• ই-পেপার

লালমনিরহাটের ৩ সীমান্তে ৩৩ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা

গরু আনতে গিয়ে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর
গরু আনতে গিয়ে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে সোহরাব জোমাদ্দার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের ডা. রুস্তম আলী ফরাজি কলেজসংলগ্ন মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহরাব জোমাদ্দার সোনাখালী গ্রামের মৃত হাসেম জোমাদ্দারের ছেলে।

আরো পড়ুন

গরু আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের

গরু আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে সোহরাব জোমাদ্দার বাড়িসংলগ্ন মাঠে নিজের গরু আনতে যান। এ সময় বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

ডুবে যাওয়া বাসটি উদ্ধার, হতাহতের ঘটনা ঘটেনি

গোয়ালন্দ প্রতিনিধি, রাজবাড়ী
ডুবে যাওয়া বাসটি উদ্ধার, হতাহতের ঘটনা ঘটেনি
ছবি: কালের কণ্ঠ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজার সহায়হায় বাসটি উদ্ধার করা হয়। চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বাসটি ডুবে যায়। ফেরিতে ওঠার আগে সব যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এসবি পরিবহনের ঢাকাগামী বাসটি দৌলতদিয়া ৭নং ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। এখন পর্যন্ত নিখোঁজের সংবাদ পাওয়া যায়নি। বাস থেকে সব যাত্রী নামানো হয়েছিল।

জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, আড়াই ঘণ্টার প্রচেষ্টায় পদ্মায় পড়ে যাওয়া বাসটিকে নদী থেকে তোলা হয়েছে। কোনো যাত্রী বাসে ছিল না তাই হতাহতের ঘটনা ঘটেনি।

অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধের

পিরোজপুর প্রতিনিধি
অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধের
ছবি: কালের কণ্ঠ

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ শহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মৃত আব্দুল গনির মেজো ছেলে এবং হাওলাদার বাড়ি এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সারারাত অটোরিকশা চার্জে রাখার পর সকালে চার্জার সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। সুরতহাল শেষে পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গরু আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি
গরু আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের
প্রতীকী ছবি

পটুয়াখালীর দুমকীতে আকস্মিক বজ্রাঘাতে মজিবর সরদার (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত মজিবর সরদার উপজেলার লেবুখালী ইউনিয়নের লেবুখালী গ্রামের মৃত হাতেম সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পশ্চিম পাশে মাঠে থাকা গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরো পড়ুন

১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

 

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, বজ্রাঘাতে একজনের মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।