• ই-পেপার

শাবিপ্রবির ছাত্রীকে কুপ্রস্তাব ও হুমকির প্রতিবাদে বিক্ষোভ

প্রাইভেটকারচালকের ঘুষিতে প্রাণ গেল অটোরিকশাচালকের

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
প্রাইভেটকারচালকের ঘুষিতে প্রাণ গেল অটোরিকশাচালকের
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকারচালক নাদিমের (৫০) ঘুষিতে অটোরিকশাচালক রফিকের (৪৫) মৃত্যু হয়েছে। ঘটনার পর প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। 

গতকাল বুধবার রাত ১১টার দিকে শিমরাইল-আদমজী-চাষাড়া সড়কের সিদ্ধিরগঞ্জপুর এলাকার রায়হান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত রফিক পটুয়াখালী জেলার সদর উপজেলার গেরাখালী এলাকার বাসিন্দা। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। অপরদিকে আটক নাদিমসিদ্ধিরগঞ্জের আদমজী বিহারীপট্টি এলাকার বাসিন্দা।

নিহতের স্বজনরা জানান, রফিক মাকসুদ পরিবহনের একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। ঘটনার সময় তার অটোরিকশায় একজন নারী যাত্রী ছিলেন। পথে একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার সামান্য সংঘর্ষ হলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে প্রাইভেটকার চালক রফিককে ঘুষি মারলে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। এতে তার নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘অটোরিকশাচালক নিহতের ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকার চালক নাদিমকে আটক হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

ময়মনসিংহে জামায়াতের আরেক নেতার পদ স্থগিত

অনলাইন ডেস্ক
ময়মনসিংহে জামায়াতের আরেক নেতার পদ স্থগিত

জামায়াতে ইসলামীর সাংগঠনিক নীতিমালা লঙ্ঘন করে নারী শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করায় ময়মনসিংহের ফুলপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম কিবরিয়ার আমির ও রুকন (সদস্য) পদ স্থগিত করা হয়েছে। একইসঙ্গে সংগঠনের বিধান অনুযায়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন মাস্টারকে ফুলপুর উপজেলার ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় ফুলপুর উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর বিদ্যমান সাংগঠনিক রূপরেখা অনুযায়ী কোনো সদস্য বা রুকন যদি নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকেন, তবে তাদের রুকন পদ স্থগিত রাখার বিধান রয়েছে। সেই নীতিমালার প্রশাসনিক প্রয়োগ হিসেবেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে স্থানীয় ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন।

দলীয় কার্যালয় সূত্রে জানা গেছে, রুকন পদ স্থগিত হওয়ার কারণে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা আমিরের পদটি শূন্য হয়। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা জামায়াতের বর্তমান সেক্রেটারি জাকির হোসেন মাস্টার ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করবেন। সভায় জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অধ্যাপক গোলাম কিবরিয়ার মোবাইলে বারবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

জেলা জামায়াতের আমির আব্দুল করিম জানান, তাকে আপাতত আমিরের পদ থেকে সরিয়ে রাখা হয়েছে। এটি দলীয় অভ্যন্তরীণ ব্যাপার। 

এদিকে, ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনার মধ্যে ফুলপুর উপজেলা আমিরের পদ স্থগিত হলো।

মালয়েশিয়ায় ১০ তলা ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
মালয়েশিয়ায় ১০ তলা ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

মালয়েশিয়ার কুয়ালালামপুরে কাজ করার সময় একটি বহুতল ভবনের ১০ তলা থেকে নিচে পড়ে মিল্লাত হোসেন (৪২) নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মিল্লাতের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকায়। 

গতকাল বুধবার নিহত মিল্লাতের বড় ভাই ও রামগঞ্জ পদ্মাবাজারে মদিনা ফার্মেসির স্বত্বাধিকারী শরীফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

টানা বৃষ্টিতে মরিচক্ষেত নষ্ট, কেজিপ্রতি ২৫০ টাকা

দিনাজপুর প্রতিনিধি
টানা বৃষ্টিতে মরিচক্ষেত নষ্ট, কেজিপ্রতি ২৫০ টাকা
সংগৃহীত ছবি

কয়েক দিনের টানা বৃষ্টিতে সপ্তাহের ব্যবধানে দিনাজপুরে বিভিন্ন হাটবাজারে কাঁচা মরিচের দাম কেজিতে ১৩০ টাকা বেড়েছে। এক সপ্তাহ আগেও প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ১০০ থেকে ১২০ টাকায়। বর্তমানে তা বেড়ে বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি দরে। 

দিনাজপুরের সবচেয়ে বড় কাঁচাবাজার বাহাদুর বাজারসহ জেলা-উপজেলার ব্যবসায়ীরা বলছেন, এক সপ্তাহ ধরে দিনাজপুরসহ আশপাশের জেলাগুলোতে টানা বৃষ্টিতে মরিচক্ষেত নষ্ট হয়ে যাওয়ার কারণে বাজারে আমদানি কমে গেছে। সে কারণে মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। গতকাল বুধবার সকালে দিনাজপুর শহরের বাহাদুর বাজার, সুইহারী বাজার, রামনগর বাজার, উপশহর বাজার, পুলহাট বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, ভারত থেকে কাঁচা মরিচ আমদানির জন্য এলসি খোলা হলেও দেশে মরিচ এসে পৌঁছবে আগামী শনিবার। আবার আমদানি হলেও এর প্রভাব দিনাজপুরে মরিচের দামের ওপর প্রভাব পড়ছে না। কারণ আমদানি হওয়া কাঁচা মরিচ দিনাজপুরের বাজারে পাওয়া যায় না। সব চলে যায় ঢাকাসহ দেশের বিভিন্ন আড়তে। চাহিদার তুলনায় কাঁচা মরিচ আমদানি কম হওয়ায় এবং বৃষ্টির কারণে দেশে উত্পাদন কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে।

গত সোমবার সকালে বাহাদুর বাজারে বাজার করতে আসা আতাউর রহমান বলেন, সবজির দাম ঊর্ধ্বমুখী। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি দরে।

দিনাজপুর কৃষি বিপণন সিনিয়র কর্মকর্তা রবিউল হাসান বলেন, টানা বৃষ্টির কারণে মরিচ চাষিদের ক্ষেত নষ্ট হওয়ায় ফলন কম হচ্ছে। ফলে মরিচের দাম দিন দিন বাড়ছে।