• ই-পেপার

৫ লাখ মানুষের ভরসা, সংকটের মধ্যেও এগিয়ে মোরেলগঞ্জ হাসপাতাল

মাদক নিয়ন্ত্রণে তারেক রহমানের অবস্থান কঠোর : আমানউল্লাহ আমান

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
মাদক নিয়ন্ত্রণে তারেক রহমানের অবস্থান কঠোর : আমানউল্লাহ আমান
ছবি : কালের কণ্ঠ

মাদক নির্মূলে প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান। তিনি বলেন, ‘সংসদে প্রণীত নতুন আইনে মাদক বেচাকেনা, প্রচার এবং ক্রিপ্টোকারেন্সিসহ ভার্চুয়াল সম্পদের মাধ্যমে মাদক-সংক্রান্ত লেনদেনের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।’

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর বাস্তা কুমলি এলাকায় একটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।

পরে তিনি বেলনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয় এবং বেলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।

আমানউল্লাহ আমান বলেন, ‘বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পাশাপাশি কৃষিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের উন্নয়নেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে এবং শিক্ষার্থীদের স্কুলব্যাগ, স্কুল ড্রেস ও উপবৃত্তিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।’

তিনি বলেন, ‘গত ১৭ বছরে শিক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছিল। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।’

মাদকবিরোধী অবস্থান তুলে ধরে এই সংসদ সদস্য আরো বলেন, ‘কেরাণীগঞ্জে কোনো ধরনের মাদক থাকতে দেওয়া হবে না। যারা মাদক বিক্রি করবে, তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। মাদক সেবীদেরও আইনের আওতায় আনা হবে। কেরাণীগঞ্জে কোনো ধরনের জুলুম-অত্যাচার কিংবা ভূমিদস্যুতা বরদাশত করা হবে না। ঢাকা-২ আসনের কেরানীগঞ্জে একটি শান্তির জনপদ হিসেবে গড়ে তোলা হবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল, বিএনপি নেতা ও বাস্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শামসুল হক, মো. ফিরোজ ও মো. আলমগীর খানসহ প্রমুখ।

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছে সরকার :  ক্রীড়া প্রতিমন্ত্রী

পাবনা প্রতিনিধি
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছে সরকার :  ক্রীড়া প্রতিমন্ত্রী
পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকসহ অতিথিরা।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘আমাদের সাংস্কৃতিক অঙ্গনে সব চর্চাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার।     

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘আমরা শুধু বাংলাদেশে না, আমরা আন্তর্জাতিকভাবেও যে লক্ষ্য-উদ্দেশ্য রয়েছে আমরা সাব গেমস থেকে শুরু করে অলিম্পিকের মতো সর্ববৃহৎ আসরে বাংলাদেশের নামটি যাতে লেখাতে পারি এটি আমাদের লক্ষ্য।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের এই প্রথম খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী কার্যক্রম শুরু করেছে। প্রত্যেকটি বাবা-মা তার সন্তানদেরকে পড়াশোনা করিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার কেউ ব্যারিস্টার হওয়ার চিন্তা বা স্বপ্ন দেখে। সেই স্বপ্ন যেন একটি বীজ বপন করতে চাচ্ছেন খেলোয়াড় হিসাবেও আপনার সন্তানকে প্রতিষ্ঠিত করতে পারেন। নতুন কুঁড়ির মাধ্যমে খেলাধুলাকে আরো উজ্জীবিত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।

জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সাংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফাইনাল গোল্ডকাপ খেলায় সদর উপজেলা ও ঈশ্বরদী উপজেলার দল অংশগ্রহণ করেন। অতিরিক্ত সময়সহ ৯৫ মিনিট খেলায় ঈশ্বরদী উপজেলা ৩/১ গোলে সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

রাজশাহীতে ৩১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে ৩১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

রাজশাহীর মোহনপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

র‌্যাব-৫ জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে রাজশাহী সদর কম্পানির একটি দল মোহনপুর থানার কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অভিযান চালায়। এ সময় ৩১ কেজি গাঁজা জব্দ করা হয়।

অভিযানে উপজেলার বাকশৈল গ্রামের মৃত কিতাব আলীর ছেলে মো. মুকুল ওরফে কালু (৪০) গ্রেপ্তার হন। তবে তার সহযোগী ট্রাকচালক মো. রাজু মিয়া (২০) কৌশলে পালিয়ে যান।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মুকুল দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীর সঙ্গে যোগসাজশে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে মোহনপুরসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন। জব্দ করা গাঁজাও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেছিলেন বলে তিনি জানিয়েছেন।

এ ঘটনায় গ্রেপ্তার মুকুল ও পলাতক রাজু মিয়ার বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

চট্টগ্রামে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুই সিএনজি, নিহত ১

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুই সিএনজি, নিহত ১

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে গিয়ে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক চালক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম দোলন কান্তি দে সুমন (৫২)। তিনি বাঁশখালী উপজেলার বৈলছড়ী কেবি বাজার এলাকার সাধন চন্দ্রের ছেলে।

একই ঘটনায় আহত হয়েছেন মো. রুবেল (৩০) নামে অপর এক সিএনজিচালিত অটোরিকশার চালক। তাঁকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়িও বাঁশখালীর বৈলছড়ী এলাকায়।

জানা গেছে, দুর্ঘটনার সময় দুই সিএনজিতেই কোনো যাত্রী ছিল না। নিহত ও আহত দুজনই দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুইটি সিএনজি বাঁশখালী থেকে মইজ্জ্যারটেকের দিকে যাচ্ছিল। এ সময় পটিয়া থেকে আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে সিএনজি দুটিকে ধাক্কা দিলে সেগুলো দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দোলন কান্তি দে সুমনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন রুবেল।

মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু সাঈদ বাকের জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত বাস ও দুইটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।