলেট গতির শটে এগিয়ে গিয়েছিল নরওয়ে। জবাব দিতে খুব বেশি সময় নেয়নি ইংল্যান্ড। জুড বেলিংহামের নৈপুণ্যে প্রথমার্ধের যোগ করা সময়ে আসে সমতা। 

ধারণা করা হচ্ছিল, দ্বিতীয়ার্ধেও গোলের দেখা মিলবে। কিন্তু তেমনটা হলো না। ১-১ সমতায়ই নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ায় মায়ামিতে বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল গড়াল অতিরিক্ত সময়ে।

বিরতির পর গোলের সুবর্ণ সুযোগ যে আসেনি, তা নয়। টোরবিয়র্ন হেগেমের গোলে নরওয়ে তো দ্বিতীয়বার এগিয়েও গিয়েছিল। 

কিন্তু ওই গোলের আগ মুহূর্তে আর্লিং হালান্ড এলিয়ট অ্যান্ডারসনকে ইংল্যান্ডের বক্সে ফেলে দেন। ভিএআরে তা নিশ্চিত হয়ে গোল বাতিল করে দেন রেফারি। 

এখানেই শেষ নয়। বার্গের দারুণ হেড ক্রসবারে লেগে ফিরলে হতাশ হতে হয় নরওয়েকে। 

নরওয়ে গোলকিপার নিলান্ডের ভুলে যোগ করা সময়ে জয়সূচক গোলটা প্রায় পেয়ে গিয়েছিলেন বদলি জেড স্পেন্স। কিন্তু বল লাফিয়ে উঠে বাইরে চলে যায়।

যে দুই তারকা স্ট্রাইকারের দিকে সবার দৃষ্টি ছিল, তারাই আজ হতাশ করেছেন। হ্যারি কেইন ও আর্র্লিং হালান্ডকে এক রকম বোতলবন্দী করে রেখেছিল দুই দলের রক্ষণভাগ। 

প্রথমার্ধের যোগ করা সময়ে কেইন নরওয়ের জালে বল জড়িয়েছিলেন। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ায় তা বাতিল হয়ে যায়।

২০২৬ ফিফা বিশ্বকাপ

শেলদেরুপের জবাবে বেলিংহাম, রোমাঞ্চে ঠাসা প্রথমার্ধ সমতায় শেষ

ক্রীড়া ডেস্ক
শেলদেরুপের জবাবে বেলিংহাম, রোমাঞ্চে ঠাসা প্রথমার্ধ সমতায় শেষ

ইংল্যান্ড ১-১ নরওয়ে (প্রথমার্ধ শেষে)

প্রথম হাইড্রেশন ব্রেকের পরই খোলস ছেড়ে বেরিয়ে এল দুই দল। নয়নাভিরাম ফুটবলের প্রদর্শনীতে উপহার দিল রোমাঞ্চে ঠাসা প্রথমার্ধ।

৩৬ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের বুলেট গতির শটে এগিয়ে গেল নরওয়ে। জবাব দিতে খুব বেশি সময় নিল না ইংল্যান্ড। জুড বেলিংহামের একক নৈপুণ্যে যোগ করা সময়ে সমতা আনল ইংল্যান্ড।

বিরতিতে যাওয়ার ঠিক আগে এগিয়েও যেতে পারত ইংলিশরা। কিন্তু অধিনায়ক হ্যারি কেইন অফসাইডের ফাঁদে পড়ায় সেটি হয়নি। 

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে তাই ১-১ সমতা নিয়েই বিরতিতে গেল দুই দল।

৩য় কোয়ার্টার ফাইনাল

ইংল্যান্ড ও নরওয়ের শুরুর একাদশে কারা আছেন

ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ড ও নরওয়ের শুরুর একাদশে কারা আছেন
ইংল্যান্ডের হ্যারি কেইন (বাঁয়ে) ও নরওয়ের আর্লিং হালান্ড। ছবি: এআই দিয়ে বানানো

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর কিছুক্ষণের মধ্যে বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল শুরু হবে। মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও নরওয়ে। 

দুই দল এরই মধ্যে শুরুর একাদশ ঘোষণা করেছে। এক নজরে তা দেখে নিন—

ইংল্যান্ডের একাদশ

জর্ডান পিকফোর্ড, এজরি কনসা, জন স্টোনস, মার্ক গেহি, নিকো ও’রাইলি, এলিয়ট অ্যান্ডারসন, ডেকলান রাইস, ননি মাদুয়েকে, অ্যান্থনি গর্ডন, জুড বেলিংহাম ও হ্যারি কেইন।

নরওয়ের একাদশ

ওরইয়ান নিলান্ড, ক্রিস্টোফার আয়ের, ডেভিড মোলার উলফ, জুলিয়ান রিয়ারসন, টোরবিয়র্ন হেগেম, মার্টিন ওডেগাড, সান্ডার বার্গ, প্যাট্রিক বার্গ, আন্দ্রেয়াস শেলদেরুপ, আলেক্সান্দার সরলথ ও আর্লিং হালান্ড।