• ই-পেপার

বাড়িতে যাওয়ার সময় সড়কে এসআই নিহত, খবর শুনে চলে গেলেন বাবাও

মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট আটক, ল্যাপটপ-স্মার্টফোন জব্দ

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট আটক, ল্যাপটপ-স্মার্টফোন জব্দ

মেহেরপুরের গাংনী উপজেলার নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আরিফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২।

বুধবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাথুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি স্মার্টফোন, চারটি সিমকার্ড এবং নগদ ১ হাজার ৯৭০ টাকা জব্দ করা হয়েছে।

র‍্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে ওয়ান এক্স বেট, ওয়ান এক্স পার্টনারস, মেইলবেটের মাধ্যমে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করতেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রলোভনমূলক প্রচারণা ও রেফারেল লিংকের মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় অংশ নিতে উদ্বুদ্ধ করতেন বলে অভিযোগ রয়েছে।

র‌্যাব আরো জানায়, অভিযান চলার সময় তার শয়নকক্ষ থেকে জুয়ার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি স্মার্টফোন, চারটি সিমকার্ড এবং নগদ ১ হাজার ৯৭০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অনলাইন জুয়া পরিচালনার বিষয়টি স্বীকার করেছেন বলেও জানায় র‍্যাব।

এ ঘটনায় গাংনী থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৭, ১৯(১) ও ২৫ ধারায় একটি মামলা করা হয়েছে।

অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে তা আরো জোরদার করা হবে বলেও র‌্যাব ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান ভ্রমণে ৮ নির্দেশনা

আঞ্চলিক (পিরোজপুর) প্রতিনিধি
আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান ভ্রমণে ৮ নির্দেশনা
সংগৃহীত ছবি

পিরোজপুরের নেছারাবাদে ঐতিহ্যবাহী আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান ভ্রমণে পর্যটকদের জন্য ৮ নির্দেশনা দেওয়া হয়ছে। পরিবেশ সংরক্ষণ, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় জনগণের স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান একটি প্রাকৃতিক ও পরিবেশ-সংবেদনশীল এলাকা। তাই এই এলাকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পর্যটন পরিবেশ সুরক্ষায় সকল পর্যটককে নির্ধারিত নির্দেশনা মেনে চলতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাগান এলাকায় কোনো ধরনের লাউড স্পিকার, সাউন্ড সিস্টেম বা উচ্চ শব্দ সৃষ্টি করে এমন বাদ্যযন্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। উচ্চ শব্দ পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয় জনজীবন ও বন্যপ্রাণীর জন্যও ক্ষতিকর বলে এতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সী পর্যটক এই এলাকায় ভ্রমণে আসেন। তাই সবাইকে শালীনতা বজায় রেখে চলাফেরা করতে হবে। অনুমতি ছাড়া বাগানে প্রবেশ, পেয়ারা, আমড়া বা গাছের পাতা ছেঁড়া এবং যত্রতত্র নৌযান ভিড়ানোও নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বড় আকারের ট্রলার বা উচ্চ শব্দযুক্ত ইঞ্জিনচালিত নৌকা নিয়ে বাগানে প্রবেশ করা যাবে না। এর পরিবর্তে ছোট বা মাঝারি আকারের নৌযান ব্যবহার করতে পর্যটকদের অনুরোধ জানানো হয়েছে, যাতে পানিপথে ভিড় কমে এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় থাকে।

পরিবেশ দূষণ রোধে পর্যটকদের সঙ্গে আনা খাবারের উচ্ছিষ্টাংশ, পলিথিন, প্লাস্টিক কিংবা অন্য কোনো বর্জ্য পানিতে ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি নৌযানে অন্তত একটি করে ডাস্টবিন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় প্রতিটি ট্রলার বা নৌযানে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট ও লাইফ বয়া রাখা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে কোনো নৌযান চলাচল করতে পারবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান দেশের অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক পর্যটন কেন্দ্র। এর পরিবেশ, সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটক, নৌযান চালক এবং সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সচেতনতা ও সহযোগিতার মাধ্যমেই এই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা সম্ভব।

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২২ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাজিয়াতলী, মাদলা ও খাদলা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী ও শশীদল এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক, লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো জানান, অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, স্টেরিল নোরাড্রেন্যালিন কনসেন্ট্র্যাট আইপি ওষুধ, গরু, চকলেট, পটকা, পন্ডস পাউডার, ভ্যাসমল, মদ, বিয়ার, ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা মালামালের মূল্য ৩০ লাখ ২৬ হাজার ৫৫০ টাকা।  

জীবননগর সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইনের দাবি, প্রবেশের পর উধাও ৫!

চুয়াডাঙ্গা প্রতিনিধি
জীবননগর সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইনের দাবি, প্রবেশের পর উধাও ৫!
ছবি: কালের কণ্ঠ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সাত জনকে ঠেলে দিয়েছে বলে দাবি করেছেন অনুপ্রবেশকারী দুজন। তবে বাংলাদেশে প্রবেশের পর বাকিরা নিরুদ্দেশ হয়ে গেছেন বলে জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে জীবননগর সীমান্তের ওপারে মাটিয়ারি (অনুপ্রবেশকারীরা বলছেন পাটোয়ারি) সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

বিএসএফের ঠেলে দেওয়া খুলনা জেলার দুই ভাই আমিনুর রহমান ও খলিলুর রহমান জানান, দুই বছর আগে কাজের সন্ধানে ভারতে যান তারা। বৃহস্পতিবার সকালে মোট সাত জনকে ঠেলে দেয় বিএসএফ। বাংলাদেশে ঢোকার সময় বিজিবি বা পুলিশের সঙ্গে দেখা হয়নি তাদের। বাকিরা কোথায় গেছেন, সে বিষয়ে তারা কিছু জানাতে পারেননি।

মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল রফিকুল আলম জানান, পুশইন সংক্রান্ত তথ্য বিজিবির কাছে নেই। পাটোয়ারি নামে কোনো সীমান্ত জীবননগরের আশপাশে নেই। বিষয়টি যাচাই-বাছাই চলছে।

বাড়িতে যাওয়ার সময় সড়কে এসআই নিহত, খবর শুনে চলে গেলেন বাবাও | কালের কণ্ঠ