• ই-পেপার

কিংবদন্তি গায়িকা বনি টাইলার আর নেই

বিজেপিতে যোগ দিচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?

অনলাইন ডেস্ক
বিজেপিতে যোগ দিচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?

পশ্চিমবঙ্গে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) পরাজয়ে রাজনৈতিক উথালপাতাল চলছে। হারের পর টিএমসিতে বিদ্রোহ, পদত্যাগ এবং দলত্যাগের খবর প্রায় শিরোনাম হচ্ছে। এরই মাঝে টলিউডে জোর গুঞ্জন, শাসকদল বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন ‘পদ্মশ্রী’ পদক পাওয়া টলিউডের বরেণ্য অভিনেতা ও নির্মাতা প্রসেনজিৎ চ্যাটার্জি। 

দু’দিন আগেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফরে এসে প্রসেনজিতের বাড়িতে গিয়েছিলেন। যদিও সেদিন বেশিক্ষণ থাকেননি অমিত শাহ। 

তবে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে ‘নবান্নে’ হাজির হয়েছেন এই অভিনেতা। তার এই উপস্থিতি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তাহলে কি গেরুয়া শিবিরের যোগ দিচ্ছেন প্রসেনজিৎ? এমন গুঞ্জন জোরালো হয়েছে রাজনৈতিক মহলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে টলিউডের বিভিন্ন সমস্যায় গুরুদায়িত্ব পালন করলেও সরাসরি রাজনীতির মঞ্চে কখনো দেখা যায়নি তাকে। হঠাৎ তার বিজেপির শীর্ষ মহলের সঙ্গে বৈঠকে সব হিসাব পাল্টে গেছে বলে ধারণা করা হচ্ছে।

টিএমসির লোকসভার সদস্য ডেরেক ও ব্রায়েন, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক পদত্যাগ করায় যে আসনগুলো খালি হয়েছে। আগামী ২৪ জুলাই তার ভোট। সেখানেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিজেপির প্রার্থী হিসেবে পাঠাতে পারে ক্ষমতাসীনরা। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

এদিকে ‘পদ্মশ্রী’ পদক পাওয়ার পর থেকে এই টালি তারকার সঙ্গে গেরুয়া শিবিরের যোগাযোগ বেড়েছে। সেই আবহেই তার রাজনীতিতে আগমন নিয়ে জল্পনা তুঙ্গে ওঠেছে।

এর আগে, ৪ মে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন ৯ মে। ওইদিন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের মঞ্চে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। 

শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং কি শেষ?

বিনোদন ডেস্ক
শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং কি শেষ?
সংগৃহীত ছবি

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা ‘কিং’ নিয়ে ভক্তদের আগ্রহ দিন দিন বাড়ছে। অনেকেই জানতে চাইছেন, সিনেমাটির শুটিং শেষ হয়েছে কি না।

এখন পর্যন্ত ‘কিং’-এর শুটিং শেষ হয়নি। বর্তমানে ছবির শুটিং পুরোদমে চলছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, প্রায় ১৫০ দিন ধরে বিভিন্ন লোকেশনে শুটিং হবে এবং আগামী আগস্ট মাসে এর শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। এরপর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ।

এই সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খানকে। তাই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহও অনেক বেশি।

পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই সিনেমার নির্মাণ ব্যয় প্রায় ৪৫০ কোটি রুপি বলে জানা গেছে। তবে এই বাজেটের মধ্যে প্রচার-প্রচারণার খরচ এবং শাহরুখ খানের পারিশ্রমিক ধরা হয়নি।

নির্মাতারা জানিয়েছেন, ‘কিং’-এ থাকবে আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য এবং উন্নত ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স)। ভিএফএক্সের কাজ করছে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

এটি সুহানা খানের প্রথম বড় পর্দার সিনেমা হওয়ায় নির্মাণে বিশেষ গুরুত্ব দিচ্ছেন শাহরুখ। সিনেমাটি শুরুতে ছোট পরিসরে পরিকল্পনা করা হলেও পরে আরো বড় আকারে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘কিং’ শাহরুখ খানের ক্যারিয়ারের অন্যতম বড় বাজেটের সিনেমা। এর আগে ‘জাওয়ান’ সিনেমার বাজেট ছিল প্রায় ৪০০ কোটি রুপি এবং ‘পাঠান’-এর বাজেট ছিল প্রায় ৩৫০ কোটি রুপি।

সিনেমাটিতে শাহরুখ ও সুহানা ছাড়াও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং খরাজ মুখার্জি। সংগীত পরিচালনা করছেন সচিন-জিগর।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন?

বিনোদন ডেস্ক
অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন?
সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে নতুন করে শুরু হয়েছে দ্বিতীয় বিয়ের গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সিঙ্গাপুরে নাকি গোপনে বিয়ে করেছেন তিনি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি এই অভিনেত্রী।

গুঞ্জনের মধ্যেই একটি সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা।

তিনি জানান, অপু বিশ্বাসের বিয়ের খবর তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই জেনেছেন। তবে এর সত্যতা সম্পর্কে তার কাছে কোনো নিশ্চিত তথ্য নেই।

গৌতম সাহা বলেন, ‘খবরটি সত্য হলে তিনি অপু বিশ্বাসকে শুভেচ্ছা জানাবেন। আর যদি এটি শুধুই গুঞ্জন হয়, তাতেও অবাক হওয়ার কিছু নেই।’

তার মতে, অপু বিশ্বাস নিজের যোগ্যতা, আত্মবিশ্বাস এবং দৃঢ়তা দিয়ে জীবনকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার সক্ষমতা রাখেন।

একই সাক্ষাৎকারে তিনি আরো দাবি করেন, শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাস মানসিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছিলেন। সে সময় তিনি অভিনেত্রীর পাশে ছিলেন এবং নিয়মিত কথা বলে তাকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে উৎসাহ দিয়েছেন।

তবে এক পর্যায়ে তৃতীয় একজনের হস্তক্ষেপে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় বলেও দাবি করেন গৌতম সাহা। যদিও সেই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি। বর্তমানে অপু বিশ্বাসের সঙ্গে তার আগের মতো যোগাযোগ নেই বলেও জানান তিনি।

অন্যদিকে অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিনেত্রীর কোরিওগ্রাফার মাহফুজ কাদরী।

তিনি বলেন, ‘গৌতম সাহা অনেক বছর ধরেই অপু বিশ্বাসের সঙ্গে কাজ করছেন না। এমন একটি বিষয়ে মন্তব্য না করাই তার জন্য ভালো হতো। কারণ, তিনি অপু বিশ্বাসের বর্তমান ব্যক্তিগত জীবন সম্পর্কে অবগত নন।’

মাহফুজ কাদরী আরো বলেন, কাজের প্রয়োজনে অপু বিশ্বাসকে প্রায়ই দেশের বাইরে যেতে হয়। ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে কোথাও ভ্রমণে গেলে সেটিও শাকিব খান ও তার পরিবারের জানা থাকে।

তার কথায়, ‘অপু বিশ্বাস এখন পুরোপুরি ছেলে জয় এবং নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়েছে, তার কোনো সত্যতা নেই। এমন কোনো সিদ্ধান্ত নিলে অপু বিশ্বাস নিজেই সবার সঙ্গে বিষয়টি ভাগ করে নেবেন।’

এদিকে দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত অপু বিশ্বাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

প্রকাশ্যে ‘টক্সিক’-এর প্রথম গান, ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে নতুন বিতর্ক

বিনোদন ডেস্ক
প্রকাশ্যে ‘টক্সিক’-এর প্রথম গান, ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে নতুন বিতর্ক
সংগৃহীত ছবি

কন্নড় সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রথম ঝলক প্রকাশের পর ‘নারীবিদ্বেষী’ তকমা নিয়ে বিতর্কের মুখে পড়া ছবিটি এবার আবারও সমালোচনায় এসেছে প্রথম গান প্রকাশের পর।

সম্প্রতি প্রকাশিত গানটিতে যশ ও কিয়ারা আদভানির রোমান্টিক রসায়ন, আবেগঘন মুহূর্ত এবং একাধিক ঘনিষ্ঠ দৃশ্য দর্শকদের নজর কেড়েছে। একদিকে গানটির ভিজ্যুয়াল, সুর এবং দুই তারকার অনস্ক্রিন কেমিস্ট্রি প্রশংসিত হলেও অন্যদিকে সাহসী দৃশ্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক।

গানটিতে প্রেমকে গভীর, আবেগপূর্ণ ও সর্বগ্রাসী অনুভূতি হিসেবে তুলে ধরা হয়েছে। যশ ও কিয়ারার অভিনয় এবং তাদের পর্দার রসায়নকে ছবির অন্যতম বড় আকর্ষণ বলেও মন্তব্য করছেন অনেক দর্শক।

Toxic': Here's Why Yash and Kiara's Love Story in 'Tabaahi' Song Feels So  All-Consuming | ? LatestLY

তবে সমালোচকরাও কম সরব নন। অনেকের অভিযোগ, একটি অ্যাকশনধর্মী সিনেমার প্রচারণায় এত বেশি ঘনিষ্ঠ দৃশ্যের প্রয়োজন ছিল না। 

কারো মতে, এটি অ্যাকশন চলচ্চিত্রের পরিবর্তে ‘ইরোটিকা’ধর্মী আবহ তৈরি করেছে। আবার কেউ মন্তব্য করেছেন, ‘টক্সিক’ নামের আড়ালে নির্মাতারা বিতর্কিত বিষয়কে স্বাভাবিকভাবে উপস্থাপনের চেষ্টা করছেন। একজন দর্শক তো গানটির ভিডিওকে গর্ভনিরোধক পণ্যের বিজ্ঞাপনের সঙ্গেও তুলনা করেছেন।

তবে সমালোচনার মাঝেও কিয়ারা আদভানির লুক, উপস্থিতি এবং যশের সঙ্গে তার রসায়নের প্রশংসা করেছেন অসংখ্য দর্শক।

গানটির সুর, কণ্ঠ ও সংগীতায়োজন করেছেন বিশাল মিশ্র। হিন্দি সংস্করণের গীতিকার রাজ শেখর। পাশাপাশি গানটি কন্নড়, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষাতেও একযোগে প্রকাশ করা হয়েছে।

এর আগে সিনেমাটি নিয়ে যশ বলেছিলেন, ‘সাধারণত অ্যাকশন ছবি বললেই পুরুষ পরিচালকদের কথা মাথায় আসে। ভারতে দীর্ঘদিন ধরেই এমনটা হয়ে আসছে। বড় মাপের অ্যাকশন, তার উপর গ্যাংস্টারদের নিয়ে তৈরি ছবির পরিচালনা পুরুষেরাই করে থাকেন। এ বার যদি লড়াইয়ের ছবি নারীর দৃষ্টিভঙ্গিতে হয়, সেটা নতুন হবে।’

সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘টক্সিক’। মুক্তির আগেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ যেমন বাড়ছে, তেমনি প্রতিটি নতুন প্রচারণামূলক কনটেন্ট ঘিরে তৈরি হচ্ছে আলোচনা ও বিতর্কও।