• ই-পেপার

সরকারি হাসপাতালে বৈকালিক সেবা চালু করা নিয়ে টালবাহানা!

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাট জব্দ

অনলাইন ডেস্ক
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাট জব্দ

পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের রাজধানীর গুলশানের দুটি ফ্ল্যাট বুঝে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বছর ডিসেম্বরে অন্যান্য সম্পদের সাথে এই ফ্ল্যাট দুটি জব্দ করার নির্দেশ দেন আদালত।

আজ রবিবার সকাল ১০টায় দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে গুলশান ২-এর ফ্ল্যাটটিতে এসে পৌঁছায় জয়েন্ট টাস্ক ফোর্স। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাট দুটি খোলা হয়।

দুদক সূত্র জানায়, ফ্ল্যাট দুটির আনুমানিক বাজারমূল্য ১৮ কোটি টাকা, যা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অবৈধ সম্পদের একটি অংশ হিসেবে বিবেচিত হয়েছে। তবে ফ্ল্যাটটি থেকে মূল্যবান আসবাবপত্র বা সম্পদ আগেই সরিয়ে নিয়েছে বলে ধারণা করছে দুদক টিম।

প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তাদের গবেষণায় বরাদ্দ ২ লাখ টাকা

অনলাইন ডেস্ক
প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তাদের গবেষণায় বরাদ্দ ২ লাখ টাকা
সংগৃহীত ছবি

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরে পাঁচটি ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে। আগ্রহীরা আগামী ১৫ আগস্টের মধ্যে আবেদন জমা দিতে পারবেন। নির্বাচিত প্রতিটি গবেষণা কার্যক্রমের জন্য সর্বোচ্চ দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে। প্রাথমিক শিক্ষার প্রাসঙ্গিকতায় ৫টি নির্দিষ্ট বিষয়ের ওপর এই প্রস্তাবনা জমা দেওয়া যাবে।

সম্প্রতি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তির তথ্য বলছে, বিষয়গুলোর মধ্যে রয়েছে-শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি মৌলিক সাক্ষরতা উন্নয়ন, গণিতের চ্যালেঞ্জিং বিষয়বস্তু উপস্থাপনার কৌশল, পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) প্রশিক্ষণের কার্যকারিতা, প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষাক্রমের সামঞ্জস্য এবং প্রাথমিক শিক্ষা প্রশাসনের কার্যক্রম সহজীকরণ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চলতি বছর বিশেষভাবে পরীক্ষামূলক গবেষণাকে অগ্রাধিকার দেওয়া হবে। গবেষণা পরিচালনার জন্য একজন টিম লিডারের নেতৃত্বে এক বা একাধিক সহযোগী গবেষক নিয়ে গবেষণা দল গঠন করতে হবে। পিটিআই, ইউপিইটিসি, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা এবং পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা এ দলে গবেষক হিসেবে অংশ নিতে পারবেন

থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন আইজিপি

অনলাইন ডেস্ক
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন আইজিপি

স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় সংঘটিত অপরাধবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

রবিবার (১৯ জুলাই) বিকেলে তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। পুলিশ সদর দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ ও ২১ জুলাই ব্যাঙ্ককে ‘স্ক্যাম সেন্টার কম্পাউন্ডস অ্যান্ড ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম’ বিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। রয়্যাল থাই পুলিশের সহযোগিতায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এ সম্মেলনের আয়োজন করছে।

সম্মেলনে স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় অপরাধী চক্রের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় কার্যকর অপারেশনাল সমন্বয়, আঞ্চলিক কৌশল প্রণয়ন এবং সমন্বিত যৌথ উদ্যোগ গ্রহণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

এতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অংশ নেবেন।

সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশের আইজিপি রয়্যাল থাই পুলিশের প্রধানের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন বলে জানায় পুলিশ সদর দপ্তর।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সম্মেলন শেষে আগামী ২২ জুলাই আইজিপির দেশে ফেরার কথা রয়েছে।

এশিয়া কাপ হকি চ্যাম্পিয়নে ফেডারেশন প্রেসিডেন্টের অভিনন্দন

অনলাইন ডেস্ক
এশিয়া কাপ হকি চ্যাম্পিয়নে ফেডারেশন প্রেসিডেন্টের অভিনন্দন
ছবি : আইএসপিআর

ওমানের মাসকটে অনুষ্ঠিত উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এর ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী জুনিয়র হকি দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের প্রেসিডেন্ট এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

রবিবার (১৯ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত নৈপুণ্য, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশের জুনিয়র মেয়েরা।

এই সাফল্য দেশের নারী হকির অগ্রযাত্রাকে আরো বেগবান করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের প্রেসিডেন্ট এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন এবং ঐতিহাসিক এই সাফল্যের জন্য দলকে অভিনন্দন জানান।

আইএসপিআর আরো জানায়, দেশের হকির উন্নয়ন ও খেলোয়াড়দের বিকাশে ফেডারেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বিমান বাহিনী প্রধানও এ বিষয়ে নিয়মিত দিকনির্দেশনা ও উৎসাহ দিয়ে আসছেন।

টুর্নামেন্টজুড়ে ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও গ্যালারিতে উপস্থিত থেকে নারী জুনিয়র হকি দলকে প্রাণবন্ত সমর্থন জানান। তাদের এই দেশপ্রেম ও আন্তরিক সহযোগিতার জন্য বাংলাদেশ হকি ফেডারেশনের প্রেসিডেন্ট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিকে ওমান সফরকালে বিমান বাহিনী প্রধান আন্তর্জাতিক হকি ফেডারেশনের প্রেসিডেন্ট, হকি ওমানের প্রেসিডেন্ট, এশিয়ান হকি ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আন্তর্জাতিক হকি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশের হকির উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ নারী জুনিয়র হকি দলের এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

সরকারি হাসপাতালে বৈকালিক সেবা চালু করা নিয়ে টালবাহানা! | কালের কণ্ঠ