• ই-পেপার

হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক

জনগণের বিশ্বাস রক্ষা করা আমাদের দায়িত্ব : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি
জনগণের বিশ্বাস রক্ষা করা আমাদের দায়িত্ব : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
ছবি : কালের কণ্ঠ

জনগণের ভোটের প্রতি সম্মান জানিয়ে তাদের বিশ্বাস ও আস্থা রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।

শনিবার (১১ জুলাই) বিকেলে ময়মনসিংহের নান্দাইল পৌরসভার সমূর্ত জাহান মহিলা কলেজ মাঠে পৌর বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল ‘বেহেশতের টিকিট’ বিক্রি করতে চেয়েছিল। কিন্তু দেশের সচেতন জনগণ তাদের বিশ্বাস না করে আমাদের প্রতি আস্থা রেখে ভোট দিয়েছেন। এখন জনগণের সেই বিশ্বাস ও আস্থার সঠিক প্রতিফলন ঘটানো আমাদের দায়িত্ব। ভোটের মর্যাদা রক্ষা করতে হবে, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো স্থান নেই।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যদি চাঁদাবাজি বা সন্ত্রাসে জড়িয়ে পড়ি, তাহলে জনগণ আমাদের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলবে।’ তিনি দাবি করেন, নান্দাইলে সব ধরনের চাঁদাবাজি ইতোমধ্যে বন্ধ করা হয়েছে। বিশেষ করে মহাসড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের প্রথা দায়িত্ব নেওয়ার তিন দিনের মধ্যেই বন্ধ করা হয়েছে। নান্দাইলকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

নান্দাইলের উন্নয়ন প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, প্রতিদিনের কর্মব্যস্ততার মধ্যেও তিনি নান্দাইলের উন্নয়ন নিয়ে দুই থেকে তিন ঘণ্টা সময় ব্যয় করেন। পৌরসভার উন্নয়নকাজে ৭৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ৩৬টি সেতু ও কালভার্ট এবং চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের বরাদ্দ চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। ইউনিয়ন পর্যায়ে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের জন্যও বরাদ্দ চাওয়া হয়েছে। সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১২০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সব জায়গায় কিছু না কিছু লোডশেডিং আছে। তবে আমি বিশেষ উদ্যোগে নান্দাইলের জন্য অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ সংযুক্ত করেছি। ফলে দেশের অন্যান্য এলাকার তুলনায় নান্দাইলে কম লোডশেডিং হচ্ছে। অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতির আরো উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সমাবেশে ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েততুল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক পল্লব রায়, পৌর বিএনপির সভাপতি নজরুল ইসলাম ফকির, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ভূঁইয়া মনিরসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গণ-অভ্যুত্থানের প্রতিশোধ নিতে শেখ হাসিনা উদগ্রীব : এমরান সালেহ প্রিন্স

নিজস্ব প্রতিবেদক
গণ-অভ্যুত্থানের প্রতিশোধ নিতে শেখ হাসিনা উদগ্রীব : এমরান সালেহ প্রিন্স
সংগৃহীত ছবি

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘শেখ হাসিনা দেশে ফিরতে নয়, বরং গণ-অভ্যুত্থানের প্রতিশোধ নিতে উদগ্রীব হয়ে আছেন। দেশে থেকে অভিযোগ মোকাবেলা করার সৎ সাহস থাকলে তিনি বা তার দলের নেতারা দেশ ছেড়ে পালিয়ে যেতেন না।’

শনিবার (১১ জুলাই) দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বিদেশি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার যে কথা বলেছেন, তা আত্মগোপনে থাকা তার নির্লিপ্ত দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙা করার একটি ব্যর্থ চেষ্টা মাত্র। ডিসেম্বরে কেন, জনগণ চায় তিনি আজই দেশে ফিরে আইনের কাছে আত্মসমর্পণ করুন এবং বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হোন।’

তিনি অভিযোগ করে বলেন, পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী দেশবিরোধী গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের গণতন্ত্র ও উন্নয়নের অভিযাত্রাকে ব্যাহত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণের বিশাল আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে যে ফ্যাসিবাদের পতন ঘটেছে, তাদের কোনো ষড়যন্ত্রই জনগণ আর বরদাশত করবে না। এই অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও উন্নয়নের অভিযাত্রাকে এগিয়ে নিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, পতিত ফ্যাসিস্ট গোষ্ঠীর ষড়যন্ত্র, গুজব ও উসকানি সম্পর্কে সর্বদা সজাগ থাকতে হবে। কোনো অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না। জনগণের পাশে থেকে শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এমরান সালেহ প্রিন্স আরো বলেন, গ্রাম পর্যায়ে মাদক, জুয়া, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি ও সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে নেতাকর্মীদের কঠোর অবস্থান নিতে হবে। কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে প্রশ্রয় দেওয়া যাবে না। বিএনপির কোনো নেতাকর্মী এসব অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

লুডো খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতুড়িপেটায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
লুডো খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতুড়িপেটায় যুবক নিহত
নিহত যুবক শাকিল হোসেন। সংগৃহীত ছবি

বরিশালের মেহেন্দীগঞ্জে লুডো খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে হাতুড়ি দিয়ে পিটিয়ে শাকিল হোসেন (২৫) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলামকে (২৩) আটক করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাকিল হোসেন জালিরচর গ্রামের শাহাজান পণ্ডিতের ছেলে। আটক সাইফুল ইসলামও একই গ্রামের আলম মাতুব্বরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্রামের পণ্ডিতবাড়ির সামনে একটি পুরনো কাচারি ঘরে বসে লুডো খেলছিলেন শাকিল ও সাইফুল। এক পর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এর জেরে সাইফুল সঙ্গে থাকা একটি হাতুড়ি দিয়ে শাকিলের মাথায় এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা সাইফুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

স্থানীয় বাসিন্দা সোহেল তালুকদার জানান, শাকিল ও সাইফুল পরস্পরের বন্ধু ছিলেন। তার দাবি, দুজনই মাদকের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং এ ঘটনার পেছনেও মাদকসংক্রান্ত বিরোধ থাকতে পারে।

মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরানুল হক বলেন, হাসপাতালে আনার আগেই শাকিলের মৃত্যু হয়েছে। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে লুডো খেলাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।’

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল চা দোকানদারের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল চা দোকানদারের
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসিম উদ্দিন (৩৫) নামের এক চা দোকানদারের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন ওই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ট্রাক টার্মিনালসংলগ্ন নিজের চায়ের দোকানে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় জসিম উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক | কালের কণ্ঠ