• ই-পেপার

সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশের বাজারে আজ সোনার দাম কত?

অনলাইন ডেস্ক
দেশের বাজারে আজ সোনার দাম কত?

দেশের বাজারে গত বুধবার সোনার দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এরপর আর সোনার দামে সমন্বয় না হওয়ায় আজ শুক্রবারও ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়।

নতুন দাম অনুযায়ী দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য।

ফিউচার সামিটে মেসে ফ্রাঙ্কফুর্ট

বৈশ্বিক ক্রেতা-ব্র্যান্ডের সঙ্গে পোশাক খাতকে যুক্ত করার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক
বৈশ্বিক ক্রেতা-ব্র্যান্ডের সঙ্গে পোশাক খাতকে যুক্ত করার অঙ্গীকার

রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত ‘বায়লা ফিউচার সামিট ২০২৬’-এ অংশ নিয়েছে আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজক সংস্থা ‘মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশ’। গত ২০ ও ২১ জুলাই অনুষ্ঠিত দুই দিনের এ সম্মেলনে প্রতিষ্ঠানটি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অংশীজনদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলাগুলো তুলে ধরে।

বাংলাদেশ অ্যাপারেল ইয়থ লিডারস অ্যালায়েন্স (বায়লা) আয়োজিত এই সম্মেলনে পোশাক খাতের শীর্ষ নেতা, পোশাক প্রস্তুতকারক, আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতিনিধি, প্রযুক্তি সরবরাহকারী, নীতিনির্ধারক ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞরা অংশ নেন।

সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, টেকসই উন্নয়ন, ডিজিটাল রূপান্তর, প্রযুক্তিগত উদ্ভাবন এবং বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের ভবিষ্যৎ দিনবদল নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সম্মেলনজুড়ে মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশ তাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন টেক্সটাইল ও পোশাক প্রদর্শনীর প্রচারণা চালায়। দেশীয় প্রস্তুতকারক ও রপ্তানিকারকরা যাতে প্যারিস, নিউইয়র্ক সিটি ও লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত অ্যাপারেল সোর্সিং প্রদর্শনীগুলোতে প্রদর্শক ও দর্শনার্থী হিসেবে অংশ নিয়ে বিশ্ববাজারে বাণিজ্য প্রসারের সুযোগ পান, সে আহ্বান জানানো হয়।

বায়লা-এর পরিচালক ও জায়ান্ট গ্রুপ বাংলাদেশের পরিচালক আজফার আনকন হাসান মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশের স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশের সিইও ওমর সালাহউদ্দিন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে দেশের পোশাক খাতের বৈশ্বিক প্রবৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ট্রেড ফেয়ার আয়োজক হিসেবে মেসে ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক প্রদর্শনীর মাধ্যমে বৈশ্বিক টেক্সটাইল শিল্পকে শক্তিশালী করতে কাজ করছে।

মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশ জানায়, বায়লা ফিউচার সামিটে অংশ নেওয়ার মাধ্যমে তারা বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতকে বৈশ্বিক ব্র্যান্ড ও ক্রেতাদের সঙ্গে যুক্ত করার ধারাবাহিক অঙ্গীকার আবার পুনর্ব্যক্ত করল।

জুলাইয়ের ২২ দিনে রেমিট্যান্স এলো ২.১৭ বিলিয়ন মার্কিন ডলার

অনলাইন ডেস্ক
জুলাইয়ের ২২ দিনে রেমিট্যান্স এলো ২.১৭ বিলিয়ন মার্কিন ডলার

চলতি জুলাই মাসের প্রথম ২২ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২.১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৪ শতাংশ বেশি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রবাস আয়ের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ২২ জুলাই পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা দেশে মোট ২ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গতবছরের একই সময়ে ছিল ১ দশমিক ৭৫৯ বিলিয়ন মার্কিন ডলার।

তথ্য অনুযায়ী, ২১ জুলাই এক দিনেই প্রবাসীরা ৭৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসেই রেমিট্যান্সপ্রবাহের এ ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার আয়ে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

অনলাইন ডেস্ক
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
ছবি : রয়টার্স

বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ক্রমাগত বিস্তৃত হচ্ছে। এই বর্ধিত বাণিজ্যিক লেনদেনকে সচল রাখতে ওঠানামা করছে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার।

বাজারে চাহিদামতো বৈদেশিক মুদ্রার জোগান থাকার পরও সম্প্রতি আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) শর্ত বাস্তবায়ন করতে পর্যায়ক্রমে ডলারের দাম বাড়ানো ও টাকার মান কমানো হচ্ছে। এর অংশ হিসেবে এ মাসে দেশের আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারে ডলারের দাম গড় হিসেবে প্রায় ৯০ পয়সা বেড়েছে।

কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক সূত্রে জানা যায়, গত মাসে আন্তঃব্যাংকে ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম ১২২ টাকা ৮৫ পয়সায় স্থিতিশীল ছিল। সেখানে বর্তমানে ডলারের সর্বোচ্চ দাম ১২৩ টাকা ৭০ পয়সা।

বাংলাদেশ ব্যাংক এবং দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী আজকের (২৩ জুলাই ২০২৬) সর্বনিম্ন মুদ্রা বিনিময় হারের একটি সার্বিক চিত্র নিচে তুলে ধরা হলো—

মুদ্রার নাম বাংলাদেশি টাকা

ইউএস ডলার : ১২৩ টাকা ৭০ পয়সা
ইউরো : ১৪১ টাকা ১৪ পয়সা
পাউন্ড : ১৬৫ টাকা ৩৯ পয়সা
কানাডিয়ান ডলার : ৮৭ টাকা ৭৯ পয়সা
অস্ট্রেলিয়ান ডলার : ৮৬ টাকা ৫৪ পয়সা
চাইনিজ ইয়েন : ১৮ টাকা ২৫ পয়সা
সিঙ্গাপুরি ডলার : ৯৫ টাকা ৭৮ পয়সা
ভারতীয় রুপি : ১ টাকা ২৮ পয়সা
মালয়েশিয়ান রিঙ্গিত : ৩০ টাকা ১১ পয়সা
সৌদি রিয়াল : ৩২ টাকা ৮২ পয়সা
কাতারি রিয়াল : ৩৩ টাকা ৮৬ পয়সা
কুয়েতি দিনার : ৩৯৭ টাকা ৬০ পয়সা
আরব আমিরাতের দিরহাম : ৩৩ টাকা ৫৩ পয়সা

*মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।

আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মনিটরিং এবং প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহ ইতিবাচক থাকায় খোলাবাজার ও অফিশিয়াল রেটের মধ্যকার ব্যবধান অনেকটাই কমে এসেছে। তবে আইএমএফের শর্ত বাস্তবায়ন করতে গিয়ে গত কয়েক দিনে ডলারের দাম কিছুটা বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব মতে, চলতি মাসের শুরুতে ডলারের সর্বনিম্ন দাম ১২২ টাকা ৮৫ পয়সা থাকলেও সেটি ১২৩ টাকা ৭০ পয়সায় পৌঁছেছে, যা আমদানিকারক ও সাধারণ ব্যবসায়ীদের জন্য কিছুটা অস্বস্তিদায়ক।