• ই-পেপার

ক্র্যাবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ীদের নাম প্রকাশ

হাসপাতালে কেউ অনৈতিক কাজ করতে চাইলে ব্যবস্থা নেব : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
হাসপাতালে কেউ অনৈতিক কাজ করতে চাইলে ব্যবস্থা নেব : ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, হাসপাতাল থাকবে হাসপাতালে মতো। আর সেবা থাকবে সেবার মতো। গ্রীন স্পেশালাইজড হাসপাতাল যত ভালো কাজ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন এর পাশে থাকবে।

আজ শুক্রবার বিকালে রাজধানীর শেওড়াপাড়ায় হাসপাতালটির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, কেউ যদি এই হাসপাতালে কোনো অনৈতিক কাজ করতে চায়, তাহলে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।

প্রশাসক আরো বলেন, এখানে ভালো চিকিৎসক আছে এবং আরো যদি প্রয়োজন হয় তাহলে উত্তর সিটি করপোরেশন এ বিষয়ে সহযোগিতা করবে।

দল-মত-নির্বিশেষে এলাকার সবাই এই হাসপাতালে সুন্দর ও ভালো পরিবেশে সঠিক চিকিৎসা পাবে বলে প্রশাসক আশা প্রকাশ করেন। 

এই হাসপাতালে যেন সঠিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এলাকার জনগণ যেন দ্রুত ও সঠিক চিকিৎসা পায় সেদিকে খেয়াল রাখার জন্য কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান প্রশাসক। 

এসময় তিনি হাসপাতালের মেডিকেল বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ এবং সঠিকভাবে বর্জ্য অপসারণের আহ্বান জানান।

অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্লাইমেট অ্যাকশন ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
ক্লাইমেট অ্যাকশন ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা ও পরিবেশ সুরক্ষায় কর্মরত নাগরিক প্লাটফর্ম ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় ও জেলা প্রতিনিধিদের উপস্থিতিতে গঠিত কমিটিতে আমিনুর রসুল সভাপতি ও সাকিলা পারভিন সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর হুমায়ুন রোডে ‘লিডার্স’ কার্যালয়ে আমিনুর রসুলের সভাপতিত্বে সাধারণ সভায় ১৭ সদস্যের জাতীয় কমিটি গঠিত হয়। এর মধ্যে ৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়।

নির্বাহী কমিটিতে সভাপতি ও সহ-সভাপতি ছাড়াও আছেন সাধারণ সম্পাদক মোহন কুমার মণ্ডল (সাচিবিক দায়িত্বে), গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক রায়হান ফেরদৌস, যুব প্রতিনিধি শ্রুতি রানী দে এবং কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মীর মোহাম্মদ আলী ও খাদিজা খানম।

এছাড়া উপদেষ্টা কমিটিতে আছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র এবং উন্নয়নকর্মী সৈয়দা শামীমা সুলতানা।

নবনির্বাচিত সভাপতি আমিনুর রসুল বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ চরম ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে দেশের উপকূলীয় অঞ্চলের ঝুঁকি ভয়াবহ আকার ধারণ করেছে। এই ঝুঁকি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে। আমরা সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই। ক্লাইমেট অ্যাকশন ফোরামের নতুন কমিটি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে নীতি-নির্ধারণী পর্যায়ে অ্যাডভোকেসির পাশাপাশি মাঠপর্যায়ের মানুষের অধিকার রক্ষা এবং টেকসই জলবায়ু নীতি বাস্তবায়নে জোরালো ভূমিকা রাখবে। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে জলবায়ু অধিকার প্রতিষ্ঠা এবং পরিবেশ সচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নিজ কক্ষে কনস্টেবলের ঝুলন্ত দেহ, কী ঘটেছিল?

নিজস্ব প্রতিবেদক
নিজ কক্ষে কনস্টেবলের ঝুলন্ত দেহ, কী ঘটেছিল?
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরার পুলিশ লাইনে নিজ কক্ষে পুলিশের এক কনস্টেবলের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহত কনস্টেবলের নাম মো. সাইদুল ইসলাম। ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপু গ্রামের মো. সাদেকের ছেলে তিনি। ৯ মাস আগে পুলিশ কনস্টেবল পদে চাকরিতে যোগদান করেছিলেন।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. সাইফুর রহমান মির্জা শুক্রবার বিকালে কালের কণ্ঠকে বলেন, প্রাথমিক তদন্তে কনস্টেবল সাইদুল ইসলামের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত চলছে।

পুলিশ ও পারিবারিক সূত্র বলছে, নানা কারণে ওই কনস্টেবল বিষন্নতায় ভুগছিলেন। সহকর্মীদের সঙ্গে তার ঠিকমতো কথা হতো না। আবার কারো সঙ্গে তার বিরোধ ছিল কিনা সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। কেউ পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে কিনা গুরুত্ব দিয়ে তার তদন্ত চলছে।
 
পুলিশ বলছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ডেমরা পুলিশ লাইনের ওই ভবনের নিজের রুমে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাইদুল ইসলামকে পাওয়া যায়। এ সময় তার শরীর বিছানার চাদর দিয়ে পেঁচানো ছিল। শুক্রবার সকালে সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের চাচা মো. সোহাগ বলেন, সাইদুল বেশ কিছু দিন ধরে চরম বিষণ্ণতায় ভুগছিলেন। কিন্তু কী কারণে তার মৃত্যু হয় হয়, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সেলিম বলেন, ময়নাতদন্তের সাইদুল ইসলামের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

রাজধানীর আবাসিক হোটেল থেকে যুবকের মরদহে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আবাসিক হোটেল থেকে যুবকের মরদহে উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি আবাসিক হোটেল থেকে জাহিদুল ইসলাম তায়েফ (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমির হোসেন এ তথ্য সত্যতা নিশ্চিত করেন। 

মৃত জাহিদুল ইসলাম তায়েফ পেশায় দিগন্ত পরিবহন বাসের সুপারভাইজার ছিল। তিনি গাজীপুর কালীগঞ্জ দক্ষিণ রাজনগর গ্রামের হোটেল চাকরিজীবী জহিরুল ইসলামের ছেলে।

এসআই আমির হোসেন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হোটেল ইন্টারকম আবাসিক হোটেলের পঞ্চম তলার ৫৩১ নম্বর কক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ভেতর থেকে দরজা বন্ধ করা ছিল। সে সিলিং ফ্যানের আংটার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এসআই আরো বলেন, প্রাথমিকভাবে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। 

মৃতের বাবা জহিরুল ইসলাম জানিয়েছেন, তার ছেলে হবিগঞ্জ নানাবাড়িতেই থাকত। ঢাকা-হবিগঞ্জ রোডের দিগন্ত পরিবহনে বাসের সুপারভাইজার ছিল। রাতে পুলিশের মাধ্যমে খবর পাই, সে একটি আবাসিক হোটেলে গলায় ফাঁস দিয়েছে। তবে কি কারণে কেন এমনটি ঘটিয়েছে বলতে পারেননি স্বজনরা।

মৃত জাহিদুল হবিগঞ্জ চুনারুঘাট রাজাবাজার নানা-নানির বাড়িতে থাকত। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়।