• ই-পেপার

এবার আমির খানকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

চুপিসারে বিয়ে সারলেন জেনিফার?

বিনোদন ডেস্ক
চুপিসারে বিয়ে সারলেন জেনিফার?
সংগৃহীত ছবি

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইনগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন শুরু হয়েছে। 

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, গত ১৬ জুলাই লন্ডনে এক ঘরোয়া আয়োজনে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলকে বিয়ে করেছেন তিনি। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত জেনিফার বা উইলিয়ামের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

গত কয়েক মাস ধরেই জেনিফার ও উইলিয়াম সম্পর্কে ছিলেন বলে শোনা যাচ্ছিল। তবে দুজনেই ব্যক্তিগত জীবন আড়ালেই রাখতে পছন্দ করায় সম্পর্কের বিষয়টি কখনো প্রকাশ্যে আসেনি।

বিয়ের জল্পনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে জেনিফারের বিয়ের গাউন তৈরির নেপথ্যের একটি ভিডিও। সেখানে দেখা যায়, একটি নামী ফ্যাশন হাউসের ‘কাস্টম-মেড’ বিয়ের গাউন বেছে নিচ্ছেন অভিনেত্রী। পরে গাউনটি পরে দেখতেও দেখা যায় তাঁকে।

ভাইরাল হওয়া কয়েকটি ভিডিও ক্লিপে গাউনের সূক্ষ্ম নকশা ও কারুকাজ নিয়ে জেনিফারকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে। বিয়ের ‘লুক’ নিয়ে আলোচনার পাশাপাশি মাথায় বিয়ের ‘ভেল’ বা ওড়না পরেও দেখা যায় অভিনেত্রীকে।

এদিকে জেনিফারের একটি ফ্যান পেজ গাউনের প্রথম নকশা থেকে শুরু করে শেষ ফিটিং পর্যন্ত একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছে। সেগুলো প্রকাশ্যে আসতেই মন্তব্যের ঘরে শুভেচ্ছার বন্যা বইছে। অনেকেই নবদম্পতির সুখী দাম্পত্য জীবন কামনা করেছেন।

উল্লেখ্য, জেনিফার উইনগেট ‘বেহাদ’, ‘বেপানাহ’, ‘সরস্বতীচন্দ্র’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ভারতীয় টেলিভিশনে বিশেষ পরিচিতি পেয়েছেন।

বাংলা সিনেমায় অভিনয় করতে চান কাজল

বিনোদন ডেস্ক
বাংলা সিনেমায় অভিনয় করতে চান কাজল
সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল এবার জানালেন বাংলা সিনেমায় অভিনয়ের আগ্রহের কথা। সুযোগ ও উপযুক্ত গল্প পেলে বাংলা চলচ্চিত্রে কাজ করতে চান বলে জানিয়েছেন নব্বইয়ের দশকের এই গুণী তারকা।

সম্প্রতি ভারতের আনন্দবাজার ডটকম আয়োজিত ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা অনুষ্ঠানে অংশ নেন কাজল। দীর্ঘ অভিনয়জীবনে দর্শকদের ভালোবাসা ও অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে কাজলকে প্রশ্ন করা হয়, তিনি বাংলা সিনেমা দেখেন কি না। উত্তরে সরাসরি ‘না’ বললেও বাংলা চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছার কথা প্রকাশ করেন। 

তিনি জানান, সময় ও সুযোগ মিললে অবশ্যই বাংলা সিনেমায় কাজ করতে চান।

Kajol - Indian Actress Profile, Pictures, Movies, Events | nowrunning

বাংলার সঙ্গে কাজলের পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের। তার মা কিংবদন্তি অভিনেত্রী তনুজা হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি বাংলা সিনেমায়ও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। 

মায়ের মতো অভিনেত্রী হতে পেরেছেন কি না—এমন প্রশ্নের জবাবে কাজল বিনয়ের সঙ্গে বলেন, তিনি এখনো সেই চেষ্টাই করে যাচ্ছেন। 

তার কথায়, তনুজা অনেক বড় মাপের অভিনেত্রী এবং মায়ের দেখানো পথ অনুসরণ করেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন।

অনুষ্ঠানে নিজের ব্যক্তিত্বের আরেকটি দিকও তুলে ধরেন কাজল। তিনি বলেন, কাজের ক্ষেত্রে তিনি অত্যন্ত সময়নিষ্ঠ। নির্ধারিত সময়ে শুটিং সেটে পৌঁছানো এবং কাজ শেষ হলে সময়মতো সেখান থেকে বেরিয়ে যাওয়াকে তিনি পেশাদারির অংশ বলে মনে করেন। 

একই সঙ্গে মন্তব্য করেন, বলিউডে সময়নিষ্ঠ শিল্পীর সংখ্যা খুব বেশি নয়।

উল্লেখ্য, এবার আনন্দবাজার ডটকমের ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা পেয়েছেন কাজলের পাশাপাশি পাওলি দাম, দেব, নিকিতা গান্ধী, ব্রাত্য বসুসহ বিভিন্ন অঙ্গনের আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব।

এ আর রহমানের স্টোরিতে বাংলাদেশের দুই শিল্পী

বিনোদন প্রতিবেদক
এ আর রহমানের স্টোরিতে বাংলাদেশের দুই শিল্পী
সংগৃহীত ছবি

বাংলাদেশের দুই কণ্ঠশিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতার জন্য এ যেন স্বপ্নপূরণের মুহূর্ত। অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও গায়ক এ আর রহমান নিজেই তাদের পরিবেশিত একটি গান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। এতে উচ্ছ্বাসে ভাসছেন দুই শিল্পী।

শুভ ও নন্দিতা দীর্ঘ দেড় বছর ধরে ‘মোজি অ্যান্ড কোং’ প্রকল্পের অধীনে জনপ্রিয় পুরোনো গানগুলো নতুন আঙ্গিকে কাভার করে আসছেন। তাদের পরিবেশনা ইতোমধ্যেই দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন কিংবদন্তি সংগীতশিল্পী এ আর রহমানও।

সম্প্রতি তারা রহমানের সুর করা জনপ্রিয় গান ‘সাওয়ারিয়া’ নতুনভাবে পরিবেশন করেন। গানটি প্রকাশের পর সেটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন এ আর রহমান। বিষয়টি দুই শিল্পীর জন্য বড় এক স্বীকৃতি হয়ে এসেছে।

May be an image of smiling, guitar, violin and text that says '13:34 arrahman ۵ 13h D Watch full reel X melancholymates, nandita_mahmood nahmood and shuv. 1:03 REIN CONg Send message...'

এ প্রসঙ্গে শুভ বলেন, ‘ছোটবেলা থেকে এ আর রহমান গান শুনে আসছি। যার কাজ অনুপ্রেরণা হিসেবে মনের মধ্যে ধারণ করেছি, তিনিই আমাদের গান দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, এটা তো দারুণ অনুভূতি।’

অন্যদিকে এ আর রহমানের স্টোরির স্ক্রিনশট নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন নন্দিতাও। অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমি কি স্বপ্ন দেখছি? কেউ আমাকে চিমটি কাটো প্লিজ! এই স্মৃতি আমার সারাজীবনের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

‘বারাণসী’ ছবির স্থিরচিত্রে মন্দাকিনী রূপে হাজির প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক
‘বারাণসী’ ছবির স্থিরচিত্রে মন্দাকিনী রূপে হাজির প্রিয়াঙ্কা

ভারতের খ্যাতনামা পরিচালক এস এস রাজামৌলির আগামী চলচ্চিত্র ‘বারাণসী’তে প্রিয়াঙ্কা চোপড়ার নতুন চরিত্রের প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিন উপলক্ষে ছবিটির প্রযোজনা সংস্থা তার চরিত্রের দুইটি এক্সক্লুসিভ স্থিরচিত্র প্রকাশ করে। এই ছবিতে তাকে ‘মন্দাকিনী’ নামের একটি বিশেষ চরিত্রে দেখা যাবে।

অ্যাকশন ও অ্যাডভেঞ্চারধর্মী এই চলচ্চিত্রটিতে প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও প্রধান চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। চলচ্চিত্রটির কাহিনী গড়ে উঠেছে হাজার হাজার বছরের ইতিহাস এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রেক্ষাপট নিয়ে, যার বিস্তৃতি অ্যান্টার্কটিকা ও আফ্রিকা থেকে শুরু করে ভারতের বারাণসী শহর পর্যন্ত।

বিশ্বখ্যাত ‘আরআরআর’ চলচ্চিত্রের অভাবনীয় সাফল্যের পর এটিই পরিচালক রাজামৌলির পরবর্তী সিনেমা। উল্লেখ্য, ‘আরআরআর’ ছবির বিখ্যাত ‘নাটু নাটু’ গানটি শ্রেষ্ঠ মৌলিক গান হিসেবে অস্কার জিতেছিল। সেই অস্কারজয়ী সুরকার এম এম কীরাবানি এই ‘বারাণসী’ চলচ্চিত্রের সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন। সবকিছু ঠিক থাকলে, ২০২৭ সালের ৭ এপ্রিল বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিগ বাজেটের এই সিনেমাটি।