• ই-পেপার

প্রকাশ্যে ‘টক্সিক’-এর প্রথম গান, ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে নতুন বিতর্ক

অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন?

বিনোদন ডেস্ক
অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন?
সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে নতুন করে শুরু হয়েছে দ্বিতীয় বিয়ের গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সিঙ্গাপুরে নাকি গোপনে বিয়ে করেছেন তিনি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি এই অভিনেত্রী।

গুঞ্জনের মধ্যেই একটি সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা।

তিনি জানান, অপু বিশ্বাসের বিয়ের খবর তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই জেনেছেন। তবে এর সত্যতা সম্পর্কে তার কাছে কোনো নিশ্চিত তথ্য নেই।

গৌতম সাহা বলেন, ‘খবরটি সত্য হলে তিনি অপু বিশ্বাসকে শুভেচ্ছা জানাবেন। আর যদি এটি শুধুই গুঞ্জন হয়, তাতেও অবাক হওয়ার কিছু নেই।’

তার মতে, অপু বিশ্বাস নিজের যোগ্যতা, আত্মবিশ্বাস এবং দৃঢ়তা দিয়ে জীবনকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার সক্ষমতা রাখেন।

একই সাক্ষাৎকারে তিনি আরো দাবি করেন, শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাস মানসিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছিলেন। সে সময় তিনি অভিনেত্রীর পাশে ছিলেন এবং নিয়মিত কথা বলে তাকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে উৎসাহ দিয়েছেন।

তবে এক পর্যায়ে তৃতীয় একজনের হস্তক্ষেপে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় বলেও দাবি করেন গৌতম সাহা। যদিও সেই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি। বর্তমানে অপু বিশ্বাসের সঙ্গে তার আগের মতো যোগাযোগ নেই বলেও জানান তিনি।

অন্যদিকে অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিনেত্রীর কোরিওগ্রাফার মাহফুজ কাদরী।

তিনি বলেন, ‘গৌতম সাহা অনেক বছর ধরেই অপু বিশ্বাসের সঙ্গে কাজ করছেন না। এমন একটি বিষয়ে মন্তব্য না করাই তার জন্য ভালো হতো। কারণ, তিনি অপু বিশ্বাসের বর্তমান ব্যক্তিগত জীবন সম্পর্কে অবগত নন।’

মাহফুজ কাদরী আরো বলেন, কাজের প্রয়োজনে অপু বিশ্বাসকে প্রায়ই দেশের বাইরে যেতে হয়। ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে কোথাও ভ্রমণে গেলে সেটিও শাকিব খান ও তার পরিবারের জানা থাকে।

তার কথায়, ‘অপু বিশ্বাস এখন পুরোপুরি ছেলে জয় এবং নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়েছে, তার কোনো সত্যতা নেই। এমন কোনো সিদ্ধান্ত নিলে অপু বিশ্বাস নিজেই সবার সঙ্গে বিষয়টি ভাগ করে নেবেন।’

এদিকে দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত অপু বিশ্বাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প

বিনোদন ডেস্ক
প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প
সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন দ্বিতীয়বার মা হতে চলেছেন—এ খবর প্রকাশ্যে আসে চলতি বছরের এপ্রিলে। এরপর থেকেই ভক্তদের আগ্রহ ছিল তার নতুন উপস্থিতি ঘিরে। এবার একটি নতুন বিজ্ঞাপনে প্রথমবারের মতো স্পষ্টভাবে দেখা গেল অভিনেত্রীর বেবি বাম্প।

প্রথম সন্তানের সময়ের মতো এবারও মাতৃত্বকালীন বিরতিতে যাননি দীপিকা। গর্ভাবস্থাতেই শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং শেষ করেছেন তিনি। এবার একটি পাঁচতারকা হোটেলের বিজ্ঞাপনে অন্তঃসত্ত্বা অবস্থায় হাজির হয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।

ভিডিওতে দীপিকার আত্মবিশ্বাসী উপস্থিতি ও প্রাণবন্ত অভিব্যক্তি মুগ্ধ করেছে ভক্তদের। গর্ভাবস্থাতেও তার কর্মস্পৃহা এবং সৌন্দর্যের প্রশংসায় ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম। কেউ তাকে ‘সুপারমম’ বলেও অভিহিত করেছেন।

Deepika Baby Bump: দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা দীপিকা! নতুন বিজ্ঞাপনে বেবি  বাম্পে নজর কাড়ল দুয়ার মাম্মা | Hindustan Times Bangla

জানা গেছে, অন্তঃসত্ত্বার চার মাসের সময় বিজ্ঞাপনটির শুটিং করেছিলেন দীপিকা। ভিডিওটি প্রকাশের পর একজন লিখেছেন, ‘দুয়ার মা সুপারস্টার।’ আরেকজনের মন্তব্য, ‘অন্তঃসত্ত্বা অবস্থাতেও কী স্মার্টলি কাজ করেছেন।’

চলতি বছরের এপ্রিলে দীপিকার দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লেও শুরুতে বিষয়টি নিয়ে নীরব ছিলেন তিনি ও তার স্বামী রণবীর সিং। পরে জল্পনার অবসান ঘটিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন দীপিকা। 

সেই ছবিতে তাদের মেয়ে দুয়ার হাতে দেখা যায় একটি প্রেগন্যান্সি টেস্ট কিট। ক্যাপশনে দুটি ‘ইভিল আই’ ইমোজি ব্যবহার করে দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর নিশ্চিত করেন এই তারকা দম্পতি।

দীপিকার সেই ঘোষণার পর অভিনন্দনের জোয়ার বয়ে যায়। সহকর্মী অভিনেত্রী ভূমি পেডনেকার ‘অভিনন্দন’ জানিয়ে মন্তব্য করেন। অভিনেত্রী সামান্থাও একাধিক হৃদয়ের ইমোজি দিয়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ২০১৮ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তান কন্যা দুয়ার জন্ম হয়। এবার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন এই তারকা দম্পতি।

লাচ্ছি খাওয়া নিয়ে বিতর্কের মুখে অভিনেত্রী ভাগ্যশ্রী

বিনোদন ডেস্ক
লাচ্ছি খাওয়া নিয়ে বিতর্কের মুখে অভিনেত্রী ভাগ্যশ্রী
সংগৃহীত ছবি

একটি লাচ্ছির দোকানকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী। একটি ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে শুরু হয় সমালোচনা। 

অভিযোগ ওঠে, ক্যামেরার সামনে স্থানীয় লাচ্ছির প্রশংসা করলেও বাস্তবে তিনি সেটি পান করেননি। তবে এমন দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ‘ম্যায়নে পেয়ার কিয়া’খ্যাত এই অভিনেত্রী।

বিতর্কের সূত্রপাত ভারতের বারাণসীর একটি জনপ্রিয় লস্যির দোকানে ভাগ্যশ্রীর সফরকে কেন্দ্র করে। সেখানে তিনি একটি ভিডিওতে দোকানের লস্যির প্রশংসা করেন। পরে সেই ভিডিওর একটি সংক্ষিপ্ত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 

ওই ক্লিপে দাবি করা হয়, বেশি চিনি ও ফ্যাট থাকার কারণে অভিনেত্রী লাচ্ছি পান করা থেকে বিরত ছিলেন। এরপরই তাকে নিয়ে শুরু হয় ব্যাপক ট্রলিং।

এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে ভাগ্যশ্রী বলেন, আপনারা কি সেখানে উপস্থিত ছিলেন? কেউ কি শুনেছেন আমি বলেছি যে লাচ্ছি খুব মিষ্টি, তাই আমি খাব না?

ভাইরাল হওয়া ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরো লেখেন, ভুয়া জিনিস আসলে সেই ভিডিও, যেখানে অর্ধেক তথ্য দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।

অভিনেত্রীর দাবি, একটি ঘটনার আংশিক ভিডিও দেখে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। পুরো ঘটনা না জেনেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য করা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

ভাগ্যশ্রীর এই ব্যাখ্যার পরও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। কেউ তার বক্তব্যকে সমর্থন জানালেও, অনেকে পুরো ভিডিও প্রকাশের দাবি তুলেছেন।

ঋতুস্রাবের সময় ৯ ঘণ্টা গাড়িতে আটকা অভিনেত্রী!

বিনোদন ডেস্ক
ঋতুস্রাবের সময় ৯ ঘণ্টা গাড়িতে আটকা অভিনেত্রী!
সংগৃহীত ছবি

ভারতের মহারাষ্ট্রের টানা ভারি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবনের প্রভাব পড়েছে সড়ক যোগাযোগেও। পাহাড় ধসের কারণে পুনে-মুম্বাই এক্সপ্রেসওয়ের একটি অংশ দীর্ঘ সময় বন্ধ থাকায় সৃষ্টি হয় ভয়াবহ যানজট। সেই জটেই প্রায় নয় ঘণ্টা গাড়িতে আটকে ছিলেন জনপ্রিয় মারাঠি টেলিভিশন অভিনেত্রী ধনশ্রী কাদগাঁওকর। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সেই কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে ধনশ্রী জানান, পুনে থেকে মুম্বাই ফেরার পথে পাহাড় ধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ সময় ধরে তার গাড়ি এক ইঞ্চিও এগোয়নি। 

তবে যানজটের চেয়েও বড় দুর্ভোগে পড়েন তিনি, কারণ ওই সময় তার ঋতুস্রাব চলছিল এবং আশপাশে কোথাও শৌচাগারের ব্যবস্থা ছিল না। বাধ্য হয়ে ঘণ্টার পর ঘণ্টা গাড়ির ভেতরেই থাকতে হয়েছে তাকে।

অভিনেত্রী বলেন, দীর্ঘ সময় ধরে জল, খাবার ছিল না। এমনকি কাছাকাছি কোনো শৌচালয়ও ছিল না। এমন পরিস্থিতিতে বিশেষ করে নারী, শিশু এবং প্রবীণদের জন্য প্রশাসনের পক্ষ থেকে জরুরি পরিষেবার ব্যবস্থা থাকা উচিত ছিল বলে আমার মনে হয়।

ধনশ্রীর এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই তার অভিজ্ঞতার সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করেন, প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে শুধু যান চলাচল নয়, নারী, শিশু ও প্রবীণদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং মৌলিক প্রয়োজন নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, সম্প্রতি টানা বর্ষণের কারণে পুনে-মুম্বাই এক্সপ্রেসওয়ের ‘মিসিং লিঙ্ক’ অংশে বড় ধরনের পাহাড় ধস নামে। নিরাপত্তার স্বার্থে ওই অংশে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ রাখা হয়। এতে হাজার হাজার যানবাহন মহাসড়কে আটকা পড়ে এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরতে প্রায় ১৮ ঘণ্টা সময় লেগে যায়।