• ই-পেপার

শিশু আব্দুল্লাহর বাঁচার আকুতি

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৫২ লাখ টাকা টোল আদায়

টাঙ্গাইল প্রতিনিধি
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৫২ লাখ টাকা টোল আদায়
সংগৃহীত ছবি

ঈদ উদযাপন শেষে মানুষ কর্মস্থলে ফিরছে। ফলে ঢাকা-টাঙ্গাইল ও যমুনা সেতু মহাসড়কে রয়েছে যানবাহনের চাপ। যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৯০৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫২ লাখ ৭৫ হাজার ৭০০ টাকা।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (৫ জুন) রাত ১২টা থেকে শনিবার (৬ জুন) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪১ হাজার ৯০৬টি যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে উত্তরবঙ্গগামী ১৯ হাজার ৫৫৯টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৫ লাখ ২৮ হাজার ৭০০ টাকা। 

অপরদিকে, ঢাকাগামী ২২ হাজার ৩৪৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার টাকা।

রবিবার (৬ জুন) যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এরমধ্যে আলাদা করে দুইটি করে বুথ দিয়ে মোটরসাইকেল পারাপার হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘ঈদে অতিরিক্ত গাড়ির চাপ,  বিকল ও সড়কে দুর্ঘটনা ঘটে। ফলে সেতুর দুই পাশেই যানজট কিংবা ধীরগতি হয়।’

আরো পড়ুন
ময়মনসিংহ মেডিক্যালে হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যালে হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃত্যু

 

১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গ- দক্ষিণবঙ্গ এবং ময়মনসিংহের ২৩ জেলার যানবাহন চলাচল করে। প্রতিদিন গড়ে যমুনা সেতু দিয়ে ১৮/২০ হাজারে যানবাহন পারাপার করে। ঈদসহ যেকোনো উৎসবের ছুটিকে যানবাহনের সংখ্যা দুই থেকে তিনগুণ বৃদ্ধি পায়।

ময়মনসিংহ মেডিক্যালে হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহ মেডিক্যালে হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃত্যু
সংগৃহীত ছবি

হামের উপসর্গ দিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুন) ভোরে শিশুটির মৃত্যু হয়। এদিন সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষে থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

নিহত শিশুর (ছেলে) বয়স চার মাস। তার বাড়ি ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যালে মোট ৪৭ শিশুর মত্যু হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ২৮ জন। মোট ভর্তি হয়েছে ১ হাজার ৯৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৬ জন। মোট সুস্থ হয়েছে ১ হাজার ৭৮৩ জন।

বিশ্বম্ভরপুর সীমান্তে পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে বিজিবি

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
বিশ্বম্ভরপুর সীমান্তে পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে বিজিবি
সংগৃহীত ছবি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে পুশইন ঠেকাতে বিজিবি গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বাড়িয়েছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি ভারতীয় নাগরিকদের বিএসএফ অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে পুশইন করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজিবি পুশইন ঠেকাতে স্থানীয় এলাকাবাসীকে নিয়ে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি কঠোর পদক্ষেপ ও টহল জোড়দার গ্রহণ করেছে।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি তিনি জানান, সুনামগঞ্জ ব্যাটেলিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় এখনো পর্যন্ত পুশইন সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে সীমান্তবর্তী এলাকার মাইকিং করাসহ সীমান্ত এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে দিনে রাতে সব টহল ও জনসচেতনামূলক কার্যক্রমের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে, যেন এই ধরনের ঘটনা ঘটলে বিজিবি তাৎক্ষণিক তথ্য পেতে পারে। একইসঙ্গে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

ঝিনাইদহে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

অনলাইন ডেস্ক
ঝিনাইদহে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

ঝিনাইদহের সাফদারপুর রেলওয়ে স্টেশন এলাকায় তেলবাহী একটি ট্রেনের তিনটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। রবিবার (৭ জুন) সকাল ৬টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যশোর জংশনের স্টেশন মাস্টার আইনুল হাসান।

তিনি বলেন, ট্রেনটি খুলনা থেকে তেল নিয়ে পার্বতীপুরে যাচ্ছিল। পথে সাফদারপুর রেলওয়ে স্টেশন এলাকায় তিনটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এর ফলে খুলনার সঙ্গে উত্তরের পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

শিশু আব্দুল্লাহর বাঁচার আকুতি | কালের কণ্ঠ