জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ব্রিফিংয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুতে কথা বলতে পারেন স্পিকার। কয়েক দিন ধরেই রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন চলছে।
সংসদ সচিবালায় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, ‘বিকেল ৫টায় ব্রিফিং হবে। সেটা শপথকক্ষে হতে পারে।’
আজ সন্ধ্যার আগেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগপত্র গ্রহণের জন্য সংসদ সচিবালয় প্রস্তুত বলে জানা গেছে।




