• ই-পেপার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের হটলাইনের মেয়াদ বৃদ্ধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে

অনলাইন ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার ব্যক্তিগত সহকারী (পিএস) মুকসেদুর রহমান আবির গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (২১ জুলাই) হঠাৎ অসুস্থ বোধ করায় রফিকুল ইসলাম মিয়াকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো গভীর করতে চায় সিঙ্গাপুর

অনলাইন ডেস্ক
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো গভীর করতে চায় সিঙ্গাপুর

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো গভীর করতে চায় সিঙ্গাপুর। সেই সঙ্গে বাংলাদেশে ও ভারত মহাসাগরীয় অঞ্চলজুড়ে প্রবৃদ্ধি ও উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টির জন্য আসিয়ানে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছে দুই দেশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ম্যানিলায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে ফেসবুক পোস্টে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান এসব কথা জানিয়েছেন।

পোস্টে তিনি বলেন, ‘ম্যানিলায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছি। পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন স্বার্থ এবং শক্তিশালী জনগণের সম্পর্কের ওপর ভিত্তি করে সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে একটি দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। আমরা দ্বিপক্ষীয় সহযোগিতা আরো গভীর করার এবং বাংলাদেশে ও বৃহত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলজুড়ে প্রবৃদ্ধি ও উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টির জন্য আসিয়ানে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছি।’

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতি নির্বাচিত হওয়ায় ড, রহমানকে অভিনন্দন জানিয়েছি। আমি তার নতুন ভূমিকায় সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি এবং সিঙ্গাপুরে তাকে স্বাগত জানানোর অপেক্ষায় রইলাম।’

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ মোদির

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ মোদির

আগামী সেপ্টেম্বরে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে (ভারত সফরের আমন্ত্রণপত্র)। আমরা সেটা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি।’

আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিকসের সদস্য রাষ্ট্র না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলায় ভাঙ্গারি রনি অস্ত্রসহ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলায় ভাঙ্গারি রনি অস্ত্রসহ গ্রেপ্তার

রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলার এজাহারনামীয় আসামি রনি ওরফে ভাঙ্গারি রনিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিবি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রেজাউল করিম তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি রমনা জোনাল টিম মঙ্গলবার মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি অস্ত্রসহ রনি ওরফে ভাঙ্গারি রনিকে গ্রেপ্তার করে। ভাঙ্গারি রনি টিটন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

তিনি আরো জানান, তাকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে অস্ত্র উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে নতুন করে একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের হটলাইনের মেয়াদ বৃদ্ধি | কালের কণ্ঠ