• ই-পেপার

ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, অতঃপর...

সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত

অনলাইন ডেস্ক
সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রীবাহী বাসচাপায় অটোভ্যানের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। শুক্রবার (৫ জুন) ভোর ৬টার দিকে বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মেঘুল্লায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

বেলকুচি ওসি আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন
‘আমি আওয়ামী দোসর—আওয়ামী মানে জনগণ, আমি জনগণের দোসর’

‘আমি আওয়ামী দোসর—আওয়ামী মানে জনগণ, আমি জনগণের দোসর’

 

পুলিশ জানায়, সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস বেলকুচির মেঘমল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় ও একজন আহত হন।

ওসি আবু জাফর জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বর্তমানে দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরানোর কাজ চলছে। 

ভৈরব রেলস্টেশনের সংঘর্ষ নিয়ন্ত্রণে

৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি: কালের কণ্ঠ

কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে প্ল্যাটফর্ম দখল করে ২ গ্রামবাসীর সংঘর্ষ প্রায় ৬ ঘণ্টা পর পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে এনেছে। সংঘর্ষের জেরে ঢাকা-চট্টগ্রাম -সিলেট-কিশোরগঞ্জ রেলপথে বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সংঘর্ষের জেরে বিভিন্ন স্টেশনে ৫টি আন্তঃনগর ট্রেন আটকে ছিল। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

সংঘর্ষে ৮ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়। সংঘর্ষ থামাতে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, রেলপুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বেগ পেতে হয়।

ঘটনাসূত্রে জানা যায়, ১৪-১৫ দিন আগে পৌর এলাকার পঞ্চবটী ও জগন্নাথপুরের বালক ও যুবকদের মাঝে একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল। সেই ফুটবল খেলায় ২ গ্রামবাসীর ছেলেদের মাঝে তর্কাতর্কির এক পর্যায়ে ঝগড়া হয়। এই ঝগড়ার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জগন্নাথপুরের সোহেল মিয়ার ছেলে লিয়ামকে (১৭) পঞ্চবটীর ছেলেরা হামলা করে আহত করে। আহত করার খবর জগন্নাথপুর এলাকায় ছড়িয়ে পরলে ভৈরব রেলস্টেশনে ১ ও ২ নম্বর প্ল্যাটফর্‌ম দখল করে ২ গ্রামবাসী ঝগড়ায় লিপ্ত হয়।

ঘটনার খবর পেয়ে প্রথমে রেল পুলিশ, পরে ভৈরব থানা পুলিশ, ভৈরব র‍্যাব ক্যাম্পের সদস্য, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২ দলের সংঘর্ষ থামানোর চেষ্টা করে।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গোধূলি, সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারোসিন্ধুর গোধূলি, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস, ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবগামী নরসিংদী কমিউটার- এ ৫টি ট্রেন রাত দেড়টা পর্যন্ত আটকে থাকে।

এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পরতে দেখা যায়। সংঘর্ষের সময় ভৈরব রেলস্টেশনে শত শত যাত্রীরা দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করে।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ জানান, আমরা কয়েক দফা চেষ্টা করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম মামুনুর রশিদ কালের কণ্ঠকে রাত ২টায় জানান, আমরা ধৈর্য সহকারে চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি। পরিস্থিতি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। যারা রাষ্ট্র ও রেলের সম্পত্তি ক্ষতিসাধনের সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার আবু ইউসুফ জানান, রাত ১টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেন চলাচলের মধ্য দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দিল্লির হোটেলের অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি চৌদ্দগ্রামের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
দিল্লির হোটেলের অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি চৌদ্দগ্রামের
নূরুল আমিন সোহাগ। সংগৃহীত ছবি

ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশের কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের এক যুবকসহ ২২ জন নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে হাউজ রানি এলাকার পাঁচতলা ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ হোটেল ভবনে এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশি যুবকের নাম নূরুল আমিন সোহাগ (৪০)। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

নিহতের বিষয়টি বৃহস্পতিবার (৪ জুন) রাতে নিশ্চিত করেছে তার আত্মীয় হুমায়ুন কবির পাটোয়ারী।

তিনি জানান, সোহাগ নিজের ছোট বোন ও ভগ্নিপতিকে নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চিকিৎসার জন্য যান। বুধবার সকালে ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরে একটি আবাসিক হোটেলে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে সোহাগ নিহত হয়। এসময় তার ছোট বোন ও ভগ্নিপতিও মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়ে দিল্লির ম্যাক্স হাসপাতাল আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

নদীতে গোসলে নেমে এক বোনের মৃত্যু, আরেকজন নিখোঁজ

চাঁদপুর প্রতিনিধি
নদীতে গোসলে নেমে এক বোনের মৃত্যু, আরেকজন নিখোঁজ

চাঁদপুর সদর উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে দুই বোন নিখোঁজ হয়েছে। এদের মধ্যে একজনের মরদেহ সন্ধ্যায় উদ্ধার করা গেলেও অন্যজন নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নে মনোহরখাদী গ্রামে ধনাগোদা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত বোনের নাম স্বপ্না সরকার (৩৫)। তিনি ওই গ্রামের শম্ভু সরকারের স্ত্রী। তার বাক্‌প্রতিবন্ধী বোন রনা রানী (৩২) নিখোঁজ রয়েছেন।

ওই গ্রামের গৌর সরকার জানান, তারা দুই বোন ধনাগোদা নদীতে গোসল করতে যান। এসময় স্রোতের মুখে পড়ে ছোট বোন রনা রানী। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে এগিয়ে যান তার বড় বোন স্বপ্না। এক পর্যায়ে দুজনই নদীর স্রোতে ভেসে যান। পরে সন্ধ্যায় স্থানীয় লোকজনের মাধ্যমে স্বপ্না রানীর মরদেহ উদ্ধার করা গেলেও রাত সাড়ে ৯টা পর্যন্ত নিখোঁজ রনা রানীর সন্ধান পাওয়া যায়নি। নিহতের স্বজনরা স্বপ্না নারী জীবিত আছে ভেবে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সফিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, নিখোঁজ নারীকে খুঁজতে শুক্রবার সকালে ধনাগোদা নদীতে ডুবুরি দল নিয়ে অভিযান পরিচালনা করা হবে।