• ই-পেপার

বন্যা নিয়ে ৩ দিনের সতর্কবার্তায় যা বলা হয়েছে

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি
মো. সাহাবুদ্দিন।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে জানাতে বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ পরবর্তী এক জরুরি সংবাদ সম্মেলন শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয় সংসদের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) অনুষ্ঠিত হবে।

বিকেলে স্পিকারের ব্রিফিং, আলোচনায় রাষ্ট্রপতির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
বিকেলে স্পিকারের ব্রিফিং, আলোচনায় রাষ্ট্রপতির পদত্যাগ
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ফাইল ছবি

জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ব্রিফিংয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুতে কথা বলতে পারেন স্পিকার। কয়েক দিন ধরেই রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন চলছে।

সংসদ সচিবালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, ‘বিকেল ৫টায় ব্রিফিং হবে। সেটা শপথকক্ষে হতে পারে।’

আজ সন্ধ্যার আগেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগপত্র গ্রহণের জন্য সংসদ সচিবালয় প্রস্তুত বলে জানা গেছে।

এর আগে থাইল্যান্ডে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের দুদিন আগে শুক্রবার দুপুরে দেশে ফেরেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতির পদত্যাগ গুঞ্জনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। এ বিষয়ে তার কিছু জানা নেই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, ‘রাষ্ট্রপতি কী করবেন না করবেন, সেটি আমি জানি না। তিনি দেশের প্রথম ব্যক্তি’। তিনি আরও বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এখানে কে পদত্যাগ করল, কী করল, আমার কিছুই জানা নেই। এখন হয়তো জানতে পারব।’

রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে— এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, ‘যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন এবং আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবে। এই হলো সংবিধানের পজিশন।’

রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকারের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এটি ঐতিহ্যগতভাবে বাংলাদেশের সংবিধানে লেখা আছে। যখন রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি নির্বাচন করে জাতীয় সংসদ, সেটি তিন মাসের মধ্যে করতে হয়। এটাই সংসদের অবস্থান।’

গত ১৯ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যাংকক যান স্পিকার। এর মধ্যেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের আলোচনার জোর গুঞ্জন ওঠে। ফলে নির্ধারিত সময়ের দুই দিন আগেই স্পিকারের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে জল্পনা আরও জোরদার হয়।

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ আটক ৯

নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ আটক ৯

কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, মাদক উদ্ধার করা হয়েছে। এ অভিযানে বিজিবি, এপিবিএন, জেলা পুলিশ, র‌্যাব, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপজেলা প্রশাসন এবং আরআরআরস অংশগ্রহণ করে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) পরিচালিত এ অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধারসহ ৯ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে একজনের কাছ থেকে ১টি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা গুলি এবং ২২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া আটক ব্যক্তিদের মধ্যে ৭ জন অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত এবং ১ জন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে।

এ ব্যাপারে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত এ ধরনের অভিযান ক্যাম্প এলাকায় সন্ত্রাস, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সীমান্তবর্তী এলাকায় শান্তি, নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান অব্যাহত থাকবে।

আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
 

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের : বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের : বাণিজ্যমন্ত্রী
সংগৃহীত ছবি

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বর্তমানে কিছুটা বৃদ্ধি পেলেও গত কয়েক সপ্তাহ ধরে দেশে জ্বালানির দাম তুলনামূলক কম ছিল।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগান এলাকায় চা-শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প, পরিবার পরিকল্পনা ও শিশুস্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তথ্য জানান।

যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, নতুন শুল্ক আরোপে আগের পরিস্থিতির সঙ্গে বর্তমান শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের আগের যে নীতি ছিল, দেশটির নিজস্ব আইন অনুযায়ী নির্ধারিত সময় শেষ হওয়ায় একই হারে শুল্ক বহাল থাকবে, তবে তা নতুন নামে কার্যকর হবে। ফলে নতুন শুল্ক আরোপে বাস্তবে কোনো পরিবর্তন ঘটেনি।

এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।