• ই-পেপার

পরবর্তী তারিখ ২৩ এপ্রিল

আবারো পেছাল ফারুকী হত্যার তদন্ত প্রতিবেদন

নতুন পে-স্কেল

বেতন কাঠামো ও সফটওয়্যার নিয়ে জটিলতা

অনলাইন ডেস্ক
বেতন কাঠামো ও সফটওয়্যার নিয়ে জটিলতা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর (পে-স্কেল) গেজেট এখনো প্রকাশ হয়নি। অথচ চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। গেজেট না থাকায় বেতন কত বাড়বে, কোন ধাপে বাড়বে, ভাতা কবে যুক্ত হবে, অবসরপ্রাপ্তদের সুবিধা কীভাবে নির্ধারণ হবে-এসব প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর মিলছে না।

২০১৫ সালের অষ্টম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের সময় অধিকাংশ কাজ ম্যানুয়ালি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু এখন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পুরো বেতন-ভাতা, ইনক্রিমেন্ট, পেনশন, গ্র্যাচুইটি, জিপিএফসহ প্রায় সব আর্থিক কার্যক্রম পরিচালিত হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) এবং আইবাস সফটওয়্যারের মাধ্যমে। ফলে ধাপে ধাপে বেসিক বেতন কার্যকর করতে গেলে সফটওয়্যার কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে হবে।

অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, নতুন বেতন কাঠামোর খসড়া রূপরেখা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে আর্থিক সক্ষমতা, প্রশাসনিক বাস্তবতা এবং ডিজিটাল বেতন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করে গেজেট জারি করতে চায় সরকার। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশ হতে পারে। যদিও কার্যকারিতা ১ জুলাই থেকে গণনা করা হতে পারে। সে ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীরা বকেয়াসহ বেতন বৃদ্ধির সুবিধা পাবেন। সরকারি চাকরিজীবীদের বড় একটি অংশ বলছেন, সরকার বাস্তবায়নের ঘোষণা দিলেও গেজেট ছাড়া প্রকৃত চিত্র স্পষ্ট হচ্ছে না। প্রতিদিন বিভিন্ন দপ্তরে এবং গণমাধ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ‘গেজেট কবে’, ‘বেতন কত বাড়বে’, ‘অবসরপ্রাপ্তরা কী পাবেন’।

বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ সবচেয়ে বেশি। তারা এখন আর সরকারি দপ্তরের সঙ্গে সরাসরি যুক্ত নন। ফলে সরকারি কোনো আনুষ্ঠানিক তথ্যও সহজে পান না। গণমাধ্যমের খবরে নির্ভর করেই তারা পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। অনেকে প্রতিদিন সাংবাদিকদের ফোন করে সর্বশেষ অগ্রগতি জানতে চাইছেন। আবার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে মূল্যস্ফীতিতে এর প্রভাব কী হবে সেই বিষয়েও সাধারণ ভোক্তাদের উদ্বেগ রয়েছে। বিশেষ করে সরকারি চাকরির বাইরে থাকা কোটি মানুষের উদ্বেগ নিত্যপণ্যের দাম বাড়া নিয়ে। তাদের আশঙ্কা, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ার সঙ্গে সঙ্গে আরেক দফা সব জিনিসের দাম বাড়বে। ভোক্তাদের এই উদ্বেগ নিরসনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশল নির্ধারণের কথা বলছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক বলেন, আগের মতো এখন আর হাতে বেতন নির্ধারণের সুযোগ নেই। যদি প্রথম ধাপে ৫০ বা ৬০ শতাংশ বেসিক কার্যকর করা হয়, পরে আবার বাকি অংশ দেওয়া হয়, তাহলে একই কর্মচারীর জন্য একাধিকবার পে-ফিক্সেশন করতে হবে। এতে সফটওয়্যার পরিবর্তন, প্রশাসনিক জটিলতা এবং ভুল হওয়ার ঝুঁকি বাড়বে। তিনি বলেন, পদোন্নতি, বার্ষিক ইনক্রিমেন্ট, টাইম স্কেল, নির্বাচন গ্রেড এবং অবসরজনিত সুবিধা নির্ধারণেও জটিলতা তৈরি হতে পারে।

পিআরএল শেষে চাকরি ছাড়তে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের উদ্বেগ আরও বেশি। কারণ একজন কর্মচারীর পেনশন, গ্র্যাচুইটি, ছুটির নগদায়নসহ প্রায় সব সুবিধা শেষ প্রাপ্ত বেতনের ভিত্তিতেই নির্ধারিত হয়। আব্দুল মালেক আরও বলেন, ডিজিটাল বেতন ব্যবস্থায় অবসরপ্রাপ্তদের পাওনা দুই বা তিন ধাপে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। ফলে কেউ আংশিক বেতন বৃদ্ধি পেয়ে অবসরে গেলে পরবর্তী ধাপের সুবিধা পাবেন কিনা, সেটি বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। তিনি বিকল্প হিসাবে প্রস্তাব দেন, প্রথম ধাপেই শতভাগ মূল বেতন কার্যকর করে পে-ফিক্সেশন সম্পন্ন করা হোক। 

পরে বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা ধাপে ধাপে কার্যকর করা যেতে পারে। এতে সফটওয়্যার পরিবর্তনের প্রয়োজন কমবে এবং অবসরপ্রাপ্তরাও বৈষম্যের শিকার হবেন না। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, উচ্চপর্যায়ের সচিব কমিটি ইতোমধ্যে নতুন বেতন কাঠামোর একটি রূপরেখা তৈরি করেছে। বর্তমানে এর আর্থিক প্রভাব, সফটওয়্যার সামঞ্জস্য এবং প্রশাসনিক দিক পর্যালোচনা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষ সপ্তাহে গেজেট প্রকাশ হতে পারে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর সম্প্রতি যুগান্তরকে বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করেই নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সময়োপযোগী হলেও এর সামষ্টিক অর্থনৈতিক প্রভাব অত্যন্ত সতর্কতার সঙ্গে সামাল দিতে হবে। এ প্রসঙ্গে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, সরকারি কর্মচারীদের ক্রয়ক্ষমতা বাড়াতে বেতন বৃদ্ধি প্রয়োজন। তবে একই সঙ্গে মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য চাপ নিয়ন্ত্রণ এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে।

এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির যৌক্তিকতা রয়েছে। তবে শুধু সরকারি কর্মচারীদের নয়, সামগ্রিক বাজার পরিস্থিতিও বিবেচনায় নিতে হবে। কারণ বাজারে মূল্যস্ফীতির প্রভাব সবাইকে বহন করতে হয়। তাই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পাশাপাশি অর্থনীতির সহনশীলতা এবং বাজারে মূল্যস্ফীতি নিশ্চিত করাও জরুরি।

সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ বলেন, মূল্যস্ফীতি বিবেচনায় নিলে এ মুহূর্তে বেতন বৃদ্ধি করাটা ঠিকই আছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সরকারের প্রয়োজনীয় উদ্যোগ প্রয়োজন।

‘ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাসস
‘ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন ‘ইউএন-কপস’ এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সম্মেলনে অংশ নিতে মন্ত্রী আজ রবিবার (৫ জুলাই) রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। আগামী ১২ জুলাই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

আগামী ৮ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিতব্য ‘ইউএন-কপস’ সম্মেলনের উদ্বোধনী পর্বসহ বিভিন্ন প্লেনারি সেশনে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

এবারের সম্মেলনে ‘জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা’, 'জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি' এবং ‘আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি’ শীর্ষক তিনটি গুরুত্বপূর্ণ প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে। 

এছাড়া সম্মেলনের সাইডলাইন ইভেন্ট হিসেবে আয়োজিত উচ্চপর্যায়ের নৈশভোজেও তিনি অংশ নেবেন।

নিউইয়র্কে অবস্থানকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনস বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া, পলিটিক্যাল ও পিস বিল্ডিং বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লো এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

এছাড়াও তিনি বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।

এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, দুই দিনব্যাপী (৭-৮ জুলাই, ২০২৬) অনুষ্ঠেয় এ সম্মেলনে মন্ত্রী ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

৯ জেলার জন্য আবহাওয়া অফিসের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক
৯ জেলার জন্য আবহাওয়া অফিসের সতর্কবার্তা

দেশের ৯টি জেলার জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস। দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

রবিবার (৫ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। 

বার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

একনজরে আজকের কালের কণ্ঠ (৫ জুলাই)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (৫ জুলাই)
প্রতিশোধ নয়, ঐক্য

প্রতিশোধ নয়, ঐক্য

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যদি আজ আমার মাকে জিজ্ঞেস করতে পারতাম, গত ১৭ বছরে তাঁর ওপর যে নির্যাতন হয়েছে,...

 

শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় আর্জেন্টিনার

শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় আর্জেন্টিনার

সমুদ্রের উন্মাতাল ঢেউয়ের মতো স্টেডিয়াম ছেড়ে বেরোচ্ছিলেন আর্জেন্টিনা সমর্থকরা। চলতি বিশ্বকাপে এর আগেও তিনটি জয়...

 

ছন্দোময় ব্রাজিলের সামনে যান্ত্রিক নরওয়ে

ছন্দোময় ব্রাজিলের সামনে যান্ত্রিক নরওয়ে

ব্রাজিলের ফুটবল অনেকটা নদীর মতো। কখনো শান্ত, কখনো উন্মত্ত, কিন্তু শেষ পর্যন্ত নিজের ছন্দেই বয়ে চলে। জাপানের...

 

শোক আবহে ঐক্য ও শক্তির বার্তা

শোক আবহে ঐক্য ও শক্তির বার্তা

ইরানে মার্কিন-ইসরায়েল হামলায় শহীদ দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষবিদায়ের সাত দিনের...

 

নদীভাঙনে দিশাহারা চরের মানুষ

নদীভাঙনে দিশাহারা চরের মানুষ

৭০ বছর বয়সী মমেনা বেগম জন্মের পর থেকেই দেখেছেন নদের বুকে নতুন চর জেগে উঠতে, আবার কিছুদিন পর সেই চর স্রোতের তোড়ে...

 

শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী...

 

ইউরোপে প্রাণঘাতী তাপপ্রবাহ

ইউরোপে প্রাণঘাতী তাপপ্রবাহ

ইউরোপজুড়ে সাম্প্রতিক তীব্র তাপপ্রবাহে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিশেষ করে বয়স্করা মারা গেছেন বেশি।...

 

দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হয়েও বেতনে তৃতীয়

দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হয়েও বেতনে তৃতীয়

সাড়ে ছয় মাস আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করে...

 

মশার প্রজননস্থল ধ্বংসসহ ডেঙ্গু প্রতিরোধে ৮ প্রস্তাব বিশেষজ্ঞদের

মশার প্রজননস্থল ধ্বংসসহ ডেঙ্গু প্রতিরোধে ৮ প্রস্তাব বিশেষজ্ঞদের

ডেঙ্গু এখন আর শুধু বর্ষাকালের রোগ নয়, এটি বছরব্যাপী জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। তাই শুধু ফগিং বা কীটনাশক...

 

বয়স যেখানে স্বপ্নের ‘ফুলস্টপ’ নয়

বয়স যেখানে স্বপ্নের ‘ফুলস্টপ’ নয়

একজন গোল করে কর্নার ফ্ল্যাগের পাশে নেচে মুগ্ধ করেছিলেন বিশ্বকে, অন্যজন একের পর এক অবিশ্বাস্য সেভ করে জায়গা করে...

 

পেরুর প্রেসিডেন্ট হলেন ডানপন্থী কেইকো ফুজিমোরি

পেরুর প্রেসিডেন্ট হলেন ডানপন্থী কেইকো ফুজিমোরি

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী কেইকো ফুজিমোরিকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা...

 

বিদ্যুতের ট্যারিফ অনির্ধারিত গ্রিড স্থিতিশীলতা নিয়েও উদ্বেগ

বিদ্যুতের ট্যারিফ অনির্ধারিত গ্রিড স্থিতিশীলতা নিয়েও উদ্বেগ

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট (আরএনপিপি) থেকে উৎপাদিত বিদ্যুতের...

 

গৃহবন্দিই থাকছেন বলসোনেরো, সর্বোচ্চ আদালতের আদেশ

গৃহবন্দিই থাকছেন বলসোনেরো, সর্বোচ্চ আদালতের আদেশ

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইল বলসোনেরোর গৃহবন্দিত্ব অব্যাহত রাখার আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ৭১...

 

সরকারি অ্যাম্বুলেন্সে তিন গুণ ভাড়া

সরকারি অ্যাম্বুলেন্সে তিন গুণ ভাড়া

জামালপুরে সরকারি অ্যাম্বুলেন্সে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ থেকে তিন গুণ পর্যন্ত বেশি আদায়ের অভিযোগ...

 

দলের সিদ্ধান্ত না মানলে স্থানীয় নির্বাচনেও কঠোর থাকবে বিএনপি

দলের সিদ্ধান্ত না মানলে স্থানীয় নির্বাচনেও কঠোর থাকবে বিএনপি

বিএনপি নেতাদের অনেকে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তবে দলীয়...

 

আমরা ১৭ বছর মাথা নোয়াইনি

আমরা ১৭ বছর মাথা নোয়াইনি

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লালমনিরহাট থেকে...

 

স্বাস্থ্য খাতে পরিকল্পিত ব্যয়, সমন্বয় ও জবাবদিহি বাড়াতে হবে

স্বাস্থ্য খাতে পরিকল্পিত ব্যয়, সমন্বয় ও জবাবদিহি বাড়াতে হবে

শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর বলেছেন, স্বাস্থ্য খাতে সরকারের বিনিয়োগের সর্বোচ্চ সুফল...

 

দেশের প্রধান লজিস্টিক্যাল হাব হবে চট্টগ্রাম

দেশের প্রধান লজিস্টিক্যাল হাব হবে চট্টগ্রাম

ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণেও চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

 

সরকার প্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণে এগোচ্ছে

সরকার প্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণে এগোচ্ছে

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপি সরকার দেশকে একটি প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশের...

 

আমদানি বিকল্প গড়ছে পাবনার প্রকৌশল শিল্প

আমদানি বিকল্প গড়ছে পাবনার প্রকৌশল শিল্প

একসময় কৃষি যন্ত্রপাতি ও শিল্প-কারখানার খুচরা যন্ত্রাংশের জন্য পুরোপুরি বিদেশের ওপর নির্ভর করতে হতো। সেই চিত্র...

 

ফ্রিজ-এসিতে ভ্যাট কমায় স্বস্তি দেশীয় ইলেকট্রনিক শিল্পে

ফ্রিজ-এসিতে ভ্যাট কমায় স্বস্তি দেশীয় ইলেকট্রনিক শিল্পে

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্থানীয়ভাবে উৎপাদিত ফ্রিজ, এয়ারকন্ডিশনার (এসি) ও কম্প্রেসরের ওপর সংযোজন কর বা ভ্যাট...

 

হামে আরো ২ মৃত্যু হাসপাতালে ৭০৪

হামে আরো ২ মৃত্যু হাসপাতালে ৭০৪

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে; এই সময়ে আরো ১০১ জনের নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।...

 

বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে কাজ করেছে

বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে কাজ করেছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সংসদ ভবনের নকশা করেছেন বিখ্যাত মার্কিন স্থপতি লুই...

 

কানাডাকে বিদায় করে শেষ আটে মরক্কো

কানাডাকে বিদায় করে শেষ আটে মরক্কো

বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে এবার স্বপ্নের মতোই যাত্রা ছিল কানাডার। প্রথমবার নক আউটে উঠে শেষ বত্রিশেও হারিয়ে দেয়...

 

যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি লড়াই

যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি লড়াই

প্রসেসর, এআই অ্যাকসেলারেটর, জিপিইউ, স্টোরেজ ও র্যামের মতো হার্ডওয়্যার তৈরিতে ব্যবহৃত হয় সিলিকন চিপ। সিলিকন...

 

আমাদের বিশ্বকাপ এখনো সরব

আমাদের বিশ্বকাপ এখনো সরব

বিশ্বকাপ ফুটবল দেখি আর ভাবি, খেলাটি মানুষের সৃষ্টি হলেও পুরোপুরি নিয়তির খেলা। মাঠে এত কৌশলের বাস্তবায়ন, এত...

 

বড় ভূমিকম্পের শঙ্কা ও আমাদের প্রস্তুতি

বড় ভূমিকম্পের শঙ্কা ও আমাদের প্রস্তুতি

মধ্য জুন ২০২৬ থেকে এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন অঞ্চলে ঘন ঘন সংঘটিত ভয়াবহ ভূমিকম্প মানুষের মনে নতুন করে উদ্বেগ...

 

অস্তিত্ব সংকটে বেঙ্গল টাইগার

অস্তিত্ব সংকটে বেঙ্গল টাইগার

বেঙ্গল টাইগার আমাদের জাতীয় অহংকার। কিন্তু আজ সেই অহংকার বিলুপ্তির প্রান্তে। বন উজাড়, জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা...

 

ইসলামী অর্থব্যবস্থায় রাজস্বনীতি

ইসলামী অর্থব্যবস্থায় রাজস্বনীতি

ইসলামী রাজস্বনীতির কতগুলো মৌলিক উদ্দেশ্য আছে। এক. জনগণের মৌলিক প্রয়োজনসমূহ তথা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও...

 
আবারো পেছাল ফারুকী হত্যার তদন্ত প্রতিবেদন | কালের কণ্ঠ