• ই-পেপার

ভাইরাল ভিডিও নিয়ে ধোঁয়াশা

‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

স্বাগতিকদের উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

ক্রীড়া ডেস্ক
স্বাগতিকদের উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো
ছবি : রয়টার্স

প্রথমার্ধের ডেডলক ভেঙে দ্বিতীয়ার্ধেই আসল রূপ দেখাল মরক্কো। প্রথম ৪৫ মিনিট কানাডার ইস্পাতকঠিন রক্ষণ আর বিপজ্জনক কাউন্টার অ্যাটাক অ্যাটলাস লায়নদের কিছুটা বাধা দিলেও, বিরতির পর চেনা ছন্দে ফিরল আশরাফ হাকিমিরা। শেষ পর্যন্ত কানাডাকে ৩-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে চলতি বিশ্বকাপের প্রথম দেশ হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল আফ্রিকার এই পরাশক্তি।

বিস্তারিত আসছে...

ফ্রান্সকে ‘আফ্রিকান দল’ বললেন প্যারাগুয়ের কিংবদন্তি

ক্রীড়া ডেস্ক
ফ্রান্সকে ‘আফ্রিকান দল’ বললেন প্যারাগুয়ের কিংবদন্তি

বিশ্বকাপের শেষ ১৬-এর মহারণে শেষ আটের টিকিট কাটার এই লড়াইয়ে ফিলাডেলফিয়ায় মুখোমুখি হচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও লাতিন আমেরিকার লড়াকু দল প্যারাগুয়ে। আজ বাংলাদেশ সময় রাত ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও, মাঠের বল গড়ানোর আগেই মাঠের বাইরে শুরু হয়ে গেছে তুমুল বাকযুদ্ধ।

আর সেই বিতর্কের ঠিক কেন্দ্রবিন্দুতে আছেন প্যারাগুয়ের কিংবদন্তি গোলরক্ষক হোসে লুই চিলাভার্ট। ফ্রান্সের সাবেক ফুটবলার ক্রিস্টফ ডুগেরির এক মন্তব্যের জবাব দিতে গিয়ে চিলাভার্ট এমন এক বিস্ফোরক মন্তব্য করে বসেছেন, যা আন্তর্জাতিক ফুটবলে নতুন করে বর্ণবাদের বিতর্ককে উসকে দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে চিলাভার্ট সরাসরি তোপ দেগে লিখেছেন, ‘১৯৯৮ বিশ্বকাপে আমরা ফ্রান্সের মুখোমুখি হয়েছিলাম, আর এবার প্যারাগুয়ে খেলবে আফ্রিকার একটি দলের বিপক্ষে।’

ফরাসি জাতীয় দলে থাকা বিভিন্ন আফ্রিকান জাতিসত্তার ফুটবলারদের ইঙ্গিত করেই যে চিলাভার্ট এই চরম আপত্তিকর ও বর্ণবাদী মন্তব্যটি করেছেন, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর এতেই ফুটবল দুনিয়ায় বইছে সমালোচনার ঝড়।

অবশ্য এই বিতর্কের সূত্রপাতটা করেছিলেন ফ্রান্সের সাবেক তারকা ক্রিস্টফ ডুগেরি নিজেই। রেডিও মন্টে কার্লোকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যারাগুয়েকে রীতিমতো ধুয়ে দিয়ে তিনি বলেছিলেন, ‘প্যারাগুয়েকে উড়িয়ে দেওয়া হবে, অপমান করা হবে। তারা কেবল রক্ষণই করতে চাইবে, কারণ মাঠে ফুটবল খেলে কিছু করার ক্ষমতা তাদের নেই। আমি আবারও বলছি, আক্রমণভাগে তারা ভয়াবহ রকমের দুর্বল।’

ডুগেরির এমন অহংকারী ও অবমাননাকর মন্তব্যের পিঠেই পাল্টা কামড় দিতে চেয়েছিলেন চিলাভার্ট। জবাব দিতে গিয়ে ফরাসিদের মনে করিয়ে দেন ১৯৯৮ বিশ্বকাপের শেষ ষোলোর সেই রুদ্ধশ্বাস লড়াইয়ের কথা। সেবার নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের ২৩তম মিনিটে লরা ব্লাঁর ঐতিহাসিক ‘গোল্ডেন গোল’-এ কোনোমতে ১-০ ব্যবধানে জিতে কোয়ার্টারে উঠেছিল ফ্রান্স, যারা পরে ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। চিলাভার্ট বোঝাতে চেয়েছেন, সেদিনের সেই ফরাসি দল আর আজকের ফরাসি দলের মাঝে আকাশ-পাতাল তফাত।

মরক্কো-কানাডা দ্বৈরথে প্রথমার্ধে গোলখরা

ক্রীড়া ডেস্ক
মরক্কো-কানাডা দ্বৈরথে প্রথমার্ধে গোলখরা

মিশন কোয়ার্টার ফাইনালে বিশ্বকাপের শেষ ষোলোর প্রথম ম্যাচেই মুখোমুখি কানাডা ও মরক্কো। তবে মাঠের লড়াইয়ে প্রথম ৪৫ মিনিটে কেউ কাউকে এক চুলও ছাড় দিল না। আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমলেও কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। ফলে গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে গেছে দুই দল।

ম্যাচের প্রথমার্ধের চিত্র বলছে, বল পজিশন বা বল দখলে মরক্কো কিছুটা এগিয়ে থাকলেও মাঠের আসল ধারটা দেখিয়েছে কানাডাই। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রেখে আটলান্টিক পারের দেশটি সুযোগ তৈরিতে মরক্কোর চেয়ে ঢের এগিয়ে ছিল।

প্রথমার্ধে মরক্কোর চার-চারটি শটের বিপরীতে কানাডা শট নিতে পেরেছে মাত্র একটি। তবে মরক্কোর চার শটের মধ্যে মাত্র একটি অন-টার্গেট (লক্ষ্যে) থাকলেও, কানাডার নেওয়া একমাত্র শটটিই ছিল একদম অন-টার্গেট এবং বেশ বিপজ্জনক। কিন্তু দুই দলের গোলরক্ষক আর ডিফেন্ডারদের দৃঢ়তায় জালের দেখা পায়নি কেউই।

 

‘আল্লাহ ফিলিস্তিনিদের বিজয় দান করুন’ — ঐতিহাসিক জয়ের পর মিশরের কোচ

ক্রীড়া ডেস্ক
‘আল্লাহ ফিলিস্তিনিদের বিজয় দান করুন’ — ঐতিহাসিক জয়ের পর মিশরের কোচ
ছবি : রয়টার্স

আফ্রিকার পরাশক্তি হওয়া সত্ত্বেও বিশ্বকাপের রাজকীয় মঞ্চে মোটে চারবার এসেছে মিশর। আগের প্রতিবারই গ্রুপ পর্বের গাঁট ডিঙাতে না পারার আক্ষেপ সঙ্গী করে আসলেও এবার সময় বদলেছে। সব আক্ষেপ আর ইতিহাসকে এক ফুঁৎকারে উড়িয়ে দিইয়েছে ‘ফারাও’রা। প্রথমবার নকআউটের টিকিট কেটেই রূপকথা লিখল মিশর। টাইব্রেকারের স্নায়ুযুদ্ধে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে তারা।

ডালাস স্টেডিয়ামে শেষ ৩২-এর মহানাটকীয় ম্যাচে সকারুজদের টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়েছে মিশর। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের লড়াই ১-১ সমতায় শেষ হলে ম্যাচের ভাগ্য গড়ায় ১২ গজের লটারিতে। আর সেখানেই বাজিমাত করে ইতিহাস গড়ল হোসাম হাসানের শিষ্যরা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এবার তাদের মুখোমুখি হতে হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

ম্যাচ জয়ের পর মাঠেই এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কোচ হোসাম হাসান মিশর ও ফিলিস্তিন—দুই দেশের পতাকাই মাঠে নিয়ে আসেন এবং পুরো দল একসঙ্গে মাঠে সেজদায় নত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

ঐতিহাসিক এই জয়টি ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন মিশরীয় বস হোসাম হাসান। ম্যাচ শেষে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘আল্লাহ ফিলিস্তিনিদের বিজয় দান করুন, তাদের শহীদদের প্রতি রহম করুন। আমি এই ঐতিহাসিক জয় মিশর এবং ফিলিস্তিনের মহান ও সম্মানিত মানুষের জন্য উৎসর্গ করছি।’ তিনি আরো জানান, ফিলিস্তিনিরাও পুরো আরব বিশ্বের সঙ্গে মিলে এই জয়টি রাতভর উদযাপন করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ফিলিস্তিনি সমর্থক এই জয়ে নিজেদের বাঁধভাঙা উল্লাসের চিত্র ভাগ করে নিয়েছেন। গাজার ফুটবলপ্রেমী টেমার নাহেদ এক্স-এ লিখেছেন, ‘প্রথমবারের মতো এত উত্তেজনা নিয়ে বিশ্বকাপ দেখছি। ধ্বংসস্তূপ আর তাঁবুর মধ্য থেকে হাজার হাজার মানুষ ম্যাচ দেখতে বেরিয়ে এসেছিল। মুখে হাসি আর উল্লাস দেখে মনে হচ্ছিল, সবাই যুদ্ধ ও কষ্টের মাঝেও কিছুটা জীবনের স্বাদ নিতে চেয়েছিল।’

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতেও দেখা গেছে, ভাঙাচোরা ভবন ও অস্থায়ী তাঁবুর মাঝেই প্রজেক্টরে খেলা দেখছে মানুষ, অনেক শিশুর গালে আঁকা মিশরের পতাকার রং।