• ই-পেপার

ফতুল্লায় ঝুট নিয়ে সংঘর্ষ : গাফফার পিচ্চি মিজানসহ ৮ জন রিমান্ডে

আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
ছবি: কালের কণ্ঠ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পলান উদ্দীন (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার গোবিন্দপুর তামালতলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের মৃত ছয়রদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পলানের পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে ওই জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে যুবকের মৃত্যু

সিংড়া (নাটোর) প্রতিনিধি
সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে যুবকের মৃত্যু
সংগৃহীত ছবি

নাটোরের সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত কামিল উদ্দিনের ছোট ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বৃষ্টির মধ্যে গ্রামের দক্ষিণ মাঠে মাছ ধরতে গেলে বজ্রপাতের শিকার হন ইসমাইল। ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি।’

 

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও এক শিশু সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক রোহিঙ্গার যুবকের বিরুদ্ধে। এ সময় আরেক সন্তানকেও গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। 

বুধবার (৮ জুলাই) রাতে কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত এহেছানুল হক (৩৮) পালিয়ে গেছেন।

নিহতরা হলেন, শহীদা নুর ওরফে সুফিয়া (৩০) ও তাদের পাঁচ বছর বয়সী ছেলে মোহাম্মদ শামীম। আহত বড় ছেলে মোহাম্মদ আফছার ওরফে বাপ্পী (১৪) চিকিৎসাধীন।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ হুসাইন জানান, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে এহেছানুল হক ধারালো দা দিয়ে স্ত্রী ও দুই ছেলের ওপর হামলা চালান। এতে স্ত্রী সুফিয়া ও ছোট ছেলে শামীম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত বাপ্পীকে স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালছে।’

সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত
ছবি: কালের কণ্ঠ

সুনামগঞ্জের হাওরে পাহাড়ি ঢল ও বর্ষণে নদ-নদীর পানি বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় জেলায় এই মৌসুমের সর্বোচ্চ রেকর্ড বৃষ্টিপাত হয়েছে ২৬৫ মিলিমিটার। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বন্যাপূর্বাভাস সেল এই তথ্য জানিয়েছে।

এর আগে বুধবার (৮ জুলাই) পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণকেন্দ্র আগামী তিন দিন সুরমা, কুশিয়ারার পানি বিপৎসীমা ছাড়িয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টির কথা জানিয়েছিল।

সূত্র জানায়, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সুনামগঞ্জে ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমের সর্বোচ্চ রেকর্ড বৃষ্টিপাত। যার ফলে নদ নদীতে পানি বাড়ছে। এ ছাড়াও ভারতের মেঘালয়েও একই সময়ে পানি বাড়ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. ইমদাদুল হক বলেন, ‘সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি ৫১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৭.২০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। ছাতক পয়েন্টে ৪৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৮.১৭ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘লাউড়েরগড় পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ওই পয়েন্টে ১১৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে ৮.৫ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এভাবে নদ নদীর পানি বাড়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা রয়েছে।’

ফতুল্লায় ঝুট নিয়ে সংঘর্ষ : গাফফার পিচ্চি মিজানসহ ৮ জন রিমান্ডে | কালের কণ্ঠ