• ই-পেপার

গোপালগঞ্জ

দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২৫

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর ওমর আলীকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) ভোরে তাকে আটক করে দামুড়হুদা মডেল থানা পুলিশ।

এর আগে ভুক্তভোগী পুত্রপধূ বুধবার (৩ জুন) দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন। ওমর আলী ওই গ্রামের নুহু নবী শেখের ছেলে।  

ভুক্তভোগীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০ মে সকাল সাড়ে ৬টার দিকে ভুক্তভোগী তার শিশুসন্তানকে নিতে শ্বশুর ওমর আলীর ঘরে যান। ওই সময় শ্বশুর ওমর আলী তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে তিনি বিষয়টি পরিবারের সদস্যদের জানান ও এর বিচার দাবি করেন। এতে পরিবারের লোকজন গুরুত্ব না দেওয়ায় পরদিন রংপুরে বাবার বাড়ি চলে যান তিনি। পরে শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।

এরপর শ্বশুরের নামে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে গতকালই চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ভিকটিমকে একই দিন গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।
 

আবারও দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পড়ল পদ্মায়

রাজবাড়ী প্রতিনিধি
আবারও দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পড়ল পদ্মায়

রাজবাড়ীর দৌলত‌দিয়া ফেরিঘাটে আবারও পদ্মা নদীতে পড়ল যাত্রীবাহী বাস। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরিঘাটের ৭ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে শুধু চালক ও সহকারী ছিলেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।

তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বাস পদ্মায় ডুবে যাওয়ার ঘটনা শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে ৩ নম্বর পন্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী যাত্রীবাহী ‘সৌহার্দ্য পরিবহনে’র একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত

অনলাইন ডেস্ক
সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রীবাহী বাসচাপায় অটোভ্যানের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। শুক্রবার (৫ জুন) ভোর ৬টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মেঘুল্লায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

বেলকুচি ওসি আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন
‘আমি আওয়ামী দোসর—আওয়ামী মানে জনগণ, আমি জনগণের দোসর’

‘আমি আওয়ামী দোসর—আওয়ামী মানে জনগণ, আমি জনগণের দোসর’

 

পুলিশ জানায়, সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস বেলকুচির মেঘমল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় ও একজন আহত হন।

ওসি আবু জাফর জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বর্তমানে দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরানোর কাজ চলছে। 

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, অতঃপর...

অনলাইন ডেস্ক
ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, অতঃপর...
আটক কিশোর গ্যাং লিডার ‘টোকাই’ সামির। ছবি সংগৃহীত।

কুমিল্লার অশোকতলা এলাকায় এক ভিক্ষুককে কুপিয়ে আহত ও তার কাছ থেকে ১৬০ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত কিশোর গ্যাং নেতাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, গত ৩১ মে সন্ধ্যায় অশোকতলা এলাকায় ওত পেতে থাকা একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা এক ভিক্ষুকের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে এবং সারাদিনের ভিক্ষায় পাওয়া ১৬০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করে।

বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশিকসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের অভিযুক্তদের শনাক্ত করার নির্দেশ দেন। পরে অশোকতলা জামে মসজিদের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে কিশোর গ্যাং লিডার ‘টোকাই সামির’কে শনাক্ত করা হয়। বুধবার (৩ জুন) তাকে আটক করার পর বিষয়টি প্রশাসককে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

বুধবার বিকেলে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেন। পরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নিজেদের হেফাজতে নেয়।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নগরীতে সন্ত্রাস, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম কঠোরভাবে অব্যাহত থাকবে।